উদ্দীপকে নির্দেশিত বিষয় বা সামাজিকীকরণ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে মানবশিশু সমাজের একজন কাঙ্ক্ষিত পূর্ণাঙ্গ সদস্য হিসেবে গড়ে ওঠে।
একটি মানবশিশু যখন জন্মগ্রহণ করে তখন তার মুখ্য সামাজিকীকরণ পরিবারেই সম্পন্ন হয়। এ প্রক্রিয়ায় সে সমাজের মানুষের সাথে মিলেমিশে চলতে শেখে এবং শেখে কীভাবে সবার সাথে আচরণ করতে হয়। এছাড়া সামাজিকীকরণ প্রক্রিয়া সমাজস্থ ব্যক্তিদের ঘনিষ্ঠ যোগাযোগে উৎসাহ যোগায়। এ প্রক্রিয়ার মাধ্যমে শিশু সামাজিক শিক্ষা গ্রহণ করে। সমাজের বিভিন্ন প্রথা, রীতিনীতি, বিধি-নিষেধ, নিয়ম-কানুন প্রভৃতি সম্পর্কে সে এ প্রক্রিয়ার মাধ্যমে জ্ঞান লাভ করে। শিশুর সামাজিকীকরণে বিভিন্ন উপাদান প্রভাবক হিসেবে কাজ করে, যেমন-শিক্ষা প্রতিষ্ঠান, সঙ্গীদল, ধর্মীয় প্রতিষ্ঠান, গণমাধ্যম, জ্ঞাতিগোষ্ঠী ইত্যাদি। এসব উপাদান বিভিন্নভাবে তাকে সামাজিক মানুষ হিসেবে গড়ে উঠতে সহযোগিতা করে।
উপরের আলোচনায় প্রতীয়মান হয় যে, একমাত্র সামাজিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমেই একজন ব্যক্তি পূর্ণাঙ্গ সামাজিক সদস্য হিসেবে গড়ে ওঠে।