উদ্দীপকে রুবেলের মাঝে সামাজিকীকরণের কোন মাধ্যমের বহিঃপ্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে রুবেলের মাঝে সামাজিকীকরণের অন্যতম মাধ্যম ধৰ্মীয় প্রতিষ্ঠানের বহিঃপ্রকাশ পেয়েছে । শিশুর সামাজিকীকরণে ধর্ম এবং ধর্মীয় প্রতিষ্ঠানসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । জন্ম থেকে মৃত্যু অবধি সমগ্র জীবন জুড়ে মানুষ নানাবিধ ধর্মীয় আচার-অনুষ্ঠানের সাথে যুক্ত হয়। ফলে সমাজস্থ মানুষের ধ্যান-ধারণা, আদর্শ, বিশ্বাস ও জীবন ধারার ওপর ধর্মীয় প্রভাব পরিলক্ষিত হয়। ধর্মীয় প্রতিষ্ঠানের প্রভাবে শিশু নৈতিকতার শিক্ষা লাভ করে এবং সমাজ জীবনে তা প্রয়োগ করে । উদ্দীপকে দেখা যায়, রুবেল প্রতি শুক্রবার মসজিদে জুম্মার নামায পড়তে যায়। সে ইমাম সাহেবের কথা মনোযোগ দিয়ে শুনে তা মানতে চেষ্টা করে, যা উপরে আলোচিত ধর্মীয় প্রতষ্ঠানের বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং বলা যায়, উদ্দীপকটি মূলত সামাজিকীকরণের অন্যতম মাধ্যম ধর্মীয় প্রতিষ্ঠানকে নির্দেশ করে ।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে রুবেলের মাঝে সামাজিকীকরণের কোন মাধ্যমের বহিঃপ্রকাশ পেয়েছে…
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর