'ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশ' প্রক্রিয়ায় উক্ত বিষয়ের ভূমিকা অপরিসীম'- তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশ প্রক্রিয়ায় উক্ত বিষয় তথা সামাজিকীকরণের ভূমিকা অপরিসীম— প্রশ্নোক্ত মন্তব্যের সাথে আমি একমত । শিশুর সামাজিকীকরণে পরিবার প্রাথমিক বাহন হিসেবে কাজ করে। পারিবারিক পরিবেশে শিশু যা শেখে, ব্যক্তিত্ব গঠনে তা আজীবন ভূমিকা পালন করে। পরিবারের পিতামাতা তাদের ছেলেমেয়েদের সাথে যেমন ব্যবহার করবে ফলশ্রুতিতে ছেলেমেয়েদের ব্যক্তিত্বও ঠিক তেমনি হবে। শিক্ষা প্রতিষ্ঠানও শিশুর সামাজীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষকের চিন্তাধারা, আচার-ব্যবহার, কথা বলার ভঙ্গি শিশুর আচরণকে প্রভাবিত করে থাকে। আবার, খেলার সাথি শিশুর সামাজিকীকরণে নেতৃত্বের বিকাশ ঘটায়। ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে শিশুর আচরণে নৈতিক ও মানবিক গুণের বিকাশ জাগ্রত হয়। এছাড়া ধর্মীয় প্রতিষ্ঠান পারস্পরিক বন্ধন সুদৃঢ় করে, সৌহার্দ ও সম্প্রীতি বাড়িয়ে দেয়। যা শিশুর নৈতিকতা বিকাশের পাশাপাশি মনের সংকীর্ণতাকে দূরীভূত করে। সামাজিকীকরণের গুরুত্বপূর্ণ একটি মাধ্যমে হলো গণমাধ্যম। সমাজের বৃহৎ জনগোষ্ঠীর নিকট সংবাদ, দেশের ইতিহাস ঐতিহ্য, সংস্কৃতির বিষয়বস্তু, বিশেষ ধ্যানধারণা, বিনোদন প্রভৃতি পরিবেশন করার মাধ্যম হলো গণমাধ্যম। যা ব্যক্তির সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং উপরের আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের প্রক্রিয়ায় সামাজিকীকরণের বিভিন্ন মাধ্যমের ভূমিকা অনস্বীকার্য।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
'ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশ' প্রক্রিয়ায় উক্ত বিষয়ের ভূমিকা অপরিসী…
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর