তুমি কি মনে কর, উক্ত বিষয়টির ইতিবাচক প্রভাব সমাজ সভ্যতার অগ্রগতির নিয়ামক? মতামত সহ বিশ্লেষণ কর।
উত্তর: হ্যাঁ, আমি মনে করি উক্ত বিষয়টি তথা তথ্যপ্রযুক্তির ইতিবাচক প্রভাব সমাজ সভ্যতার অগ্রগতির নিয়ামক। নিম্নে তা বিশ্লেষণ করা হলো : প্রযুক্তি নির্ভর এই বিশ্ব প্রতিনিয়তই এগিয়ে যাচ্ছে উন্নতির দিকে। অত্যাধুনিক সব প্রযুক্তি এই বর্তমানে প্রায় সব ক্ষেত্রেই প্রভাব ফেলছে। যোগাযোগ ব্যবস্থায় প্রযুক্তি অভাবনীয় সাফল্য অর্জন করেছে। যোগাযোগ ব্যবস্থার এই উন্নতিতে পৃথিবীর সকল মানুষ এখন পরস্পরের নিকটে চলে এসেছে। যে কোন সময় আমরা এখন যে কারো সাথে যোগাযোগ করতে পারি। প্রযুক্তিগত এই উন্নয়নের ফলে মানুষের সামাজিকীকরণে তথ্য প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শিক্ষা, চিকিৎসা, গবেষণা প্রভৃতি ক্ষেত্রে প্রযুক্তির ফলে এখন খুব সহজেই কাজ করা সম্ভব হচ্ছে। বিশ্বের বিভিন্ন স্থানে থাকা শিক্ষকদের কাছে এখন খুব সহজে ঘরে বসে পড়া যায়। একই সাথে চিকিৎসা সেবা ও নেওয়া যায় ঘরে বসে থেকেই। ব্যবসায় পরিচালনা সহ বিভিন্ন ক্ষেত্রে এই তথ্য প্রযুক্তির আধুনিকায়নের ফলে অগ্রগতি বেড়ে গিয়েছে কয়েক গুণ। প্রযুক্তিগত উন্নয়নের ফলে মানুষের কাজগুলো যেমন হয়েছে সহজ তেমনি হয়েছে গতিশীল। তাই বলা যায়, তথ্যপ্রযুক্তির ইতিবাচক প্রভাব সমাজ সভ্যতার অগ্রগতির নিয়ামক।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
তুমি কি মনে কর, উক্ত বিষয়টির ইতিবাচক প্রভাব সমাজ সভ্যতার অগ্রগতির …
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর