"পরিবার হলো একটি সর্বজনীন প্রতিষ্ঠান"- ব্যাখ্যা কর।
উত্তর: পরিবার হলো সবচেয়ে প্রাচীন সামাজিক প্রতিষ্ঠান যার অস্তিত্ব আদিম সমাজ থেকে বর্তমান সকল সমাজেই বিদ্যমান। সমাজ কাঠামোয় বিদ্যমান সামাজিক প্রতিষ্ঠানসমূহের মধ্যে পরিবার হলো সংঘবদ্ধ জীবনের সবচেয়ে সর্বজনীন ও বিশ্বজনীন প্রতিষ্ঠান। পরিবারেই মানুষ জন্মগ্রহণ করে, বেড়ে ওঠে এবং বৃহত্তর সমাজে প্রবেশের শিক্ষা লাভ করে। সময়ের পরিক্রমায় বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের বিলুপ্তি সাধিত হলেও পরিবার নামক ক্ষুদ্র সামাজিক প্রতিষ্ঠান কখনো বিলুপ্ত হয়নি এবং ভবিষ্যতেও হবে না। কারণ সমাজ বিকাশের প্রতিটি পর্যায়েই পরিবারের অস্তিত্ব পরিলক্ষিত। আর এ জন্যই পরিবারকে একটি সর্বজনীন প্রতিষ্ঠান হিসেবে অভিহিত করা হয়।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
"পরিবার হলো একটি সর্বজনীন প্রতিষ্ঠান"- ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর