শেয়ারFacebookWhatsApp

The Division of Labour- গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর: 'The Division of Labour [গণিত] গ্রন্থটির রচয়িতা ফরাসি সমাজবিজ্ঞানী এমিল ডুর্খেইম ।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

The Division of Labour- গ্রন্থটির রচয়িতা কে?

উদ্দীপক

যৌবনে কাশেম মিয়া একজন নির্মাণ শ্রমিক হিসেবে অনেক পরিশ্রমের কাজ করেছেন। পঞ্চাশের দোরগোড়ায় এসে শরীরে এখন আর তেমন আর জোর পান না। এ কারণে তাকে কেউ কাজেও নিতে চান না। জীবিকার তাগিদে বাধ্য হয়ে তিনি বিভিন্ন বাস স্টপেজে ভিক্ষা করেন। সেখানে তাঁর সাথে বিভিন্ন বয়সের অন্ধ, পঙ্গু ও অসুস্থ ভিক্ষুকও ভিক্ষা করেন ।

ঢাকা কলেজ · 2024

উত্তর

'The Division of LabourLabour^{\prime} গ্রন্থটির রচয়িতা ফরাসি সমাজবিজ্ঞানী এমিল ডুর্খেইম ।

উত্তর

সামাজিক স্তরবিন্যাস হলো চিরন্তন ও সর্বজনীন। মানবসভ্যতার ইতিহাসে এমন কোনো সমাজ খুঁজে পাওয়া যায় না, যা পরিপূর্ণভাবে সাম্যের ওপর প্রতিষ্ঠিত ছিল। আদিম অধিবাসীদের গোষ্ঠীজীবনেও দলপতির প্রভাব-প্রতিপত্তি প্রতিষ্ঠিত ছিল। এসব প্রভাব-প্রতিপত্তিকে কেন্দ্র করে কিছু সংখ্যক ব্যক্তি অধিকতর সুযোগ-সুবিধা ভোগ করত। কালের বিবর্তনের ধারায় সামাজিক স্তর বিন্যাসের আকৃতি-প্রকৃতির পরিবর্তন ঘটেছে। কিন্তু স্তরবিন্যাস কখনও বিলুপ্ত হয়নি। সকল সমাজেই এটি বিদ্যমান ।

উত্তর

উদ্দীপকে সামাজিক অসমতার বয়স বৈষম্যবাদ ধরনটি প্রতিফলিত হয়েছে। বয়স বৈষম্যবাদ বলতে বয়সের কারণে কোনো বয়সগোষ্ঠী বা তার কোনো সদস্যদের প্রতি নেতিবাচক ধ্যান-ধারণা বা মনোভাব পোষণ ও তার সাথে বৈষম্যমূলক আচরণ করাকে বোঝায়। বয়স বিদ্বেষী ব্যক্তি বা সমাজ প্রবীণকে জৈবিক ও সামাজিকভাবে অযোগ্য বলে মনে করে। আবার অনেক সময় বয়সে নবীনের প্রতিও এ ধরনের মনোভাব পোষণ করা হয়। তবে সাধারণত প্রবীণের প্রতিই বয়স বৈষম্যমূলক মনোভাব বেশি পরিলক্ষিত হয় । পৃথিবীর অধিকাংশ সমাজেই প্রবীণরা কম-বেশি বৈষম্যমূলক আচরণের শিকার হন। আমেরিকান চিকিৎসক ও মনোবিজ্ঞানী রবার্ট বাটলার বলেন, “বয়স বৈষম্যবাদকে এমন একটি প্রক্রিয়া হিসেবে দেখা হয় যার মাধ্যমে বয়সের কারণে প্রবীণের প্রতি বদ্ধমূল ধারণা পোষণ ও বৈষম্যমূলক আচরণ করা হয়।” যেমনটি উদ্দীপকের ঘটনায় প্রতিফলিত হয়েছে। উদ্দীপকে বলা হয়েছে, কাশেম মিয়া নিজের যৌবনে একজন নির্মাণ শ্রমিক হিসেবে অনেক পরিশ্রমের কাজ করেছেন। কিন্তু পঞ্চাশের দোরগোড়ায় এসে শরীরে এখন আর তেমন জোর পান না। ফলে কেউ তাকে কাজে নিতে চান না । অর্থাৎ তিনি বয়সের প্রেক্ষিতে কাজ পাওয়ার ক্ষেত্র বৈষম্যের সম্মুখীন হয়েছেন। যা উপরে আলোচিত বয়স বৈষম্যবাদের সাথে সাদৃশ্যপূর্ণ, তাই বলা যায়, উদ্দীপকে বয়স বৈষম্যবাদ ধারণাটি প্রতিফলিত হয়েছে।

উত্তর

উদ্দীপকের অবস্থা নিরসনে সামাজিক সেবা কর্মসূচি গ্রহণ করা যুক্তিসঙ্গত বলে আমি মনে করি ৷ সামাজিক সেবা হলো সামাজিক নিরাপত্তার সেই অংশ যেখানে সকল নাগরিকের জন্য প্রয়োজন মাফিক সেবা প্রদান করা হয়। যেমন- বেকার ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, কল্যাণ তহবিল প্রভৃতি। এসব সেবা প্রদানের ফলে রাষ্ট্রে বসবাসকারী নাগরিকদের মধ্যে আর্থ-সামাজিক ভারসাম্য সৃষ্টি হয়। একজন সক্ষম নাগরিক নিজের ব্যয়ভার বহন করতে পারলেও অক্ষম বা বিপর্যস্ত নাগরিক তা পারেন না। তাদের জন্য এ ধরনের সামাজিক নিরাপত্তামূলক সেবা জীবনযাপনের অন্যতম পাথেয় হিসেবে কাজ করে। সর্বোপরি সামাজিক নিরাপত্তা অক্ষম ও বিপন্ন মানুষের মৌলিক চাহিদাসমূহ পূরণের মাধ্যমে একটি ন্যূনতম জীবনমান বজায় রাখতে সাহায্য করে। আর ব্যক্তি যখন ন্যূনতম জীবনমান বজায় রাখতে সক্ষম হয় তখন সমাজের আর্থ-সামাজিক উন্নতি গতি লাভ করে। উদ্দীপকে দেখা যায়, বয়সের ভারে শরীরে জোর না পাওয়ায় কাশেম মিয়া কোনো কাজ পান না। এ কারণে জীবিকার তাগিদে বাধ্য হয়ে তিনি বিভিন্ন বাস স্টপেজে ভিক্ষা করেন। তার সাথে বিভিন্ন বয়সের অন্য, পঙ্গু ও অসুস্থ ভিক্ষুকও ভিক্ষা করেন। উপরে আলোচিত সামাজিক সেবা কর্মসূচির মাধ্যমে এসকল অসহায় মানুষদের মৌলিক চাহিদা পূরণ করা সম্ভব। কেননা সামাজিক সেবার আওতায় প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ বয়স্ক ভাতা বা পঙ্গু ভাতা পেলে তারা ভিক্ষা করার পরিবর্তে সম্মানে জীবনযাপন করতে পারবে। উপরের আলোচনার প্রেক্ষিতে তাই বলা যায়, কার্যকর পরিকল্পনার মাধ্যমে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সামাজিক সেবা দানের মাধ্যমে উদ্দীপকের মতো পরিস্থিতি নিরসন করা সম্ভব ।
HSCSociology 1st Paperঢাকা কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।