শেয়ারFacebookWhatsApp

প্রথা বলতে কী বোঝায় ?

উত্তর: প্রথা বলতে সমাজের সুনির্দিষ্ট কতগুলো নিয়মকে বোঝায়, যা অনুসরণ করা সমাজস্থ মানুষের কর্তব্য ।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

প্রথা বলতে কী বোঝায় ?

উদ্দীপক

দৃশ্য-১: তিতলির মা-বাবা দুজনেই চাকরিজীবী। তিতলি সারাদিন বাসায় কাজের লোকের সংস্পর্শে থাকে আর ইন্টারনেট সংযোগ থাকায় কম্পিউটার, ট্যাব ব্যবহার করে। মা-বাবাও তাকে বিভিন্ন ধরনের উদ্ভাবন, জ্ঞান-বিজ্ঞানের বিষয়ে আগ্রহের সাথে শিক্ষার জন্য এগুলো ব্যবহারের অনুমতি দেন । দৃশ্য-২: রিমা গ্রামে গৃহিণী মায়ের সংস্পর্শে থাকে । ইন্টারনেট না থাকায় সে মাঠে বন্ধুদের সাথে সারাদিন আনন্দে কাটায়। সে তার সঙ্গীদল দ্বারা বেশ প্রভাবিত। তার প্রতিভার বিকাশে পরিবারের অন্য সদস্যদেরও অবদান আছে।

দিনাজপুর সরকারি কলেজ · 2024

উত্তর

প্রথা বলতে সমাজের সুনির্দিষ্ট কতগুলো নিয়মকে বোঝায়, যা অনুসরণ করা সমাজস্থ মানুষের কর্তব্য ।

উত্তর

সংস্কৃতি বলতে মানুষের সার্বিক জীবনপ্রণালিকে বোঝায়। অর্থাৎ মানুষ যা কিছু করে তাই সংস্কৃতি। যেমন— ভাষা, সাহিত্য, সংগীত, শিল্পকলা, ধ্যান-ধারণা, বিজ্ঞান, অভ্যাস, মূল্যবোধ প্রভৃতি সংস্কৃতির অংশ। অন্যদিকে, সভ্যতা বলতে সমাজের বস্তুগত বিষয় বা বাহ্যিক অবস্থাকে বোঝায়। এটি সংস্কৃতির একটি উন্নত পর্যায়, নগর জীবনের উদ্ভবের সাথে সাথে যার উদ্ভব ঘটেছে। এক কথায় আমাদের যা আছে বা আমরা যা ব্যবহার করি তাই সভ্যতা ।

উত্তর

দৃশ্য-১ এ সামাজিকীকরণের তথ্য প্রযুক্তি মাধ্যমটির কথা বলা হয়েছে। তথ্য আদান-প্রদানের কৃৎকৌশলই হলো তথ্য প্রযুক্তি। এটি হলো প্রযুক্তিভিত্তিক এক ধরনের যোগাযোগ ব্যবস্থা। তথ্য প্রযুক্তির প্রভূত উন্নতির ফলে তথ্য প্রাপ্তি যেমন সহজলভ্য হয়েছে তেমনই যোগাযোগ করা যাচ্ছে অতি দ্রুত। তথ্য প্রযুক্তির বিস্ময়কর উন্নতি ঘটেছে কম্পিউটার, ডিজিটাল টেলিফোন ও সাবমেরিন ক্যাবলের সহায়তায় ৷ যেখানে সাবমেরিন ক্যাবলের আওতা নেই সেখানে সার্ভারের মাধ্যমে এ যোগাযোগ সম্পন্ন করা হচ্ছে বিকল্প মাধ্যম হিসেবে। ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্বের নাগরিক সমাজ একে অন্যের অতি নিকটে চলে এসেছে। অর্থাৎ তথ্য প্রযুক্তি আধুনিক সমাজে ব্যক্তির সামাজিকীকরণে অন্যতম প্রভাবকের ভূমিকা পালন করছে। উদ্দীপকের দৃশ্য-১ এ দেখা যায়, তিতলির বাসায় ইন্টারনেট সংযোগ থাকায়, সে কম্পিউটার ও ট্যাব ব্যবহার করে। মা-বাবাও তাকে বিভিন্ন ধরনের উদ্ভাবন ও জ্ঞান-বিজ্ঞানের বিষয়ে আগ্রহের সাথে শিক্ষার জন্য এগুলো ব্যবহারের অনুমতি দেন। এসকল উপাদান তথ্য প্রযুক্তির অবিচ্ছেদ্য অংশ। এগুলো ব্যবহার করে সে আধুনিক বিশ্বের নতুন নতুন বিষয়ের সাথে পরিচিত হতে পারবে। অর্থাৎ তথ্য প্রযুক্তি তার সামাজিকীকরণ প্রক্রিয়ায় ভূমিকা রাখবে। তাই বলা যায়, দৃশ্য-১ এ সামাজিকীকরণের তথ্য প্রযুক্তি বাহনটির কথা বলা হয়েছে।

উত্তর

উদ্দীপকের দৃশ্য-১ এবং দৃশ্য-২ এ যথাক্রমে সামাজিকীকরণের তথ্য প্রযুক্তি ও সঙ্গীদল মাধ্যম দুটির কথা বলা হয়েছে। সামাজিকীকরণে পরিবারের পরই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সমবয়সি ও সঙ্গীদল। খেলার সাথি বা সমবয়সিদের সাথে শিশুরা সবচেয়ে বেশি স্বতঃস্ফূর্ত ও প্রাণবন্ত থাকে। যা একদিকে যেমন সহযোগিতা ও প্রতিযোগিতার মনোভাব বৃদ্ধি করে তেমনি নিজস্ব মূল্যবোধ গঠনে সাহায্য করে। উদ্দীপকের দৃশ্য-২ অনুযায়ী, রিমা মাঠে বন্ধুদের সাথে সারাদিন আনন্দে কাটায়। সে তার সঙ্গীদল দ্বারা বেশ প্রভাবিত। যা সামাজিকীকরণে সঙ্গীদল নামক মাধ্যমের ভূমিকার প্রতি ইঙ্গিত করে । সামাজিকীকরণে সঙ্গীদল ও তথ্য প্রযুক্তি উভয়েরই প্রয়োজনীয়তা রয়েছে। কারণ, সঙ্গীদলের কাছ থেকে শিশু আচরণগত শিক্ষা এবং তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শিশু আধুনিক যোগাযোগ ব্যবস্থার শিক্ষা অর্জন করে। সমবয়সিদের সাথে খেলাধুলার মাধ্যমে শিশু নিজের সামর্থ্য ও সীমাবদ্ধতা সম্পর্কে জ্ঞানার্জন করে। যা তাকে আত্মবিশ্বাসী হতে সাহায্য করে। পক্ষান্তরে কম্পিউটার, ইন্টারনেট প্রভৃতি প্রযুক্তিগত উপাদান ব্যবহার করে সে বিশ্ব সংস্কৃতির সংস্পর্শে আসতে পারে। ফলে আধুনিক বিশ্বের নিত্যনতুন আবিষ্কার সম্পর্কে জানতে পারে। যা তার মধ্যে উদ্ভাবনী চেতনার উদ্রেক ঘটাতে পারে। উপরের আলোচনার প্রেক্ষিতে একথা বলা যায়, বর্তমানে সামাজিকীকরণে সঙ্গীদল এবং তথ্য প্রযুক্তি সমানভাবে গুরুত্বপূর্ণ ।
HSCSociology 1st Paperদিনাজপুর সরকারি কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।