শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে রানাকে সুস্থ পথে ফিরিয়ে আনতে যা যা করণীয় বলে মনে কর, যুক্তি দাও।

উত্তর: রানাকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে তার পরিবারের সদস্যদের সঠিক ভূমিকা পালন করা প্রয়োজন বলে আমি মনে করি। আমরা জানি, পরিবার হলো শিশুর সামাজিকীকরণের প্রাথমিক বাহন। শিশু গৃহ-পরিবেশে তার পিতামাতার ধ্যানধারণা ও মূল্যবোধ দ্বারা প্রভাবিত হয়। শিশু পিতামাতার মাধ্যমে সামাজিক আদর্শে বিশ্বাসী হয়। পরিবারের ধারা কী রকম, সেখানে কী ধরনের প্রথা, রীতিনীতি প্রচলিত তার ওপর ভিত্তি করে শিশুর একটা নিজস্ব জীবনধারা গড়ে ওঠে। উদ্দীপকে রানাকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে তার পিতামাতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এক্ষেত্রে পিতামাতার মধ্যে সুস্থ সম্পর্ক, সন্তানদের সময় দেওয়া এবং তারা কী করছে, কোথায় যাচ্ছে ইত্যাদি সম্পর্কে পিতা-মাতার খবর রাখা ইত্যাদি একটি সুস্থ সুন্দর পারিবারিক পরিবেশ তৈরি করতে পারে। যা রানাকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে কার্যকর ভূমিকা রাখবে। উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, সামাজিকীকরণের একটি গুরুত্বপূর্ণ বাহন হিসেবে পরিবারের সদস্যরা যদি তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন থাকেন এবং তা যথারীতি পালন করেন তাহলে উদ্দীপকের রানার মতো কিশোররা সুস্থ জীবনযাপন করতে সক্ষম হবে।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে রানাকে সুস্থ পথে ফিরিয়ে আনতে যা যা করণীয় বলে মনে কর, যুক্ত…

উদ্দীপক

রানা ও সোমার মা-বাবা সরকারি চাকরিজীবী। দিনের বেলায় অফিসের কাজের জন্য সন্তানদের সময় দিতে পারে না। বাড়ি ফেরার পর অধিকাংশ সময়ই তাদের মা-বাবা ঝগড়ায় লিপ্ত হয়। সোমা পড়ালেখায় নিয়মিত হলেও ষোলো বছর বয়সী রানা পাড়ার খারাপ ছেলেদের সাথে ঘুরে বেড়ায়। স্কুলে ঠিকমতো যায় না এবং পড়ালেখায় অমনোযোগী।

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2025

উত্তর

সামাজিকীকরণের (Socialization) প্রধান মাধ্যম পরিবার।

উত্তর

শিক্ষা প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে নৈতিক গুণাবলির শিক্ষা প্রদানের মাধ্যমে সামাজিকীকরণে ভূমিকা রাখে। শিশু যখন প্রথম বিদ্যালয়ে প্রবেশ করে, তখনই আনুষ্ঠানিকভাবে তার দীক্ষিতকরণ শুরু হয় এবং সে বৃহত্তর সমাজে প্রচলিত আদবকায়দা এবং আচার-আচরণের সাথে পরিচিত হতে আরম্ভ করে। তার সহপাঠীরা বিভিন্ন পরিবার ও পরিবেশ থেকে আসে। কাজেই বৃহত্তর পটভূমিকায় সে সমাজের মূল্যবোধ, ভাবাদর্শ, সমাজ অনুমোদিত আচার-আচরণ এবং সমাজে নিষিদ্ধ কাজকর্ম সম্পর্কে অবহিত হওয়ার সুযোগ লাভ করে। শিক্ষকদের নৈতিক বাণীও তার সামাজিকীকরণে সাহায্য করে। এরূপ ভূমিকা পালনের মাধ্যমেই শিক্ষা প্রতিষ্ঠান সামাজিকীকরণে ভূমিকা রাখে।

উত্তর

উদ্দীপকের রানার সামাজিকীকরণের ক্ষেত্রে যে মাধ্যমটি অনুপস্থিত সেটা হলো পরিবার। শিশুর সামাজিকীকরণে পরিবার প্রধান ভূমিকা পালন করে। পরিবারকে জ্ঞানার্জনের প্রাথমিক সৃতিকাগার বলা হয়। শিশু তার পরিবার থেকে যে আদর্শ, রীতিনীতি, মূল্যবোধ, আচার-আচরণ শিক্ষা লাভ করে থাকে সে হিসেবেই তার ভবিষ্যৎ জীবন গড়ে উঠে। যে শিশু দুর্বল এবং ক্ষয়িষ্ণু পারিবারিক কাঠামোতে বেড়ে উঠে, সে দুর্বলচিত্তের অধিকারী হয় এবং অপরাধপ্রবণ হয়। পিতামাতার মধ্যে ভালো সম্পর্ক থাকলে পরিবারে শান্তি বিরাজ করে। আর এ ধরনের সম্পর্ক ও পরিবেশ শিশুর ব্যক্তিত্ব বিকাশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পিতামাতা যদি তাদের সন্তানের সাথে ভালো আচরণ করেন তবে তারা আত্মপ্রত্যয়ী হয় আর খারাপ আচরণ করলে তারা নিঃসঙ্গ বোধ করে। পরিবারের ভাইবোনদের মধ্যে সম্পর্ক ভালো থাকলে পরস্পর পরস্পরকে শ্রদ্ধা করে ও ভালোবাসে এবং সমাজে আদর্শ সদস্য হিসেবে গড়ে ওঠে। উদ্দীপকে আমরা দেখি, রানা ও সোমার বাবা-মা উভয়ই চাকরিজীবী হওয়ায় সন্তানদের সময় দিতে পারেন না। উপরন্তু তারা অধিকাংশ সময়ই ঝগড়ায় লিপ্ত থাকেন। অর্থাৎ তারা বাবা-মা হিসেবে সঠিক ভূমিকা পালনে ব্যর্থ। তাদের তথা পরিবারের এরূপ ভূমিকার ফলেই রানা সঠিকভাবে বেড়ে উঠেনি। উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, উদ্দীপকে রানার সামাজিকীকরণের ক্ষেত্রে পরিবারের ভূমিকা অনুপস্থিত ছিল বলেই রানা অপরাধ প্রবণতায় জড়িয়ে পড়ে।

উত্তর

রানাকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে তার পরিবারের সদস্যদের সঠিক ভূমিকা পালন করা প্রয়োজন বলে আমি মনে করি। আমরা জানি, পরিবার হলো শিশুর সামাজিকীকরণের প্রাথমিক বাহন। শিশু গৃহ-পরিবেশে তার পিতামাতার ধ্যানধারণা ও মূল্যবোধ দ্বারা প্রভাবিত হয়। শিশু পিতামাতার মাধ্যমে সামাজিক আদর্শে বিশ্বাসী হয়। পরিবারের ধারা কী রকম, সেখানে কী ধরনের প্রথা, রীতিনীতি প্রচলিত তার ওপর ভিত্তি করে শিশুর একটা নিজস্ব জীবনধারা গড়ে ওঠে। উদ্দীপকে রানাকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে তার পিতামাতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এক্ষেত্রে পিতামাতার মধ্যে সুস্থ সম্পর্ক, সন্তানদের সময় দেওয়া এবং তারা কী করছে, কোথায় যাচ্ছে ইত্যাদি সম্পর্কে পিতা-মাতার খবর রাখা ইত্যাদি একটি সুস্থ সুন্দর পারিবারিক পরিবেশ তৈরি করতে পারে। যা রানাকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে কার্যকর ভূমিকা রাখবে। উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, সামাজিকীকরণের একটি গুরুত্বপূর্ণ বাহন হিসেবে পরিবারের সদস্যরা যদি তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন থাকেন এবং তা যথারীতি পালন করেন তাহলে উদ্দীপকের রানার মতো কিশোররা সুস্থ জীবনযাপন করতে সক্ষম হবে।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।