তুমি কি মনে কর বিথীর সামাজিকীকরণ ব্যাহত হচ্ছে? মতের পক্ষে যুক্তি দাও।
উত্তর: হ্যা, আমি মনে করি বিথীর সামাজিকীকরণ ব্যাহত হচ্ছে। সামাজিকীকরণ এমন একটি প্রক্রিয়া যা জন্ম থেকে শুরু হয়ে মৃত্যু পর্যন্ত চলতে থাকে। সামাজিকীকরণের মাধ্যমেই একজন মানবশিশু ক্রমে সামাজিক মানুষে পরিণত হয়। সামাজিকীকরণের প্রধান বাহন হলো পরিবার। শিশু গৃহ পরিবেশে তার পিতামাতার ধ্যান-ধারণা ও মূল্যবোধ দ্বারা প্রভাবিত হয়। শিশু পিতামাতার মাধ্যমে সামাজিক আদর্শে বিশ্বাসী হয়। পরিবারের ধারা কী রকম, সেখানে কী ধরনের প্রথা, রীতিনীতি প্রচলিত তার ওপর ভিত্তি করে শিশুর একটা নিজস্ব জীবনধারা গড়ে ওঠে। উদ্দীপকে দেখা যায়, বিথীর মা-বাবা দুজনেই চাকরিজীবী এবং তারা বিথীকে কোনো সময় দেয় না। বরং বিথীকে গৃহকর্মীর কাছে রেখে যান এবং অফিস থেকে ফেরার পর তারা দুজনেই মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। এ অবস্থায় বিথী তার পরিবারের কাছ থেকে সামাজিক কোনো ধ্যানধারণা, মূল্যবোধ প্রভৃতি শিখতে পারছে না। ফলে তার আচরণে খিটখিটেভাব চলে আসছে। এছাড়া পরবর্তী জীবনেও সে সমাজের স্বাভাবিক পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারবে না। যা সুষ্ঠু সামাজিকীকরণের অভাবকেই ইঙ্গিত করে। সুতরাং উপরের আলোচনা থেকে এ কথা স্পষ্ট যে, বিথীর সামাজিকীকরণ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
তুমি কি মনে কর বিথীর সামাজিকীকরণ ব্যাহত হচ্ছে? মতের পক্ষে যুক্তি দাও।
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর