মেহেরাবের সামাজিকীকরণে কোন বাহনটি ভূমিকা রেখেছে? ব্যাখ্যা কর।
উত্তর: মেহেরাবের সামাজিকীকরণে ধর্মীয় প্রতিষ্ঠান নামক বাহনটি ভূমিকা রেখেছে।সামাজিকীকরণে ধর্মীয় প্রতিষ্ঠানের প্রভাব গুরুত্বপূর্ণ। প্রতিটি ধর্মই সামাজিক জীবন সম্পর্কে বিশেষ ধরনের আদর্শ পোষণ করে। মসজিদ, মন্দির, গির্জা প্রভৃতি ধর্মীয় প্রতিষ্ঠানসমূহে ধর্মীয় প্রচারণার সাথে সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিভিন্ন আদর্শ প্রচারিত হয়। বিশেষ করে ধর্মভিত্তিক সমাজে ধর্মীয় প্রতিষ্ঠান ব্যাপক প্রভাব ফেলে। শিশু তার পিতা-মাতা ও অন্যান্য আত্মীয়স্বজনকে মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডাতে ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পাদন করতে দেখে। যেমনটি আমরা উদ্দীপকের মেহেরাবের ক্ষেত্রে দেখতে পাই। মেহেরাবের বাবা প্রতিদিন মসজিদে যাওয়ার সময় মেহেরাবকে নিয়ে যায়। মেহেরাবও বাবার সাথে নামাজ আদায় করে এবং বড়দের সালাম দিতে শেখে। তেমনি শিশু-কিশোরেরা পরিবারের অন্যান্যদের ধর্মীয় আচারণ যেমন-কুরআন শরীফ, শ্রীমদ্ভগবদ্গীতা, বাইবেল এবং ত্রিপিটক পাঠ করতে দেখে ও শোনে। এসব বিষয় শিশুর ভবিষ্যৎ ধর্মীয় প্রতিষ্ঠান ধর্মীয় জীবনকে প্রভাবিত করে। শিশু কিশোরদের ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে সামাজিক মূল্যবোধ ও তাদের বাহ্যিক আচার-ব্যবহারকে উন্নত করে। পারস্পরিক শ্রদ্ধা, সম্মান, সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়িয়ে তোলে, যা আমরা উদ্দীপকের মেহেরাবের, ক্ষেত্রে দেখতে পাই।সুতরাং বলা যায়, মেহেরাবের সামাজিকীকরণে ধর্মীয় প্রতিষ্ঠান ভূমিকা। রেখেছে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
মেহেরাবের সামাজিকীকরণে কোন বাহনটি ভূমিকা রেখেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর