শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে সামাজিকীকরণের কোন উপাদানের প্রভাব লক্ষ করা যায়? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে সামাজিকীকরণের তথ্যপ্রযুক্তি উপাদানের প্রভাব লক্ষ করা যায়। তথ্য আদান-প্রদানের কৃৎকৌশলই হলো তথ্যপ্রযুক্তি। এটি হলো প্রযুক্তিভিত্তিক এক ধরনের যোগাযোগব্যবস্থা। তথ্যপ্রযুক্তির প্রভূত উন্নতির ফলে তথ্যপ্রাপ্তি যেমন সহজলভ্য হয়েছে তেমনি যোগাযোগ করা যাচ্ছে অতি দ্রুত। তথ্যপ্রযুক্তির বিস্ময়কর উন্নতি ঘটেছে কম্পিউটার, টেলিভিশন, ডিজিটাল টেলিফোন ও সাবমেরিন ক্যাবলের সহায়তায়। ইন্টারনেটের মাধ্যমে সারাবিশ্বের মানুষ একে অন্যের অতি নিকটে চলে আসছে। মানুষ এখন ইন্টারনেট ও টেলিভিশনের কল্যাণে পৃথিবীর বড় বড় আবিষ্কার ও অগ্রগতি সম্পর্কে জানতে পারছে। এছাড়া উৎপাদন পদ্ধতি, মহাকাশ গবেষণাসহ প্রায় প্রতিটি ক্ষেত্রে তথ্যপ্রযুক্তি অবদান রেখে চলেছে। উদ্দীপকে দেখা যায়, রবিনের স্বপ্ন সে পদার্থবিজ্ঞানী হবে। স্যাটেলাইট, টেলিভিশন, ইন্টারনেটের কল্যাণে সে পৃথিবীর বড় বড় আবিষ্কার ও অগ্রগতি সম্পর্কে জানতে পারে। এছাড়া অবসর সময়ে সে Discovery, Animal Planet চ্যানেলগুলো দেখে। রবিনের এসব কর্মকাণ্ড সামাজিকীকরণের তথ্যপ্রযুক্তি উপাদানকেই নির্দেশ করে। তাই বলা যায়, উদ্দীপকে সামাজিকীকরণের ক্ষেত্রে তথ্যপ্রযুক্তি উপাদানটির প্রভাব লক্ষণীয়।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে সামাজিকীকরণের কোন উপাদানের প্রভাব লক্ষ করা যায়? ব্যাখ্যা কর।

উদ্দীপক

রবিন নবম শ্রেণির ছাত্র, যার বিজ্ঞানের প্রতি অসীম আগ্রহ। অবসর সময়ে Discovery, Animal Planet, Channel গুলো দেখতে তার খুব ভালো লাগে। তার স্বপ্ন সে আমেরিকাতে পড়াশোনা করতে যাবে এবং বিখ্যাত পদার্থবিজ্ঞানী হবে। স্যাটেলাইট টেলিভিশন ও ইন্টারনেটের কল্যাণে সে পৃথিবীর বড় বড় আবিষ্কার ও অগ্রগতি সম্পর্কে জানতে পারে। সারাবিশ্বের মানুষের কল্যাণে কাজ করা তার বিশেষ আগ্রহ।

চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ, চট্টগ্রাম · 2025

উত্তর

প্রথা বলতে বোঝায় সামাজিকভাবে স্বীকৃত পন্থা ও রীতি যা সামাজিক কার্যকলাপ পালনে অনুসৃত হয়।

উত্তর

অনুকরণ বলতে বোঝায় অন্য কারও কাজ, আচরণ বা স্টাইল অনুসরণ বা নকল করা। সাধারণত শিশুরা অনুকরণপ্রিয় হয়। পরিবারের ছোট শিশুরা তাদের মা-বাবার মধ্যে যদি ভালো সম্পর্ক দেখে তাহলে শিশুও তাদের আচার-ব্যবহার অনুকরণ করবে এবং সে সুষ্ঠু সামাজিকীকরণের মধ্য দিয়ে বড় হবে। আর যদি মা-বাবা সবসময় ঝগড়া বা দ্বন্দ্বে লিপ্ত হয় তাহলে তাদের আচরণ অনুকরণ করেই শিশু বিপথগামী হতে পারে।

উত্তর

উদ্দীপকে সামাজিকীকরণের তথ্যপ্রযুক্তি উপাদানের প্রভাব লক্ষ করা যায়। তথ্য আদান-প্রদানের কৃৎকৌশলই হলো তথ্যপ্রযুক্তি। এটি হলো প্রযুক্তিভিত্তিক এক ধরনের যোগাযোগব্যবস্থা। তথ্যপ্রযুক্তির প্রভূত উন্নতির ফলে তথ্যপ্রাপ্তি যেমন সহজলভ্য হয়েছে তেমনি যোগাযোগ করা যাচ্ছে অতি দ্রুত। তথ্যপ্রযুক্তির বিস্ময়কর উন্নতি ঘটেছে কম্পিউটার, টেলিভিশন, ডিজিটাল টেলিফোন ও সাবমেরিন ক্যাবলের সহায়তায়। ইন্টারনেটের মাধ্যমে সারাবিশ্বের মানুষ একে অন্যের অতি নিকটে চলে আসছে। মানুষ এখন ইন্টারনেট ও টেলিভিশনের কল্যাণে পৃথিবীর বড় বড় আবিষ্কার ও অগ্রগতি সম্পর্কে জানতে পারছে। এছাড়া উৎপাদন পদ্ধতি, মহাকাশ গবেষণাসহ প্রায় প্রতিটি ক্ষেত্রে তথ্যপ্রযুক্তি অবদান রেখে চলেছে। উদ্দীপকে দেখা যায়, রবিনের স্বপ্ন সে পদার্থবিজ্ঞানী হবে। স্যাটেলাইট, টেলিভিশন, ইন্টারনেটের কল্যাণে সে পৃথিবীর বড় বড় আবিষ্কার ও অগ্রগতি সম্পর্কে জানতে পারে। এছাড়া অবসর সময়ে সে Discovery, Animal Planet চ্যানেলগুলো দেখে। রবিনের এসব কর্মকাণ্ড সামাজিকীকরণের তথ্যপ্রযুক্তি উপাদানকেই নির্দেশ করে। তাই বলা যায়, উদ্দীপকে সামাজিকীকরণের ক্ষেত্রে তথ্যপ্রযুক্তি উপাদানটির প্রভাব লক্ষণীয়।

উত্তর

উদ্দীপকের বিষয়টি তথা তথ্যপ্রযুক্তির সাথে বিশ্বায়ন খুব ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। তথ্যপ্রযুক্তির কল্যাণে মানুষ আজ সহজেই দূরের মানুষ, সমাজ প্রভৃতির সংস্পর্শে আসতে পারছে। আবার বর্তমান বিশ্বের প্রধান আলোচিত বিষয় হলো বিশ্বায়ন। এটি এমন একটি প্রক্রিয়া যা সারাবিশ্বের সকল মানুষকে জাতি-রাষ্ট্রের সীমানার ঊর্ধ্বে এক বৈশ্বিক গ্রামের ধারণা এনে দিয়েছে।বিশ্বায়ন ও তথ্যপ্রযুক্তির বদৌলতে পৃথিবীর যেকোনো প্রান্তের মানুষ ঘরে বসে একে অন্যের সাথে যোগাযোগ করতে পারছে। মোবাইল ফোন, স্যাটেলাইট চ্যানেল, অনলাইন সংবাদপত্র, সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যম এবং ইন্টারনেটের মাধ্যমে মানুষ সহজেই সারাবিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের সাথে যোগাযোগ করতে পারছে। এর ফলে তারা পরস্পরের বৈচিত্র্যপূর্ণ জীবনধারা, সংস্কৃতি, পরিবেশ, সমাজ, অর্থনীতি, ধর্ম ইত্যাদি সম্পর্কে জানতে পারছে। পারস্পরিক আদান-প্রদানের মাধ্যমে মানুষ নিজের অজান্তেই বিভিন্ন বিষয়ে অভ্যস্ত হয়ে যাচ্ছে। অর্থাৎ বিশ্বায়ন ও তথ্যপ্রযুক্তির প্রভাবে এসব উপাদান বিভিন্নভাবে প্রভাবিত, পরিবর্তিত বা পরিবর্ধিত হচ্ছে। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, তথ্যপ্রযুক্তি ও বিশ্বায়নের প্রভাবের ফলে পৃথিবীটা আজ বিশ্বগ্রামে পরিণত হয়েছে। এজন্য বলা হয়, তথ্যপ্রযুক্তি ও বিশ্বায়ন পরস্পর খুব ঘনিষ্ঠভাবে সম্পর্কিত।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।