শেয়ারFacebookWhatsApp

তথ্যপ্রযুক্তি কি?

উত্তর: তথ্য আদান-প্রদানের কৃতকৌশলই হলো তথ্যপ্রযুক্তি।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

তথ্যপ্রযুক্তি কি?

উদ্দীপক

নদীর মা-বাবা দুজনেই চাকরিজীবী। কাজের মেয়ের তত্ত্বাবধানে সে বড় হচ্ছে। প্রায়ই তার মা-বাবার মধ্যে ঝগড়া-বিবাদ হয়। অনাদরে-অবহেলায় বড় হওয়ার কারণে সে অন্য মানুষদের সাথে খাপ খাইয়ে চলতে পারে না। শুধু তাই নয়, তার মধ্যে আত্মবিশ্বাসের ঘাটতিও প্রবল।

Rajshahi · 2023

উত্তর

তথ্য আদান-প্রদানের কৃতকৌশলই হলো তথ্যপ্রযুক্তি।

উত্তর

রাজনৈতিক দল হচ্ছে গৌণ ও ঐচ্ছিক সামাজিক গোষ্ঠী। সাধারণত যে দলের সদস্যদের মধ্যে নিয়মানুগ, প্রাতিষ্ঠানিক ও নৈব্যত্তিক সম্পর্ক থাকে তাকে মাধ্যমিক বা গৌণ দল বলে। আর যে দলে ব্যক্তি তার নিজের ইচ্ছায় সদস্যভুক্ত হয় তাকে ঐচ্ছিক দল বলে। রাজনৈতিক দল যেহেতু নিয়মানুগ ও প্রাতিষ্ঠানিক এবং ব্যক্তি নিজের ইচ্ছায় অন্তর্ভুক্ত হয় তাই রাজনৈতিক দল একই সাথে গৌণ ও ঐচ্ছিক সামাজিক গোষ্ঠীর অন্তর্ভুক্ত।

উত্তর

নদীর খাপছাড়া আচরণের জন্য সামাজিকীকরণ এর পরিবার বাহনটি দায়ী। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : পরিবার হচ্ছে সেই সামাজিকীকরণের প্রাথমিক বাহন। সাধারণত শিশুর শিক্ষার প্রথম হাতেখড়ি পরিবারেই হয়। আবার শিশুরা যেহেতু অনুকরণপ্রিয় তাই পারিবারিক পরিবেশে শিশুরা যা দেখে, ব্যক্তিত্ব গঠনে তা আজীবন ভূমিকা পালন করে। যার ফলে শিশুরা তার বাবা-মায়ের আদর্শ ও সংস্কৃতিতে বিশ্বাস করে এবং সাধারণত সেই আদর্শ ও সংস্কৃতিতেই বিশ্বাসী হয়। আর তাই শিশু সামাজিকীকরণের বিভিন্ন উপকরণের মধ্যে পরিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং প্রভাব বিস্তার করে। উদ্দীপকের নদীর বাবা-মা দুজনেই চাকরিজীবী হওয়ায় যে কাজের মেয়ের তত্ত্বাবধানে সে বড় হয়। এছাড়াও তার বাবা মায়ের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হয় এবং অনাদরে অবহেলায় বড় হওয়ায় সে পরিবেশের সাথে খাপ খাইয়ে চলতে পারেনা। এছাড়াও তার মধ্যে আত্মবিশ্বাসেরও ঘাটতি দেখা যায়। প্রথমত ও পরিবারের কোন তত্ত্বাবধান না থাকায় তার সামাজিকীকরণে পরিবারের তেমন কোনো ভূমিকা দেখা যায় না। আবার তার বাবা-মায়ের ঝগড়া বিবাদ এর কারণে তার আচরণের মধ্যেও অস্বাভাবিকতা দেখা দেয়। তাই বলা যায়, নদীর খাপছাড়া আচরণের জন্য সামাজিকীকরণ এর পরিবার বাহনটি দায়ী।

উত্তর

উক্ত বাহন তথা পরিবারের নেতিবাচক প্রভাবে নদীর ভবিষ্যত জীবনে নেতিবাচক প্রভাব পড়তে পারে। নিম্নে তা বিশ্লেষণ করা হলো : নদীর বাবা-মা দুজনেই চাকুরীজীবী হওয়ায় তারা ব্যস্ত থাকে। যার ফলে তারা নদীকে সময় দিতে পারে না এবং কাজের মেয়ে তত্ত্বাবধানে সে বড় হয়। পিতা-মাতা যেভাবে আদর যত্ন ও ভালোবাসা দিয়ে সন্তানদের বড় করে কাজের লোক সেভাবে করে না। যার ফলে আদর যত্নের ঘাটতির কারণে নদীর ব্যক্তিত্বের বিকাশ বাধাগ্রস্ত হবে। এছাড়াও তার আচরণেও অস্বাভাবিকতা দেখা দিতে পারে। এছাড়াও এর ফলে তার মধ্যে একদিকে যেমন আত্মবিশ্বাস কমে যাবে, অন্যদিকে সে কাউকে আপন মনে করবে না। কারো প্রতি তার ভালোবাসা জন্মাবে না। যার ফলে সে পরিবেশে খাপ খাইয়ে চলতেও পারবেনা। অন্যদিকে শিশুরা সাধারণত অনুকরণপ্রিয়। তাই তারা শিশু বয়সে যা দেখে এবং যা শেখে তাদের পরবর্তী জীবনে সেগুলোরই প্রভাব লক্ষ্য করা যায়। নদীর বাবা-মার ঝগড়া-বিবাদের ফলে তার মনে বিরূপ প্রতিক্রিয়া ফেলবে এবং তার মধ্যে অসুখী মনোভাব গড়ে উঠবে। এতে করে তার ব্যক্তিত্বের বিকাশ বাধাগ্রস্ত হবে। এছাড়াও তার বাবা-মা আর মধ্যকার দ্বন্দর কারণে তার মনে অসহায় জন্ম নিবে যা পরবর্তীতে তাকে উগ্র ও অসামাজিক আচরণের দিকে ঠেলে দিবে। এছাড়াও তার বাবা মার দ্বন্দ্বের কারণে তার মধ্যে ঈর্ষা, হঠকারিতা, স্বার্থপরতা, অপরাধ প্রবণতা ইত্যাদির বহিঃপ্রকাশ দেখা দিতে পারে। তাই বলা যায়, পরিবারের নেতিবাচক প্রভাবে নদীর ভবিষ্যত জীবনে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
HSCSociology 1st PaperRajshahi 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।