শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত গল্পে পরিবারের কোন কাজটি অবহেলিত হয়েছে? বুঝিয়ে লেখো ।

উত্তর: উদ্দীপকে বর্ণিত গল্পে পরিবারের মনস্তাত্ত্বিক কাজটি অবহেলিত হয়েছে। সন্তান-সন্তুতির আবেগীয় চাহিদা মেটানো পরিবারের মনস্তাত্ত্বিক কাজের মধ্যে পড়ে। বিশেষ করে শিশুকালে, বাল্যকালে ও কৈশোরে (এমনকি যৌবনেও) সন্তান-সন্ততি বাবা-মার আদর স্নেহের কাঙাল । সন্তানের মান-অভিমান, চাওয়া-পাওয়ার কেন্দ্রস্থল হলো বাবা-মা। পরিবারের বাবা-মা তাদের সন্তানদের এসব আবেগীয় চাহিদা পূরণে সচেষ্ট থাকে। কিন্তু অনেক সময় ব্যস্ততার অজুহাতে ছেলেমেয়েদের এসব চাহিদা বাবা-মা পূরণ করতে না পারায় গৃহকর্মীর দ্বারা পূরণ করার প্রচেষ্টা চালায়। ফলে এসমস্ত ছেলেমেয়ের পরবর্তী জীবন সহজ হয় না এবং এসব শিশুর সুষ্ঠু সামাজিকীকরণের অভাবে তারা জেদী বা একরোখা হয়ে উঠতে পারে। উদ্দীপকে দেখা যায়, ব্যবসায়ী রহমান সাহেব এবং তার চাকরিজীবী স্ত্রী তাদের সন্তানকে ঠিকমত সময় দিতে না পারায় কাজের লোকের কাছে রেখে যান। ফলে তাদের সন্তান কাজের লোকের আচরণ দ্বারা প্রভাবিত হয় এবং বখাটে ছেলেদের সাথে মিশে ছিনতাই করে। যা পরিবারের মনস্তাত্ত্বিক কাজের অনুপস্থিতির কারণে হয়েছে। রহমান সাহেব ও তার স্ত্রী যদি তাদের সন্তানের প্রতি খেয়াল রাখত, তাহলে তাদের সন্তানের পরিণতি এমন হতো না। অতএব স্পষ্টই উদ্দীপকে বর্ণিত গল্পে পরিবারের মনস্তাত্ত্বিক কাজটি অবহেলিত হয়েছে।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত গল্পে পরিবারের কোন কাজটি অবহেলিত হয়েছে? বুঝিয়ে লে…

উদ্দীপক

রহমান সাহেব ব্যবসায়ী ও তার স্ত্রী চাকরিজীবী। তারা তাদের সন্তানকে ঠিকমতো সময় না দিতে পারায় কাজের লোকের কাছে রেখে যান। সে কাজের লোকের আচরণ দ্বারা প্রভাবিত হয়েছে। ঠিকমতো বিদ্যালয়েও যায় না এবং পাড়ার বখাটে ছেলেদের সঙ্গে মিশে ছিনতাই করে। একদিন রহমান সাহেব খবর পেলেন তার ছেলেকে পুলিশ ধরে নিয়ে গেছে।

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024

উত্তর

Kingsley Davis এর মতে, “সামাজিকীকরণ হচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তি পুরোপুরি সামাজিক মানুষে পরিণত হয় । ”

উত্তর

সামাজিকীকরণ এমন একটি প্রক্রিয়া, যা জন্ম থেকে শুরু হয়ে মৃত্যু পর্যন্ত চলতে থাকে । সামাজিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে একজন মানব শিশু ক্রমেই সামাজিক মানুষে পরিণত হয়। সামাজিকীকরণ একটি জীবনব্যাপী প্রক্রিয়া। কেননা, জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন বাহন ও প্রক্রিয়ার মাধ্যমে শিশুর সামাজিকীকরণ সম্পন্ন হয়ে থাকে। এক্ষেত্রে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও সঙ্গীদল শিশুর সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেহেতু এটি একটি চলমান প্রক্রিয়া তাই সামাজিকীকরণকে একটি জীবনব্যাপী প্রক্রিয়া হিসেবে আখ্যায়িত করা হয়।

উত্তর

উদ্দীপকে বর্ণিত গল্পে পরিবারের মনস্তাত্ত্বিক কাজটি অবহেলিত হয়েছে। সন্তান-সন্তুতির আবেগীয় চাহিদা মেটানো পরিবারের মনস্তাত্ত্বিক কাজের মধ্যে পড়ে। বিশেষ করে শিশুকালে, বাল্যকালে ও কৈশোরে (এমনকি যৌবনেও) সন্তান-সন্ততি বাবা-মার আদর স্নেহের কাঙাল । সন্তানের মান-অভিমান, চাওয়া-পাওয়ার কেন্দ্রস্থল হলো বাবা-মা। পরিবারের বাবা-মা তাদের সন্তানদের এসব আবেগীয় চাহিদা পূরণে সচেষ্ট থাকে। কিন্তু অনেক সময় ব্যস্ততার অজুহাতে ছেলেমেয়েদের এসব চাহিদা বাবা-মা পূরণ করতে না পারায় গৃহকর্মীর দ্বারা পূরণ করার প্রচেষ্টা চালায়। ফলে এসমস্ত ছেলেমেয়ের পরবর্তী জীবন সহজ হয় না এবং এসব শিশুর সুষ্ঠু সামাজিকীকরণের অভাবে তারা জেদী বা একরোখা হয়ে উঠতে পারে। উদ্দীপকে দেখা যায়, ব্যবসায়ী রহমান সাহেব এবং তার চাকরিজীবী স্ত্রী তাদের সন্তানকে ঠিকমত সময় দিতে না পারায় কাজের লোকের কাছে রেখে যান। ফলে তাদের সন্তান কাজের লোকের আচরণ দ্বারা প্রভাবিত হয় এবং বখাটে ছেলেদের সাথে মিশে ছিনতাই করে। যা পরিবারের মনস্তাত্ত্বিক কাজের অনুপস্থিতির কারণে হয়েছে। রহমান সাহেব ও তার স্ত্রী যদি তাদের সন্তানের প্রতি খেয়াল রাখত, তাহলে তাদের সন্তানের পরিণতি এমন হতো না। অতএব স্পষ্টই উদ্দীপকে বর্ণিত গল্পে পরিবারের মনস্তাত্ত্বিক কাজটি অবহেলিত হয়েছে।

উত্তর

“যথাযথ সামাজিকীকরণের অভাবেই রহমান সাহেবের ছেলের এ অবস্থার জন্য দায়ী”— আমি এ বক্তব্যের সাথে একমত। সামাজিকীকরণ প্রক্রিয়াটি একা একা সংঘটিত হতে পারে না। এক্ষেত্রে বেশকিছু মাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু বর্তমান আধুনিক সমাজে ওইসব বাহনের কর্মকাণ্ড পরিবর্তিত হয়ে তাদের ভূমিকা অনেক কমে গিয়েছে। ফলে শিশুর সামাজিকীকরণে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। বর্তমানে শিল্পনির্ভর সমাজে মানুষ প্রচুর পরিমাণে নগরমুখী হচ্ছে। ফলে যৌথ পরিবার ভেঙ্গে অণু পরিবার সৃষ্টি হচ্ছে। পুঁজিবাদী সমাজব্যবস্থায় উৎপাদন ক্ষেত্রে ব্যাপক প্রতিযোগিতা সৃষ্টি হয়েছে, ফলে নারী-পুরুষ উভয়কে কর্মক্ষেত্রে যেতে হয়। শিশু বাবা-মার সাহচর্য পায় না বলে সামাজিকীকরণ ব্যাহত হচ্ছে, যা উদ্দীপকেও লক্ষ করা যায়। শিশু এখন আর আগের মতো বিকাল হলেই বন্ধুদের সাথে পাড়ার মাঠে খেলতে যায় না। তারা ব্যস্ত থাকে বিভিন্ন কম্পিউটার গেমস এবং টিভিতে বিভিন্ন কার্টুন নিয়ে, যা তাদের সামাজিকীকরণের ক্ষেত্রে বড় অন্তরায় । ইউটিউব, ফেসবুক, ইন্টারনেটের যুগে বই, পত্র-পত্রিকা, গণমাধ্যমের ভূমিকা অনেক কমে গিয়েছে। নগরায়ণের ব্যাপক বিকাশের ফলে জ্ঞাতিগোষ্ঠীদের মধ্যকার সম্পর্ক ক্ষীণ হচ্ছে। ফলে মানুষ আত্মকেন্দ্রিক হয়ে পড়েছে, যা শিশুর সামাজিকীকরণের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আর সুষ্ঠু সামাজিকীকরণের অভাবে শিশুরা নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে, যা সমাজকে অশান্ত করে তুলছে। এছাড়া সঠিক সামাজিকীকরণের অভাবে শিশুরা পরিণত বয়সেও সঠিক ভূমিকা পালন করতে ব্যর্থ হচ্ছে, যা সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে। ঘুষ, দুর্নীতিতে সমাজ ছেয়ে যাচ্ছে। উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, যথাযথ সামাজিকীকরণের অভাবই রহমান সাহেবের ছেলের এ অবস্থার জন্য দায়ী।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।