শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বিথীর অস্বাভাবিক আচরণের কারণ কী? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে বিথীর অস্বাভাবিক আচরণের কারণ হলো পরিবারের সঠিক ভূমিকার অভাব। শিশুর সামাজিকীকরণে পরিবার প্রাথমিক বাহন হিসেবে কাজ করে। শিশুর শিক্ষার প্রথম হাতেখড়ি হয় পরিবারেই। মা-বাবার কাছ থেকে পাওয়া শিক্ষা শিশুকে সামাজিক মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করে। শিশুরা মা-বাবার অনাদর অবহেলায় বড় হলে তারা পরিবেশের সাথে খাপ খাইয়ে চলতে পারে না। তাদের আত্মবিশ্বাসে প্রবল ঘাটতি থাকে এবং তারা অল্পতেই খুব রেগে যায়। উদ্দীপকে দেখা যায়, পাঁচ বছর বয়সী বিথীর মা-বাবা দুজনই চাকরিজীবী এবং তারা বিথীর ঘুম থেকে ওঠার আগে চাকরিতে চলে যায়। সে গৃহকর্মীর সাথে থাকে এবং কার্টুন দেখে সময় কাটায়। ইদানীং সে অস্বাভাবিক আচরণ করছে এবং তার মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে। মূলত পরিবারের আদর এবং সাহচর্য না পাওয়ার কারণেই তার এরূপ অবস্থা হয়েছে। তার মা-বাবা যদি তাকে সময় দিত, তাহলে বিথীর আচরণে অস্বাভাবিকতা দেখা দিত না। উপরের আলোচনা থেকে তাই বলা যায়, উদ্দীপকের বিথীর অস্বাভাবিক আচরণের প্রধান কারণ হলো পরিবারের সঠিক ভূমিকার অভাব।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে বিথীর অস্বাভাবিক আচরণের কারণ কী? ব্যাখ্যা কর।

উদ্দীপক

বিথীর বয়স পাঁচ বছর। তার মা-বাবা দুজনই চাকরিজীবী। সকাল বেলা সে ঘুম থেকে ওঠার আগেই তার মা-বাবা চাকরিতে চলে যায়। সে গৃহকর্মীর সাথে থাকে এবং টিভিতে কার্টুন দেখে তার সময় কাটে। তার একাকী ভালো লাগে না। রাতে মা-বাবা বাসায় আসলেও তারা মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। ইদানীং সে অস্বাভাবিক আচরণ করছে এবং তার মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে।

চট্টগ্রাম কলেজ · 2025

উত্তর

নাতিশীতোষ্ণ অঞ্চল সবচেয়ে স্বাস্থ্যকর কথাটি বলেছেন হান্টিংটন।

উত্তর

শ্রেণি তুলনামূলকভাবে একটি স্থায়ী গোষ্ঠী। এটি হঠাৎ সৃষ্টি হয়নি। তবে মানুষ তার দক্ষতা ও কার্যক্রমের মাধ্যমে শ্রেণি পরিবর্তন করে। যেমন- কেউ আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো চাকরি করার মধ্য দিয়ে নিজেকে নিম্নমধ্যবিত্ত থেকে উচ্চ মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত থেকে নিম্ন মধ্যবিত্তে আসীন করতে পারে। বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে শ্রেণিব্যবস্থার পরিবর্তন হয়। তাই বলা হয়েছে-শ্রেণি একটি উন্মুক্ত ব্যবস্থা।

উত্তর

উদ্দীপকে বিথীর অস্বাভাবিক আচরণের কারণ হলো পরিবারের সঠিক ভূমিকার অভাব। শিশুর সামাজিকীকরণে পরিবার প্রাথমিক বাহন হিসেবে কাজ করে। শিশুর শিক্ষার প্রথম হাতেখড়ি হয় পরিবারেই। মা-বাবার কাছ থেকে পাওয়া শিক্ষা শিশুকে সামাজিক মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করে। শিশুরা মা-বাবার অনাদর অবহেলায় বড় হলে তারা পরিবেশের সাথে খাপ খাইয়ে চলতে পারে না। তাদের আত্মবিশ্বাসে প্রবল ঘাটতি থাকে এবং তারা অল্পতেই খুব রেগে যায়। উদ্দীপকে দেখা যায়, পাঁচ বছর বয়সী বিথীর মা-বাবা দুজনই চাকরিজীবী এবং তারা বিথীর ঘুম থেকে ওঠার আগে চাকরিতে চলে যায়। সে গৃহকর্মীর সাথে থাকে এবং কার্টুন দেখে সময় কাটায়। ইদানীং সে অস্বাভাবিক আচরণ করছে এবং তার মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে। মূলত পরিবারের আদর এবং সাহচর্য না পাওয়ার কারণেই তার এরূপ অবস্থা হয়েছে। তার মা-বাবা যদি তাকে সময় দিত, তাহলে বিথীর আচরণে অস্বাভাবিকতা দেখা দিত না। উপরের আলোচনা থেকে তাই বলা যায়, উদ্দীপকের বিথীর অস্বাভাবিক আচরণের প্রধান কারণ হলো পরিবারের সঠিক ভূমিকার অভাব।

উত্তর

হ্যা, আমি মনে করি বিথীর সামাজিকীকরণ ব্যাহত হচ্ছে। সামাজিকীকরণ এমন একটি প্রক্রিয়া যা জন্ম থেকে শুরু হয়ে মৃত্যু পর্যন্ত চলতে থাকে। সামাজিকীকরণের মাধ্যমেই একজন মানবশিশু ক্রমে সামাজিক মানুষে পরিণত হয়। সামাজিকীকরণের প্রধান বাহন হলো পরিবার। শিশু গৃহ পরিবেশে তার পিতামাতার ধ্যান-ধারণা ও মূল্যবোধ দ্বারা প্রভাবিত হয়। শিশু পিতামাতার মাধ্যমে সামাজিক আদর্শে বিশ্বাসী হয়। পরিবারের ধারা কী রকম, সেখানে কী ধরনের প্রথা, রীতিনীতি প্রচলিত তার ওপর ভিত্তি করে শিশুর একটা নিজস্ব জীবনধারা গড়ে ওঠে। উদ্দীপকে দেখা যায়, বিথীর মা-বাবা দুজনেই চাকরিজীবী এবং তারা বিথীকে কোনো সময় দেয় না। বরং বিথীকে গৃহকর্মীর কাছে রেখে যান এবং অফিস থেকে ফেরার পর তারা দুজনেই মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। এ অবস্থায় বিথী তার পরিবারের কাছ থেকে সামাজিক কোনো ধ্যানধারণা, মূল্যবোধ প্রভৃতি শিখতে পারছে না। ফলে তার আচরণে খিটখিটেভাব চলে আসছে। এছাড়া পরবর্তী জীবনেও সে সমাজের স্বাভাবিক পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারবে না। যা সুষ্ঠু সামাজিকীকরণের অভাবকেই ইঙ্গিত করে। সুতরাং উপরের আলোচনা থেকে এ কথা স্পষ্ট যে, বিথীর সামাজিকীকরণ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।