শেয়ারFacebookWhatsApp

সমাজের ক্ষুদ্রতম সামাজিক সংগঠন কোনটি?

উত্তর: সমাজের ক্ষুদ্রতম সামাজিক সংগঠন হলো পরিবার।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

সমাজের ক্ষুদ্রতম সামাজিক সংগঠন কোনটি?

উদ্দীপক

গফুর মিয়ার আর্থিক অবস্থা পূর্বে ভালো ছিল না। তিনি জমি বিক্রি করে তার এক ছেলেকে সৌদি আরবে পাঠালেন এবং অন্য ছেলেকে লেখাপড়া এমবিবিএস ডাক্তার বানালেন। এখন তিনি প্রচুর সম্পদের মালিক। সমাজে তার মর্যাদা বৃদ্ধি পেয়েছে।

Dhaka · 2025

উত্তর

সমাজের ক্ষুদ্রতম সামাজিক সংগঠন হলো পরিবার।

উত্তর

প্রথা বলতে বোঝায় সামাজিকভাবে স্বীকৃত পন্থা ও রীতি যা বিভিন্ন সামাজিক কার্যকলাপ পালনে অনুসৃত হয়। সমাজে বাস করতে গিয়ে মানুষ অচেতন মনেই প্রথার ওপর নির্ভরশীল হয়ে পড়ে। আমাদের সামাজিক সম্পর্ক এবং সামাজিক আন্তঃক্রিয়া লোকাচার ও লোকরীতি দ্বারা পরিচালিত হয়। সাধারণত যেসব আচার-ব্যবহারের সাথে সামাজিক মূল্যবোধ সংযুক্ত থাকে সেগুলোই সমাজের অনুমোদন পেয়ে প্রথায় রূপ নেয়। সুতরাং প্রথার উদ্ভব এবং প্রয়োগ পুরোটাই সমাজের প্রয়োজনে। এ কারণেই বলা হয় প্রথা মূলত সামাজিক।

উত্তর

এ উদ্দীপকের গফুর মিয়ার সামাজিক অবস্থান যে ধরনের প্রেক্ষাপটের ইঙ্গিত করা হয়েছে তা হলো সামাজিক শ্রেণি ও পদমর্যাদার অর্জিত মর্যাদা।অর্জিত মর্যাদা হলো ব্যক্তির স্বীয় যোগ্যতাবলে অর্জন করা মর্যাদা। এ ক্ষেত্রে ব্যক্তির অবস্থান মুখ্য নয় বরং যোগ্যতাই আসল। অন্যভাবে বলা যায়, সমাজ যখন ব্যক্তির কাজকর্ম যোগ্যতার ভিত্তিতে মর্যাদা প্রদান করে তখন তা হবে ব্যক্তির অর্জিত মর্যাদা। অর্জিত মর্যাদার উদাহরণ হিসেবে উল্লেখ করা যায় শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যাংকার ইত্যাদি। শ্রেণির ক্ষেত্রে ব্যক্তির মর্যাদা হচ্ছে অর্জিত মর্যাদা। কেননা শ্রেণিব্যবস্থায় সামাজিক মর্যাদা পূর্বনির্ধারিত থাকে না। জন্মের সাথে সম্মান ও মর্যাদার তেমন কোনো সম্পর্ক নেই। তাই এখানে সামাজিক মর্যাদা অর্জিত, আরোপিত নয়। উদ্দীপকের গফুর মিয়া পূর্বে আর্থিকভাবে ভালো অবস্থানে ছিলেন না। তিনি জমি বিক্রি করে এক ছেলেকে সৌদি আরবে পাঠালেন এবং অন্য ছেলেকে লেখাপড়া শিখিয়ে এমবিবিএস ডাক্তার বানালেন। এই উদ্যোগের ফলে তার সম্পদ বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে সমাজে তার মর্যাদা এবং সম্মানও বেড়েছে। এটি স্পষ্টভাবেই প্রমাণ করে যে, সামাজিক অবস্থান ব্যক্তির নিজস্ব প্রচেষ্টার মাধ্যমে পরিবর্তিত হতে পারে।সুতরাং উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, গফুর মিয়ার উদাহরণ পাঠ্যবইয়ের শ্রেণি ও পদমর্যাদার অর্জিত মর্যাদাবিষয়ক ধারণার সঙ্গে সম্পূর্ণ মিল রয়েছে।

উত্তর

উক্ত সামাজিক অবস্থান এবং মর্যাদা বৃদ্ধির ক্ষেত্রে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে- এ বিষয়ের সাথে আমি সম্পূর্ণ একমত।শিক্ষা হলো মানুষের ব্যক্তিত্ব গঠন ও সামাজিক অবস্থান উন্নয়নের প্রধান হাতিয়ার। এটি কেবল জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যম নয় বরং ব্যক্তি ও সমাজের জীবনমান উন্নয়নের অন্যতম শর্ত। উদ্দীপকে দেখা যায়, গফুর মিয়া তার এক ছেলেকে লেখাপড়া শিখিয়ে এমবিবিএস ডাক্তার বানিয়েছেন। এর ফলে পরিবারে নিয়মিত আয়ের উৎস সৃষ্টি হয়েছে এবং আর্থিক সচ্ছলতা বেড়েছে। শিক্ষার মাধ্যমে তার ছেলে সমাজে সম্মানজনক পেশায় নিয়োজিত হয়েছে, যা পরিবারের মর্যাদা বৃদ্ধি করেছে। উচ্চ শিক্ষা কর্মসংস্থানের সুযোগ বাড়ায় এবং পেশাগত উন্নতির দরজা খুলে দেয়। শিক্ষিত ব্যক্তি সামাজিক নেতৃত্বে ও সিদ্ধান্ত গ্রহণে সক্রিয় ভূমিকা পালন করতে সক্ষম হয়। শিক্ষার ফলে পরিবারের আধুনিক দৃষ্টিভঙ্গি, যুক্তিবাদী চিন্তাভাবনা এবং সচেতনতা বৃদ্ধি পায়। শিক্ষিত পরিবারে সামাজিক অবস্থান দ্রুত পরিবর্তিত হয় এবং তারা সমাজে প্রভাবশালী হয়ে ওঠে। শিক্ষা সমাজে বৈষম্য হ্রাস করে এবং সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সাহায্য করে। উদ্দীপকের গফুর মিয়ার পরিবারেও শিক্ষার প্রভাব কেবল অর্থনৈতিক নয় বরং সামাজিক মর্যাদা বৃদ্ধিতেও স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।সুতরাং উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, সামাজিক অবস্থান ও মর্যাদা বৃদ্ধির ক্ষেত্রে শিক্ষার ভূমিকা অপরিসীম।
HSCSociology 1st PaperDhaka 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।