আসিফের ত্রুটিপূর্ণ আচরণ প্রতিরোধে কী কী করণীয়? ব্যাখ্যা কর।
উত্তর: আসিফের ত্রুটিপূর্ণ আচরণ প্রতিরোধে তার পরিবারের সদস্যদের সঠিক ভূমিকা পালন করা প্রয়োজন। পরিবার হলো শিশুর সামাজিকীকরণের প্রাথমিক বাহন। শিশু গৃহ পরিবেশে তার পিতামাতার ধ্যানধারণা ও মূল্যবোধ দ্বারা প্রভাবিত হয়। শিশু পিতামাতার মাধ্যমেই সামাজিক আদর্শে বিশ্বাসী হয়। পরিবারের ধারা কী রকম, সেখানে কী ধরনের প্রথা, রীতিনীতি প্রচলিত তার ওপর ভিত্তি করে শিশুর একটা নিজস্ব জীবনধারা গড়ে ওঠে। এক্ষেত্রে পিতামাতার মধ্যে সুস্থ সম্পর্ক, সন্তানদের সময় দেওয়া, সন্তানদের সম্পর্কে খোঁজখবর নেওয়া, ভাই-বোনদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক একটি সুস্থ সুন্দর পরিবেশ তৈরি করতে পারে। উদ্দীপকের আসিফের ত্রুটিপূর্ণ আচরণ প্রতিরোধে তার পিতামাতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এক্ষেত্রে তাদের মধ্যে সুসম্পর্ক রাখা, আসিফকে যথেষ্ট পরিমাণে সময় দেওয়া, সে কী করছে, কোথায় যাচ্ছে সেসব ব্যাপারে খোঁজ নেওয়া তাদের একান্ত দায়িত্ব। এছাড়া আসিফের বড় ভাইদেরও উচিত পড়াশোনা করা এবং আসিফকে পড়াশোনার ব্যাপারে তাগিদ দেওয়া। যা আসিফের ত্রুটিপূর্ণ আচরণ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, সামাজিকীকরণের একটি গুরুত্বপূর্ণ বাহন হিসেবে পরিবারের সদস্যরা যদি তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন থাকেন এবং যথারীতি পালন করেন তাহলে আসিফের ত্রুটিপূর্ণ আচরণ প্রতিরোধ করা সম্ভব হবে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
আসিফের ত্রুটিপূর্ণ আচরণ প্রতিরোধে কী কী করণীয়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর