উদ্দীপকের আসিফের সামাজিকীকরণের কোন বাহনটির কার্যকর ভূমিকা অনুপস্থিত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে আসিফের সামাজিকীকরণের ক্ষেত্রে যে বাহনটির কার্যকর ভূমিকা অনুপস্থিত, তা হলো পরিবার। শিশুর সামাজিকীকরণে পরিবার প্রধান ভূমিকা পালন করে। শিশুর শিক্ষার প্রথম হাতেখড়ি হয় পরিবারেই। আর শিশুরা যেহেতু অনুকরণপ্রিয়, সেহেতু পরিবারিক পরিবেশে শিশু যা দেখে শিশুর ব্যক্তিজীবনে তা আজীবন ভূমিকা পালন করে। এজন্য দেখা যায়, মা-বাবা যে আদর্শ ও সংস্কৃতিতে বিশ্বাস করে শিশুরাও সাধারণত সেই আদর্শ ও সংস্কৃতিতে বিশ্বাসী হয়। মা-বাবা যদি শিশুর সামনে ভালো আচরণ করে তাহলে তারাও উত্তম আচরণের অধিকারী হবে। আর মা-বাবা যদি খারাপ আচরণ করে তাহলে শিশুর আচরণেও খাপছাড়া আচরণ লক্ষ করা যায়। এছাড়া পরিবারের ভাই-বোনদের মধ্যকার সম্পর্কও শিশুদের ভবিষ্যৎ জীবনে প্রভাব ফেলে। উদ্দীপকের আসিফ ছোটবেলা থেকেই তার মা-বাবার ঝগড়া দেখে আসছে। এছাড়া তার বড় দুই ভাই পড়ালেখা করে না বলে সেও পড়তে বসে না। পরবর্তীতে সে খারাপ ছেলেদের সাথে মিশতে শুরু করে। মূলত পরিবারের সদস্যদের এরূপ আচরণের কারণেই আসিফ সঠিকভাবে বেড়ে ওঠেনি এবং খারাপ ছেলেদের সাথে মিশতে শুরু করে। তাই বলা যায়, আসিফের সামাজিকীকরণের ক্ষেত্রে পরিবার নামক বাহনটির কার্যকর ভূমিকা অনুপস্থিত।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আসিফের সামাজিকীকরণের কোন বাহনটির কার্যকর ভূমিকা অনুপস্থিত…
উদ্দীপক
চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর