উদ্দীপকে "জামানের শিক্ষা উক্ত বাহনটির ফল।”- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের জামানের শিক্ষা উক্ত বাহনটির অর্থাৎ গণমাধ্যমের ফল- এ কথা নির্দ্বিধায় বলা যায়।গণমাধ্যম বিশেষ করে ইন্টারনেট শিক্ষাকে সহজলভ্য ও আকর্ষণীয় করে তুলেছে। ঐতিহ্যগতভাবে আমরা বই বা শিক্ষকের কাছ থেকে যা শিখি, গণমাধ্যম সেগুলোকে আরও সহজে এবং আকর্ষণীয় উপায়ে উপস্থাপন করে। শিক্ষামূলক কার্টুন, শর্টফিল্ম, ডকুমেন্টারি এবং বিভিন্ন শিক্ষামূলক ওয়েবসাইট শিশুদের মধ্যে শেখার আগ্রহ তৈরি করে। উদ্দীপকের জামান পিতামাতার তত্ত্বাবধানে ওয়াইফাই ব্যবহার করে ইন্টারনেটে বিভিন্ন শিক্ষামূলক কার্টুন এবং শর্টফিল্ম উপভোগ করে। এর মাধ্যমে সে খুব অল্প বয়সেই বিভিন্ন ধরনের জ্ঞান ও তথ্য সম্পর্কে জানতে পারে। শিক্ষামূলক এসব কন্টেন্ট তাকে প্রথাগত শিক্ষার বাইরে নতুন কিছু শেখার সুযোগ করে দিচ্ছে। এছাড়াও জামান ওয়েবসাইট থেকে তার শ্রেণি পাঠের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা এবং বাস্তবজীবনে সেগুলোর প্রয়োগও শিখেছে। তার বাবা-মাও পত্রপত্রিকা পড়ে নতুন নতুন প্রযুক্তির খবর জেনে তাকে জানাচ্ছে; যা তার জানার পরিধিকে আরও বাড়িয়ে দিচ্ছে। এরূপ প্রক্রিয়ার মাধ্যমে জামান সমাজের বিভিন্ন দিক সম্পর্কে অবগত হচ্ছে এবং নিজেকে একজন সচেতন ও জ্ঞানভিত্তিক ব্যক্তি হিসেবে গড়ে তুলছে। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত গণমাধ্যমের বিভিন্ন মাধ্যম যেমন-ইন্টারনেট, ওয়েবসাইট ও পত্রপত্রিকা ব্যবহারের ফলেই জামানের শিক্ষা সম্পন্ন হচ্ছে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে "জামানের শিক্ষা উক্ত বাহনটির ফল।”- বিশ্লেষণ কর।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর