উদ্দীপকে সমাজবিজ্ঞানের কোন প্রক্রিয়াটির ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে সমাজবিজ্ঞানের সামাজিকীকরণ প্রক্রিয়ার ইঙ্গিত রয়েছে। সামাজিকীকরণ হলো এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে একজন মানুষ সমাজে বসবাসের উপযোগী হয়ে ওঠে। এটি একটি আজীবন প্রক্রিয়া, যা ব্যক্তির জন্ম হতে মৃত্যু পর্যন্ত চলতে থাকে। এ প্রক্রিয়া ব্যক্তিকে গোষ্ঠীর অন্যান্য সদস্যদের সাথে মিলেমিশে থাকার ক্ষেত্রে সহায়তা করে। সমাজবিজ্ঞানী অগবার্ন ও নিমকফ-এর মতে “ব্যক্তি যে প্রক্রিয়ার মাধ্যমে দলের আদর্শ মেনে চলতে শেখে তাকে সামাজিকীকরণ বলে।” এ প্রক্রিয়া ব্যক্তিকে দলের অন্য সদস্যদের সাথে মিলেমিশে চলতে এবং সামাজিক ক্রিয়াকলাপের সাথে খাপ খাওয়াতে সক্ষম করে তোলে। ফলে মানুষ গোষ্ঠী জীবনে দলবদ্ধ হয়ে কাজ করা এবং সামাজিক ভূমিকায় অবতীর্ণ হওয়ার গুণ অর্জন করতে পারে। উদ্দীপকেও এ প্রক্রিয়ার প্রতিফলন লক্ষ করা যায়। উদ্দীপকে বলা হয়েছে, মানব শিশু জন্মগ্রহণের পর অন্যান্য প্রাণীর সাথে তার মৌলিক পার্থক্য খুব কম থাকে। কিন্তু শিশুটি বড় হওয়ার সাথে সাথে সামাজিক শিক্ষার ফলে অন্যান্য প্রাণীর থেকে স্বতন্ত্র বৈশিষ্ট্য প্রকট হয়ে ওঠে। সমাজই তাকে সামাজিক করে তোলে। এটি জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত চলতে থাকে। উক্ত প্রক্রিয়াটি উপরে আলোচিত সামাজিকীকরণ প্রক্রিয়ার সাথে সাদৃশ্যপূর্ণ । কেননা সামাজিকীকরণই ব্যক্তির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলে এবং মানুষকে সমাজের কাঙ্ক্ষিত সদস্য হিসেবে গড়ে তোলে ।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে সমাজবিজ্ঞানের কোন প্রক্রিয়াটির ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর