মেহেদীর সামাজিকীকরণে কোন কোন উপাদানের প্রভাব রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: মেহেদীর সামাজিকীকরণে পরিবার এবং সঙ্গীদল উপাদানের প্রভাব রয়েছে। সামাজিকীকরণের ক্ষেত্রে পরিবারের ভূমিকা সবচেয়ে বেশি। বলা হয়ে থাকে শিশুর ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে পিতামাতা কারিগর হিসেবে কাজ করে। কারণ শিশু তার দৈহিক, মানসিক, বস্তুগত ও অবস্তুগত যাবতীয় প্রয়োজন পরিবারের মাধ্যমে মেটায়। যার মাধ্যমে শিশু তার চিন্তা, আবেগ ও কর্মের অভ্যাস গঠন করে। এভাবেই পারিবারিক জীবনের মধ্য দিয়ে শিশু তার ভবিষ্যৎ জীবনের বীজ বপন করে। শিশুর সামাজিকীরণের ক্ষেত্রে সঙ্গীদল বা বন্ধুবান্ধবের ভূমিকাও নেহায়েত কম নয়। শিশু তার সমবয়সী সঙ্গী বা বন্ধুদের সাথে মিশতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য অনুভব করে। বন্ধুবান্ধব বা সঙ্গীদল শিশুমনে নেতৃত্ব ও প্রতিযোগিতার মনোভাব তৈরি করে, সামাজিক মূল্যবোধকে জাগ্রত করে। যা শিশুর ভবিষ্যৎ জীবন গঠনে বিশেষ ভূমিকা রাখে। উদ্দীপকে দেখা যায়, মেহেদী পরিবার এবং বন্ধুবান্ধবদের সাথে মিশতে ও আড্ডা দিতে পছন্দ করে। পরিবার এবং বন্ধুবান্ধব বা সঙ্গীদল সামাজিকীকরণের গুরুত্বপূর্ণ দুটি উপাদান। তাই বলা যায়, মেহেদীর সামাজিকীকরণের ক্ষেত্রে পরিবার এবং সঙ্গীদল উপাদানের প্রভাব রয়েছে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
মেহেদীর সামাজিকীকরণে কোন কোন উপাদানের প্রভাব রয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
সরকারি মাইকেল মধুসূদন (এম.এম) কলেজ, যশোর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর