উদ্দীপকে সামাজিকীকরণের পরিবার ও তথ্য প্রযুক্তি মাধ্যমের প্রতি ইঙ্গিত করা হয়েছে।
পিতা-মাতা সঙ্গতিপূর্ণ আচরণ করলে শিশুর সামাজিকীকরণ প্রক্রিয়া সুষ্ঠু হয়। পিতা-মাতা সময় করে নিয়ে ছেলে-মেয়ের সঙ্গ দিলে সন্তানরা পরবর্তীকালে সহজ জীবনযাপন এবং আত্মবিশ্বাসী হয়ে পরিবারের বাইরের মানুষের সাথে স্বাভাবিক সম্পর্ক গড়ে তুলতে পারে। উদ্দীপকে আলোচিত পরিবারটি এর উদাহরণ। পরিবারের পাশাপাশি প্রযুক্তির অগ্রসরমান উদ্ভাবন মানব জীবনযাত্রার ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। কারণ মানুষের জীবনে প্রতিটি বিষয় এখন তথ্য প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছে। যেমন- অনেক পরিবারেই এখন কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোন ও ইন্টারনেট সংযোগ রয়েছে। এমন পরিবারের শিশুরা এসব উপকরণ ব্যবহার করে। শিশুরা এসব উপকরণ ব্যবহারের মাধ্যমে নিজের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটায়। আধুনিক তথ্য প্রযুক্তির বিকাশের কারণে বিজ্ঞাপন, জনপ্রিয় সিনেমা, নাটক, বিখ্যাত ক্রীড়া ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তাদের জীবনযাপন পদ্ধতি প্রচার মাধ্যমের কল্যাণে দ্রুত সমাজে ছড়িয়ে পড়ে, যা শিশুর সামাজিকীকরণে প্রভাব ফেলে।
উদ্দীপকের আলম ও তার ছোট বোন বাবা-মায়ের সাথে বসে টিভির অনুষ্ঠান উপভোগ করে। তারা ইন্টারনেট ব্যবহার করে অল্প বয়সেই পত্র-পত্রিকা পড়ে এবং শিক্ষামূলক চলচ্চিত্র উপভোগ করে। ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে তারা সেগুলোকে শিক্ষামূলক কাজে ব্যবহার করছে, যা তাদের সামাজিকীকরণে প্রভাব ফেলছে। তাই বলা যায়, পিতা- মাতা তথা পরিবারের ভূমিকা এবং তথ্য প্রযুক্তি সুষ্ঠু সামাজিকীকরণে সহায়তা করে এবং উদ্দীপকে এ বিষয়টির প্রতিফলন লক্ষ করা যায়।