শেয়ারFacebookWhatsApp

দাসরা ছিল উৎপাদনের জীবন্ত হাতিয়ার- বুঝিয়ে লেখ।

উত্তর: 'দাসরা ছিল উৎপাদনের জীবন্ত হাতিয়ার'-এই উক্তিটি দাসপ্রথাভিত্তিক সমাজে দাসদের শোষিত অবস্থা এবং মানবতাবিরোধী পরিচয়কে নির্দেশ করে। দাসপ্রথায় দাসদেরকে মানুষ হিসেবে নয়, বরং মালিকের ব্যক্তিগত সম্পত্তি হিসেবে গণ্য করা হতো। তাদের কোনো মানবিক অধিকার ছিল না এবং তাদের একমাত্র কাজ ছিল প্রভুর জন্য শ্রম দেওয়া। তাদের শ্রমকে কৃষি, খনি বা অন্যান্য উৎপাদনশীল খাতে জীবন্ত যন্ত্র বা হাতিয়ারের মতো ব্যবহার করা হতো, যা মালিকের অর্থনৈতিক সম্পদ বৃদ্ধিতে সহায়ক হতো। তাদের নিজস্ব কোনো ইচ্ছাশক্তি বা অধিকার না থাকায় এই ব্যবস্থা মানবতাবিরোধী শোষণের একটি প্রকৃষ্ট উদাহরণ ছিল।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

দাসরা ছিল উৎপাদনের জীবন্ত হাতিয়ার- বুঝিয়ে লেখ।

উদ্দীপক

জামান তার পিতামাতার সাথে বসে ইন্টারনেটে শিক্ষামূলক কার্টুন উপভোগ করে। তার ছোটবোন এসবের খুবই ভক্ত। তার বাবা-মা পত্রপত্রিকা থেকে তাদেরকে বিশেষ বিশেষ প্রযুক্তি সম্পর্কে অবগত 'করান। ওয়াইফাই ব্যবহারের মাধ্যমে তারা অল্প বয়সেই বিভিন্ন জ্ঞান ও শিক্ষামূলক শর্টফিল্ম উপভোগ করে। ওয়েবসাইট থেকে তারা শ্রেণি পাঠের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা শিখেছে এবং বাস্তবজীবনে সেগুলোর প্রয়োগও শিখেছে।

Rajshahi · 2025

উত্তর

শ্বশুর-শাশুড়ি বৈবাহিক বন্ধনের জ্ঞাতিসম্পর্ক।

উত্তর

'দাসরা ছিল উৎপাদনের জীবন্ত হাতিয়ার'-এই উক্তিটি দাসপ্রথাভিত্তিক সমাজে দাসদের শোষিত অবস্থা এবং মানবতাবিরোধী পরিচয়কে নির্দেশ করে। দাসপ্রথায় দাসদেরকে মানুষ হিসেবে নয়, বরং মালিকের ব্যক্তিগত সম্পত্তি হিসেবে গণ্য করা হতো। তাদের কোনো মানবিক অধিকার ছিল না এবং তাদের একমাত্র কাজ ছিল প্রভুর জন্য শ্রম দেওয়া। তাদের শ্রমকে কৃষি, খনি বা অন্যান্য উৎপাদনশীল খাতে জীবন্ত যন্ত্র বা হাতিয়ারের মতো ব্যবহার করা হতো, যা মালিকের অর্থনৈতিক সম্পদ বৃদ্ধিতে সহায়ক হতো। তাদের নিজস্ব কোনো ইচ্ছাশক্তি বা অধিকার না থাকায় এই ব্যবস্থা মানবতাবিরোধী শোষণের একটি প্রকৃষ্ট উদাহরণ ছিল।

উত্তর

উদ্দীপকে সামাজিকীকরণের পরিবার ও গণমাধ্যম বাহনের প্রতি ইঙ্গিত করা হয়েছে।শিশুর বিকাশে অন্তরঙ্গ সামাজিক গোষ্ঠী হিসেবে পরিবারের গুরুত্ব সবচেয়ে বেশি। এখানে শিশু সমাজে প্রচলিত বিভিন্ন ধরনের প্রথা-পদ্ধতির সাথে পরিচিত হওয়ার সুযোগ পায়। শিশু তার বাবা-মাকে খুব আপন মনে করে এবং তাদের কোমল মনে বাবা-মায়ের সংস্কৃতি সহজেই প্রবেশ করে এবং দীর্ঘস্থায়ী হয়। পরিবারের মাধ্যমেই একটি শিশু সহযোগিতা, সহিষ্ণুতা, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ, ত্যাগ, ভালোবাসা প্রভৃতি গুণগুলো অর্জন করে থাকে। তদ্রুপ সামাজিকীকরণের ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকাও যথেষ্ট। আধুনিক যুগের সংস্কৃতি গড়ে উঠেছে গণমাধ্যমকে কেন্দ্র করে। সমাজের বৃহৎ জনগোষ্ঠীর নিকট সংবাদ, দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির বিষয়বস্তু, বিশেষ ধ্যানধারণা, বিনোদন প্রভৃতি পরিবেশন করার মাধ্যম হলো গণমাধ্যম। গণমাধ্যমগুলোর বিকাশ সামাজিকীকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বাহন হিসেবে ব্যাপক প্রভাব বিস্তার করছে। গণমাধ্যমগুলোর মধ্যে রয়েছে-সংবাদপত্র, বেতার, চলচ্চিত্র, টেলিভিশন, ইন্টারনেট প্রভৃতি। উদ্দীপকে উল্লিখিত জামান ও তার বোনকে তাদের বাবা-মা পত্রপত্রিকা থেকে বিশেষ বিশেষ প্রযুক্তি সম্পর্কে অবগত করান। বাবা-মায়ের উৎসাহে তারা টেলিভিশন ও ওয়াইফাই ব্যবহার করে জ্ঞান ও শিক্ষামূলক শর্টফিল্ম এবং ওয়েবসাইট থেকে পাঠের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা শিখেছে এবং বাস্তবজীবনে সেগুলোর, প্রয়োগও শিখেছে। সর্বোপরি বলা যায়, উদ্দীপকে উল্লিখিত সামাজিকীকরণে যে পরিবার ও গণমাধ্যমের ভূমিকা রয়েছে তা নিঃসন্দেহে বলা যায়।

উত্তর

উদ্দীপকের জামানের শিক্ষা উক্ত বাহনটির অর্থাৎ গণমাধ্যমের ফল- এ কথা নির্দ্বিধায় বলা যায়।গণমাধ্যম বিশেষ করে ইন্টারনেট শিক্ষাকে সহজলভ্য ও আকর্ষণীয় করে তুলেছে। ঐতিহ্যগতভাবে আমরা বই বা শিক্ষকের কাছ থেকে যা শিখি, গণমাধ্যম সেগুলোকে আরও সহজে এবং আকর্ষণীয় উপায়ে উপস্থাপন করে। শিক্ষামূলক কার্টুন, শর্টফিল্ম, ডকুমেন্টারি এবং বিভিন্ন শিক্ষামূলক ওয়েবসাইট শিশুদের মধ্যে শেখার আগ্রহ তৈরি করে। উদ্দীপকের জামান পিতামাতার তত্ত্বাবধানে ওয়াইফাই ব্যবহার করে ইন্টারনেটে বিভিন্ন শিক্ষামূলক কার্টুন এবং শর্টফিল্ম উপভোগ করে। এর মাধ্যমে সে খুব অল্প বয়সেই বিভিন্ন ধরনের জ্ঞান ও তথ্য সম্পর্কে জানতে পারে। শিক্ষামূলক এসব কন্টেন্ট তাকে প্রথাগত শিক্ষার বাইরে নতুন কিছু শেখার সুযোগ করে দিচ্ছে। এছাড়াও জামান ওয়েবসাইট থেকে তার শ্রেণি পাঠের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা এবং বাস্তবজীবনে সেগুলোর প্রয়োগও শিখেছে। তার বাবা-মাও পত্রপত্রিকা পড়ে নতুন নতুন প্রযুক্তির খবর জেনে তাকে জানাচ্ছে; যা তার জানার পরিধিকে আরও বাড়িয়ে দিচ্ছে। এরূপ প্রক্রিয়ার মাধ্যমে জামান সমাজের বিভিন্ন দিক সম্পর্কে অবগত হচ্ছে এবং নিজেকে একজন সচেতন ও জ্ঞানভিত্তিক ব্যক্তি হিসেবে গড়ে তুলছে। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত গণমাধ্যমের বিভিন্ন মাধ্যম যেমন-ইন্টারনেট, ওয়েবসাইট ও পত্রপত্রিকা ব্যবহারের ফলেই জামানের শিক্ষা সম্পন্ন হচ্ছে।
HSCSociology 1st PaperRajshahi 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।