নদীর খাপছাড়া আচরণের জন্য সামাজিকীকরণ এর কোন বাহনটি দায়ী? ব্যাখ্যা কর।
উত্তর: নদীর খাপছাড়া আচরণের জন্য সামাজিকীকরণ এর পরিবার বাহনটি দায়ী। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : পরিবার হচ্ছে সেই সামাজিকীকরণের প্রাথমিক বাহন। সাধারণত শিশুর শিক্ষার প্রথম হাতেখড়ি পরিবারেই হয়। আবার শিশুরা যেহেতু অনুকরণপ্রিয় তাই পারিবারিক পরিবেশে শিশুরা যা দেখে, ব্যক্তিত্ব গঠনে তা আজীবন ভূমিকা পালন করে। যার ফলে শিশুরা তার বাবা-মায়ের আদর্শ ও সংস্কৃতিতে বিশ্বাস করে এবং সাধারণত সেই আদর্শ ও সংস্কৃতিতেই বিশ্বাসী হয়। আর তাই শিশু সামাজিকীকরণের বিভিন্ন উপকরণের মধ্যে পরিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং প্রভাব বিস্তার করে। উদ্দীপকের নদীর বাবা-মা দুজনেই চাকরিজীবী হওয়ায় যে কাজের মেয়ের তত্ত্বাবধানে সে বড় হয়। এছাড়াও তার বাবা মায়ের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হয় এবং অনাদরে অবহেলায় বড় হওয়ায় সে পরিবেশের সাথে খাপ খাইয়ে চলতে পারেনা। এছাড়াও তার মধ্যে আত্মবিশ্বাসেরও ঘাটতি দেখা যায়। প্রথমত ও পরিবারের কোন তত্ত্বাবধান না থাকায় তার সামাজিকীকরণে পরিবারের তেমন কোনো ভূমিকা দেখা যায় না। আবার তার বাবা-মায়ের ঝগড়া বিবাদ এর কারণে তার আচরণের মধ্যেও অস্বাভাবিকতা দেখা দেয়। তাই বলা যায়, নদীর খাপছাড়া আচরণের জন্য সামাজিকীকরণ এর পরিবার বাহনটি দায়ী।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
নদীর খাপছাড়া আচরণের জন্য সামাজিকীকরণ এর কোন বাহনটি দায়ী? ব্যাখ্যা…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর