ফারাবির সামাজিকীকরণে কোন মাধ্যমটির ভূমিকা লক্ষণীয়? ব্যাখ্যা কর।
উত্তর: ফারাবির সামাজিকীকরণে সঙ্গীদল মাধ্যমটির ভূমিকা লক্ষণীয়। শিশুর সামাজিকীকরণের ক্ষেত্রে সঙ্গীদল বা খেলার সাথির ভূমিকা ব্যাপক। এদের মাধ্যমেই শিশুর মধ্যে সহযোগিতা, সহনশীলতা, সহমর্মিতা, নেতৃত্ব প্রভৃতি গুণাবলি বিকশিত হয়। খেলার সাথিদের কারো সাথে দ্বন্দ্ব হলে শিশুরা দ্বন্দ্ব নিরসনের কৌশল আয়ত্ত করতে শেখে। আবার সঙ্গীদল বা খেলার সাথিরা সবাই প্রায় সমবয়সী হয়। এক্ষেত্রে তারা পরস্পরের প্রতি সহানুভূতিশীল থাকে এবং একে অপরকে বিভিন্ন বিষয়ে সহযোগিতা করে থাকে। উদ্দীপকে দেখা যায়, ফারাবি প্রতি শুক্রবার মসজিদে নামাজ আদায় করতে যাওয়ার কারণে মসজিদে আসা অন্য শিশুদের সাথে তার বন্ধুত্ব গড়ে ওঠে। তারা সবসময় একসাথে খেলাধুলা করে এবং একে অপরকে বিভিন্ন কাজে সাহায্য করে থাকে। এসব বৈশিষ্ট্য উপরে আলোচিত সামাজিকীকরণের অন্যতম মাধ্যম সঙ্গীদলকে নির্দেশ করে। তাই বলা যায়, ফারাবির সামাজিকীকরণে সঙ্গীদল মাধ্যমটি দৃশ্যমান।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
ফারাবির সামাজিকীকরণে কোন মাধ্যমটির ভূমিকা লক্ষণীয়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর