শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত পরিস্থিতি সামাজিকীকরণকে কীভাবে প্রভাবিত করতে পারে? বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকে বর্ণিত পরিস্থিতি সামাজিকীকরণ এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একজন মানুষ পূর্ণাঙ্গ সামাজিক মানুষে পরিণত হয়। কিন্তু সামাজিকীকরণ যদি সঠিক পদ্ধতিতে না হয়, তাহলে সেটি সমাজের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে ওঠে। যেমনটি উদ্দীপকে লক্ষণীয়। কারণ সামাজিকীকরণের অন্যতম মাধ্যম তথ্যপ্রযুক্তির নেতিবাচক ব্যবহার সমাজকে নেতিবাচকভাবেই প্রভাবিত করে। বর্তমান সময়ে তরুণ প্রজন্মের অনেকে প্রযুক্তির বিভিন্ন মাধ্যমে আসক্ত হয়ে যাচ্ছে। কেউ কেউ দিনের বেশির ভাগ সময়ই ফেসবুকে ব্যয় করে। আবার স্কুল পড়ুয়া অনেকেই স্কুল ফাঁকি দিয়ে টিকটক কিংবা ভার্চ্যুয়াল বন্ধুদের নিয়ে ব্যস্ত থাকে। ফলে তারা বাস্তবের বন্ধুদের সাথে মিশতে বা খেলাধুলা করতে পারছে না। যার জন্য তারা শারীরিক ও মানসিকভাবে বিকারগ্রস্ত থাকে। এছাড়া প্রযুক্তিতে আসক্ত থাকায় তারা ধর্মীয় এবং নৈতিক শিক্ষা থেকে বঞ্চিত হয়। যার ফলে তাদের সামাজিক মূল্যবোধের চরম অবক্ষয় দেখা দিচ্ছে। যা কোনো সমাজের জন্য মঙ্গলজনক নয়।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত পরিস্থিতি সামাজিকীকরণকে কীভাবে প্রভাবিত করতে পারে? …

উদ্দীপক

ইদানীং তরুণ প্রজন্ম অতিমাত্রায় ফেসবুক, টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্ত হয়ে পড়ছে। বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে তাদের আগ্রহ হ্রাস পাচ্ছে আশঙ্কাজনক হারে। এছাড়াও এই ভূখণ্ডের দীর্ঘদিনের লালিত সামাজিক মূল্যবোধ আজ বিপন্ন হয়ে পড়ছে।

চট্টগ্রাম কলেজ · 2025

উত্তর

কোনো কিছু স্থানিক থেকে বৈশ্বিক রূপ লাভ করাই হচ্ছে বিশ্বায়ন।

উত্তর

সামাজিকীকরণের প্রাথমিক ও সবচেয়ে শক্তিশালী মাধ্যম হচ্ছে পরিবার। মানুষ সাধারণত পরিবারে জন্মগ্রহণ করে ও বেড়ে ওঠে। শিশু তার বাবা-মাকে খুব আপন মনে করে এবং তাদের কোমল মনে বাবা-মায়ের সংস্কৃতি সহজেই প্রবেশ করে এবং দীর্ঘস্থায়ী হয়। আমরা সহযোগিতা, সহিষ্ণুতা, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ, ত্যাগ, ভালোবাসা প্রভৃতি গুণগুলো পরিবারের মধ্য থেকেই অর্জন করি। এ কারণে বলা হয়, পরিবার সামাজিকীকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ও প্রভাব বিস্তার করে ব্যক্তিকে সামাজিক ধ্যানধারণা ও আচরণ পদ্ধতিকে অনুসরণের মাধ্যমে সমাজস্থ সংহতি বজায় রাখে।

উত্তর

উদ্দীপকের পরিস্থিতি সামাজিকীকরণের তথ্যপ্রযুক্তি নামক বাহনের নেতিবাচক প্রভাবের ফল। বর্তমান বিশ্বে সামাজিকীকরণের ক্ষেত্রে ব্যক্তি পর্যায় থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায়ে তথ্যপ্রযুক্তির প্রভাব ব্যাপক। তথ্যপ্রযুক্তি যেমন জীবনকে সহজ করেছে তেমনি শিশুর পূর্ণ ব্যক্তিত্ব বিকাশে এর নেতিবাচক প্রভাবও লক্ষণীয়। যেমন- আধুনিক সময়ে বাচ্চারা প্রযুক্তির বিভিন্ন মাধ্যম যেমন ফেসবুক, টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্ত হয়ে পড়ছে। ইন্টারনেটের সহজলভ্যতার কারণে অনেক তরুণ পর্নোগ্রাফি দেখছে, যা তাদের মানসিকভাবে বিকারগ্রস্ত করে ফেলছে এবং তাদের সামাজিক মূল্যবোধের অবক্ষয় হচ্ছে। এছাড়া দীর্ঘক্ষণ অনলাইনে থাকার কারণে বিভিন্ন সৃজনশীল কর্মকান্ডে তাদের আগ্রহ হ্রাস পাচ্ছে। উদ্দীপকে দেখা যায়, তরুণ প্রজন্মের অনেকে অতিমাত্রায় ফেসবুক, টিকটকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে আসক্ত হয়ে পড়ছে। এর ফলে তাদের সৃজনশীল কর্মকাণ্ড হ্রাস পাচ্ছে এবং সামাজিক মূল্যবোধের অবক্ষয় হচ্ছে। এসব বৈশিষ্ট্য উপরে আলোচিত তথ্যপ্রযুক্তির নেতিবাচক ফলকেই নির্দেশ করে। সুতরাং বলা যায়, তথ্যপ্রযুক্তির নেতিবাচক প্রভাবের কারণেই সামাজিকীকরণে পরিবর্তন এসেছে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত পরিস্থিতি সামাজিকীকরণ এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একজন মানুষ পূর্ণাঙ্গ সামাজিক মানুষে পরিণত হয়। কিন্তু সামাজিকীকরণ যদি সঠিক পদ্ধতিতে না হয়, তাহলে সেটি সমাজের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে ওঠে। যেমনটি উদ্দীপকে লক্ষণীয়। কারণ সামাজিকীকরণের অন্যতম মাধ্যম তথ্যপ্রযুক্তির নেতিবাচক ব্যবহার সমাজকে নেতিবাচকভাবেই প্রভাবিত করে। বর্তমান সময়ে তরুণ প্রজন্মের অনেকে প্রযুক্তির বিভিন্ন মাধ্যমে আসক্ত হয়ে যাচ্ছে। কেউ কেউ দিনের বেশির ভাগ সময়ই ফেসবুকে ব্যয় করে। আবার স্কুল পড়ুয়া অনেকেই স্কুল ফাঁকি দিয়ে টিকটক কিংবা ভার্চ্যুয়াল বন্ধুদের নিয়ে ব্যস্ত থাকে। ফলে তারা বাস্তবের বন্ধুদের সাথে মিশতে বা খেলাধুলা করতে পারছে না। যার জন্য তারা শারীরিক ও মানসিকভাবে বিকারগ্রস্ত থাকে। এছাড়া প্রযুক্তিতে আসক্ত থাকায় তারা ধর্মীয় এবং নৈতিক শিক্ষা থেকে বঞ্চিত হয়। যার ফলে তাদের সামাজিক মূল্যবোধের চরম অবক্ষয় দেখা দিচ্ছে। যা কোনো সমাজের জন্য মঙ্গলজনক নয়।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।