উদ্দীপকের অবস্থা বিশ্বায়নের ফল- বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত অবস্থা অর্থাৎ তথ্য প্রযুক্তির প্রসার বিশ্বায়নের ফল। কারণ বিশ্বায়নকে ঘিরেই তথ্য প্রযুক্তির বিকাশ ঘটেছে। বর্তমান বিশ্বের অন্যতম আলোচিত বিষয় বিশ্বায়ন। এটি এমন একটি প্রক্রিয়া, যা বিশ্বের সব মানুষকে জাতি-রাষ্ট্রের সীমানার উর্ধ্বে এক বৈশ্বিক গ্রামের বাসিন্দা বানিয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্বায়নের বাস্তব রূপ এনে দিয়েছে। তাই আজ সারা বিশ্বের মানুষ যেন একটি পরিবারের সদস্য। পৃথিবীর যেকোনো প্রান্তের মানুষের সাথে ঘরে বসে যোগাযোগ করা সম্ভব হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নতির ফলে। স্যাটেলাইট, অপটিক্যাল ফাইবার, ইন্টারনেট প্রভৃতির আবিষ্কার বিশ্বব্যাপী তথ্য যোগাযোগের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধন করেছে। মানুষের জীবনের প্রতিটি বিষয় এখন তথ্য প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছে। ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর এক প্রান্তের কম্পিউটার থেকে অন্য প্রান্তের আর একটি কম্পিউটারে ছবিসহ যাবতীয় তথ্য দ্রুত প্রেরণ করা সম্ভব হচ্ছে। পৃথিবীর যেকোনো প্রান্তে ঘটে যাওয়া ঘটনা মুহূর্তের মধ্যে পৌঁছে যাচ্ছে সবার কাছে। শুধু তাই নয়, বিশ্বায়নের যুগে নিরাপত্তাকে আরও জোরদার করতে ব্যবহৃত হচ্ছে গোপন ক্যামেরা। উদ্দীপকে আমরা দেখতে পাই তথ্য প্রযুক্তি ব্যবহার করে আলম ও তার ছোট বোন ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে শিক্ষামূলক কাজে ব্যবহার করছে। এছাড়া তারা ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন পত্র-পত্রিকা পাঠ করছে, যা মূলত সম্ভব হয়েছে বিশ্বায়নের ফলে তথ্য প্রযুক্তির প্রসারের মাধ্যমে। তাই বলা যায়, উদ্দীপকের ব্যবস্থা অর্থাৎ তথ্য প্রযুক্তির প্রসার বিশ্বায়নেরই ফল।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের অবস্থা বিশ্বায়নের ফল- বিশ্লেষণ করো।
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর