শেয়ারFacebookWhatsApp

ফারাবির বেড়ে ওঠার পিছনে সামাজিকীকরণের অন্য মাধ্যমগুলোরও সক্রিয় ভূমিকার প্রয়োজন- বিশ্লেষণ কর।

উত্তর: ফারাবির বেড়ে ওঠার পিছনে সামাজিকীকরণের অন্য মাধ্যমগুলোরও সক্রিয় ভূমিকা প্রয়োজন -প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। সামাজিকীকরণ একটি জীবনব্যাপী প্রক্রিয়া। শিশুর সামাজিকীকরণে পরিবার প্রধান ভূমিকা পালন করে। শিশু পরিবার থেকে আদর্শ, রীতিনীতি, মূল্যবোধ, আচার-আচরণের শিক্ষা পেয়ে থাকে। শিক্ষাপ্রতিষ্ঠান সামাজিকীকরণের আরেকটি গুরুত্বপূর্ণ মাধ্যম। বিদ্যালয়ের সহপাঠীদের সাহচর্য, শিক্ষকদের ভালোবাসা, উপদেশমূলক বাণী প্রভৃতি শিশুমনে গভীর রেখাপাত করে। এর দ্বারা প্রভাবিত হয়েই শিশু পরবর্তী জীবন গঠনে উদ্বুদ্ধ হয়। সামাজিকীকরণে ধর্মীয় প্রতিষ্ঠানসমূহের ভূমিকাও নেহায়েত কম নয়। ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের মাধ্যমে শিশু সত্যবাদিতা, ন্যায়নিষ্ঠতা, সততা প্রভৃতি গুণ রপ্ত করে। এছাড়া সামাজিকীকরণের ক্ষেত্রে আত্মীয় জ্ঞাতিগোষ্ঠী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিশুকাল থেকেই জ্ঞাতিদের সাথে মেলামেশার মাধ্যমে ব্যক্তি নিজেকে সামাজিক মানুষ হিসেবে গড়ে তোলার সুযোগ ও শিক্ষা পায়। তাছাড়া গণমাধ্যম, বিভিন্ন সংস্থা প্রভৃতি শিশুর সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু উদ্দীপকে শুধু সঙ্গীদল মাধ্যমটির কথা প্রতিফলিত হয়েছে। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, সরাসরি বেড়ে ওঠার পিছনে সঙ্গীদল ছাড়াও সামাজিকীকরণের উপর্যুক্ত মাধ্যমগুলোর ভূমিকা অনস্বীকার্য।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

ফারাবির বেড়ে ওঠার পিছনে সামাজিকীকরণের অন্য মাধ্যমগুলোরও সক্রিয় ভূমি…

উদ্দীপক

প্রতি শুক্রবার ফারাবি তার বাবার সাথে মসজিদে জুমার নামাজ আদায় করতে যায়। তার মতো আরও কয়েকজন শিশু মসজিদে আসে। তাদের সাথে ফারাবির খুব ভালো বন্ধুত্ব গড়ে উঠেছে। তারা সবসময় একসাথে খেলাধুলা করে এবং একে অপরকে সাহায্য করে।

রাজশাহী কলেজ · 2025

উত্তর

সামাজিক দর্পণ হিসেবে কাজ করে সঙ্গীদল।

উত্তর

অন্তর্মুখী ব্যক্তিদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সামাজিক অংশগ্রহণ নিশ্চিত করতে সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান বিশেষ সহায়ক ভূমিকা পালন করে। অন্তর্মুখী ব্যক্তিরা সাধারণত শান্ত, পরিবেশে নিজের চিন্তা ও অনুভূতিগুলোকে মূল্যায়ন করতে পছন্দ করেন এবং জনসম্মুখে বেশি সময় ব্যয় করতে অনিচ্ছুক। তাই তাদের জন্য শান্ত পরিবেশে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রথমে তাদের আত্মবিশ্বাস বাড়াতে হবে। আত্মবিশ্বাস বৃদ্ধি পেলেই তারা সামাজিক যেকোনো অনুষ্ঠানে স্বাচ্ছন্দ্যবোধ করবে এবং নিয়মিত অংশগ্রহণ করে থাকবে।

উত্তর

ফারাবির সামাজিকীকরণে সঙ্গীদল মাধ্যমটির ভূমিকা লক্ষণীয়। শিশুর সামাজিকীকরণের ক্ষেত্রে সঙ্গীদল বা খেলার সাথির ভূমিকা ব্যাপক। এদের মাধ্যমেই শিশুর মধ্যে সহযোগিতা, সহনশীলতা, সহমর্মিতা, নেতৃত্ব প্রভৃতি গুণাবলি বিকশিত হয়। খেলার সাথিদের কারো সাথে দ্বন্দ্ব হলে শিশুরা দ্বন্দ্ব নিরসনের কৌশল আয়ত্ত করতে শেখে। আবার সঙ্গীদল বা খেলার সাথিরা সবাই প্রায় সমবয়সী হয়। এক্ষেত্রে তারা পরস্পরের প্রতি সহানুভূতিশীল থাকে এবং একে অপরকে বিভিন্ন বিষয়ে সহযোগিতা করে থাকে। উদ্দীপকে দেখা যায়, ফারাবি প্রতি শুক্রবার মসজিদে নামাজ আদায় করতে যাওয়ার কারণে মসজিদে আসা অন্য শিশুদের সাথে তার বন্ধুত্ব গড়ে ওঠে। তারা সবসময় একসাথে খেলাধুলা করে এবং একে অপরকে বিভিন্ন কাজে সাহায্য করে থাকে। এসব বৈশিষ্ট্য উপরে আলোচিত সামাজিকীকরণের অন্যতম মাধ্যম সঙ্গীদলকে নির্দেশ করে। তাই বলা যায়, ফারাবির সামাজিকীকরণে সঙ্গীদল মাধ্যমটি দৃশ্যমান।

উত্তর

ফারাবির বেড়ে ওঠার পিছনে সামাজিকীকরণের অন্য মাধ্যমগুলোরও সক্রিয় ভূমিকা প্রয়োজন -প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। সামাজিকীকরণ একটি জীবনব্যাপী প্রক্রিয়া। শিশুর সামাজিকীকরণে পরিবার প্রধান ভূমিকা পালন করে। শিশু পরিবার থেকে আদর্শ, রীতিনীতি, মূল্যবোধ, আচার-আচরণের শিক্ষা পেয়ে থাকে। শিক্ষাপ্রতিষ্ঠান সামাজিকীকরণের আরেকটি গুরুত্বপূর্ণ মাধ্যম। বিদ্যালয়ের সহপাঠীদের সাহচর্য, শিক্ষকদের ভালোবাসা, উপদেশমূলক বাণী প্রভৃতি শিশুমনে গভীর রেখাপাত করে। এর দ্বারা প্রভাবিত হয়েই শিশু পরবর্তী জীবন গঠনে উদ্বুদ্ধ হয়। সামাজিকীকরণে ধর্মীয় প্রতিষ্ঠানসমূহের ভূমিকাও নেহায়েত কম নয়। ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের মাধ্যমে শিশু সত্যবাদিতা, ন্যায়নিষ্ঠতা, সততা প্রভৃতি গুণ রপ্ত করে। এছাড়া সামাজিকীকরণের ক্ষেত্রে আত্মীয় জ্ঞাতিগোষ্ঠী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিশুকাল থেকেই জ্ঞাতিদের সাথে মেলামেশার মাধ্যমে ব্যক্তি নিজেকে সামাজিক মানুষ হিসেবে গড়ে তোলার সুযোগ ও শিক্ষা পায়। তাছাড়া গণমাধ্যম, বিভিন্ন সংস্থা প্রভৃতি শিশুর সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু উদ্দীপকে শুধু সঙ্গীদল মাধ্যমটির কথা প্রতিফলিত হয়েছে। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, সরাসরি বেড়ে ওঠার পিছনে সঙ্গীদল ছাড়াও সামাজিকীকরণের উপর্যুক্ত মাধ্যমগুলোর ভূমিকা অনস্বীকার্য।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।