উক্ত বাহনের নেতিবাচক প্রভাবে নদীর ভবিষ্যত জীবন কোন দিকে যেতে পারে? বিশ্লেষণ কর।
উত্তর: উক্ত বাহন তথা পরিবারের নেতিবাচক প্রভাবে নদীর ভবিষ্যত জীবনে নেতিবাচক প্রভাব পড়তে পারে। নিম্নে তা বিশ্লেষণ করা হলো : নদীর বাবা-মা দুজনেই চাকুরীজীবী হওয়ায় তারা ব্যস্ত থাকে। যার ফলে তারা নদীকে সময় দিতে পারে না এবং কাজের মেয়ে তত্ত্বাবধানে সে বড় হয়। পিতা-মাতা যেভাবে আদর যত্ন ও ভালোবাসা দিয়ে সন্তানদের বড় করে কাজের লোক সেভাবে করে না। যার ফলে আদর যত্নের ঘাটতির কারণে নদীর ব্যক্তিত্বের বিকাশ বাধাগ্রস্ত হবে। এছাড়াও তার আচরণেও অস্বাভাবিকতা দেখা দিতে পারে। এছাড়াও এর ফলে তার মধ্যে একদিকে যেমন আত্মবিশ্বাস কমে যাবে, অন্যদিকে সে কাউকে আপন মনে করবে না। কারো প্রতি তার ভালোবাসা জন্মাবে না। যার ফলে সে পরিবেশে খাপ খাইয়ে চলতেও পারবেনা। অন্যদিকে শিশুরা সাধারণত অনুকরণপ্রিয়। তাই তারা শিশু বয়সে যা দেখে এবং যা শেখে তাদের পরবর্তী জীবনে সেগুলোরই প্রভাব লক্ষ্য করা যায়। নদীর বাবা-মার ঝগড়া-বিবাদের ফলে তার মনে বিরূপ প্রতিক্রিয়া ফেলবে এবং তার মধ্যে অসুখী মনোভাব গড়ে উঠবে। এতে করে তার ব্যক্তিত্বের বিকাশ বাধাগ্রস্ত হবে। এছাড়াও তার বাবা-মা আর মধ্যকার দ্বন্দর কারণে তার মনে অসহায় জন্ম নিবে যা পরবর্তীতে তাকে উগ্র ও অসামাজিক আচরণের দিকে ঠেলে দিবে। এছাড়াও তার বাবা মার দ্বন্দ্বের কারণে তার মধ্যে ঈর্ষা, হঠকারিতা, স্বার্থপরতা, অপরাধ প্রবণতা ইত্যাদির বহিঃপ্রকাশ দেখা দিতে পারে। তাই বলা যায়, পরিবারের নেতিবাচক প্রভাবে নদীর ভবিষ্যত জীবনে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উক্ত বাহনের নেতিবাচক প্রভাবে নদীর ভবিষ্যত জীবন কোন দিকে যেতে পারে? …
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর