শেয়ারFacebookWhatsApp

দাসরা ছিল উৎপাদনের জীবন্ত হাতিয়ার— বুঝিয়ে বলো ।

উত্তর: পৃথিবীর বিভিন্ন প্রাচীন সভ্যতায় প্রচলিত দাসপ্রথা অনুযায়ী দাসরা ছিল উৎপাদনের জীবন্ত হাতিয়ার । দাস প্রথায় দাসরা ছিল আইন ও প্রথা অনুসারে অন্য একজনের সম্পত্তি, যাদের কোনো অধিকার থাকত না। ফলে দাস মালিকরা তাদের অধীন দাসদেরকে যেকোনো কাজে নিয়োজিত করার অধিকার রাখত । প্রাচীন গ্রিসের উৎপাদনমূলক দাসপ্রথায় দাসদেরকে উৎপাদনের প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো ।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

দাসরা ছিল উৎপাদনের জীবন্ত হাতিয়ার— বুঝিয়ে বলো ।

ঢাকা কলেজ · 2024

উত্তর

নারীবাদ বলতে মানুষ হিসেবে জীবনের সকল ক্ষেত্রে নারীদের পরিপূর্ণ সমান অধিকার আদায় সম্পর্কিত মতবাদকে বোঝায় ।

উত্তর

পৃথিবীর বিভিন্ন প্রাচীন সভ্যতায় প্রচলিত দাসপ্রথা অনুযায়ী দাসরা ছিল উৎপাদনের জীবন্ত হাতিয়ার । দাস প্রথায় দাসরা ছিল আইন ও প্রথা অনুসারে অন্য একজনের সম্পত্তি, যাদের কোনো অধিকার থাকত না। ফলে দাস মালিকরা তাদের অধীন দাসদেরকে যেকোনো কাজে নিয়োজিত করার অধিকার রাখত । প্রাচীন গ্রিসের উৎপাদনমূলক দাসপ্রথায় দাসদেরকে উৎপাদনের প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো ।

উত্তর

ছক-১-এ সামাজিক স্তরবিন্যাসের 'এস্টেট' ধরনটি প্রতিফলিত হয়েছে। মধ্যযুগে ইউরোপীয় সামন্ত সমাজে এস্টেট প্রথা প্রচলিত ছিল। 'EstateEstate^{\prime} শব্দটির অর্থ হলো জমিদারের মালিকানাধীন জমি। তবে ইউরোপীয় সামন্ততান্ত্রিক সমাজে 'এস্টেট' বলতে জমিদারি বোঝাত। পরবর্তী সময়ে এক ধরনের সামাজিক স্তরবিন্যাস বোঝাতে 'এস্টেট' শব্দটির ব্যবহার শুরু হয়। মধ্যযুগে ভূমিসত্ত্ব প্রথাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের স্তরবিন্যাস পরিলক্ষিত হয়। উক্ত সমাজ মূলত তিনটি এস্টেটে বিভক্ত ছিল যথা: (ক) ১ম এস্টেট- যাজক সম্প্রদায়; (খ) ২য় এস্টেট- অভিজাত শ্রেণি এবং (গ) ৩য় এস্টেট- সাধারণ শ্রেণি। উক্ত এস্টেটসমূহের মধ্যে ১ম এস্টেটের কাজ ছিল সবার জন্য প্রার্থনা করা; ২য় এস্টেটের কাজ ছিল সবাইকে রক্ষা করা এবং ৩য় এস্টেটের কাজ ছিল সবার খাদ্যের যোগান নিশ্চিত করা। উপরিউক্ত এস্টেট সমূহের মধ্যে ১ম ও ২য় এস্টেটের সামাজিক মর্যাদা ছিল অত্যধিক। অপরপক্ষে ৩য় এস্টেটের কোনো সামাজিক মর্যাদা ছিল না। উদ্দীপকের ছক-১-এ একটি ত্রিভুজের সর্বোচ্চ অংশে যাজক শ্রেণি, মাঝামাঝি অংশে অভিজাত শ্রেণি এবং সর্বনিম্ন অংশে সাধারণ শ্রেণি নির্দেশিত হয়েছে। যা উপরে আলোচিত এস্টেট প্রথার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে সামাজিক স্তরবিন্যাসের এস্টেট প্রথাটির স্তরবিন্যাস প্রতিফলিত হয়েছে।

উত্তর

ছক-২-এ উল্লেখিত সামাজিক স্তরবিন্যাসের ধরন তথা জাতিবর্ণ প্রথা একটি বদ্ধ ব্যবস্থা- বক্তব্যটি যথার্থ। জাতিবর্ণ বলতে আন্তঃগোত্র বিবাহভিত্তিক এমন এক গোষ্ঠীকে বোঝায় যার সদস্যপদ জন্মসূত্রে লাভ করতে হয়। এটি মূলত একটি পেশাগত গোষ্ঠী যাতে বিভিন্ন শ্রেণির সম্পর্ক নির্দিষ্ট করে দেওয়া থাকে। এ প্রথায় পেশা অনুযায়ী শ্রেণি ও মর্যাদা নির্ধারিত হয়। জাতিবর্ণ প্রথায় প্রধানত চারটি শ্রেণি দেখতে পাওয়া যায়। যথা- ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। উদ্দীপকের ছক-২ এ উক্ত চারটি শ্রেণি উল্লেখ করা হয়েছে। অর্থাৎ ছক- ২ জাতিবর্ণ প্রথাকে নির্দেশ করছে। সমাজের ব্যক্তি ও গোষ্ঠী তার মর্যাদা, শ্রেণি, আয়, শিক্ষা, কর্তৃত্ব, শক্তি ও অন্যান্য কিছু বৈশিষ্ট্যের প্রেক্ষিতে বিভিন্ন স্তরে বিন্যস্ত থাকে। সব মানুষ সমান সুযোগ-সুবিধা ভোগ করতে পারে না বা সমান মর্যাদার অধিকারী হয় না। ব্যক্তি তার কর্মের দ্বারা সমাজের সর্বোচ্চ মর্যাদার অবস্থানে নিজেকে আসীন করতে পারেন। এক্ষেত্রে অতীতে সে কোন সামাজিক শ্রেণি বা অবস্থানে ছিল, সেটা তেমন গুরুত্বপূর্ণ নয়। কিন্তু জাতিবর্ণ প্রথায় জন্মসূত্রে প্রাপ্ত একই ঐতিহ্যবাহী পেশায় নিয়োজিত থাকতে হয়। ফলে ব্যক্তি চাইলেও নিজের সামাজিক অবস্থানের পরিবর্তন ঘটাতে পারে না । উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, জাতিবর্ণ প্রথা একটি বন্ধব্যবস্থা, যেখানে সামাজিক গতিশীলতা রীতিনীতির দ্বারা নিয়ন্ত্রিত।
HSCSociology 1st Paperঢাকা কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।