সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে উক্ত মতবাদটির যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উত্তর: সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে চক্রাকার মতবাদ একটি প্রাচীন যৌক্তিক ধারণা। সামাজিক পরিবর্তন একটি চলমান প্রক্রিয়া যার মাধ্যমে সমাজ প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। বিভিন্ন সমাজবিজ্ঞানী এ পরিবর্তনগুলোকে বিভিন্ন তত্ত্বের মাধ্যমে বিশ্লেষণ করেছেন। তার মধ্যে চক্রাকার তত্ত্ব অন্যতম। এ তত্ত্বের মাধ্যমে তারা দেখিয়েছেন যে সমাজ চক্রাকারে আবর্তিত হয়ে পুনরায় পূর্বের অবস্থায় ফিরে আসে। চক্রাকার তত্ত্বের অন্যতম প্রবক্তা প্যারেটো বলেন, “সমাজ পরিবর্তনের ধারা চক্রাকারে আবর্তিত হচ্ছে এবং সমাজ ঘুরে-ফিরে আবার আগের অবস্থায় ফিরে আসে।” তিনি তার তত্ত্বে এলিট চক্রের মাধ্যমে সমাজ কীভাবে আবর্তিত হয় তা দেখিয়েছেন। অন্যদিকে সামাজিক পরিবর্তনের রৈখিক মতবাদের প্রবক্তাদের মধ্যে অগাস্ট কোঁৎ ও কার্ল মার্কস অন্যতম। তাদের মতে সমাজ ক্রমশ সভ্যতার উচ্চ স্তরে উপনীত হচ্ছে এবং এর ফলে সামাজিক অগ্রগতি রৈখিকভাবে ঘটছে। কোঁৎ তার 'ত্রয়স্তর' তত্ত্বে মানুষের বুদ্ধিগত বিকাশ বিশ্লেষণের মাধ্যমে সামাজিক পরিবর্তন ব্যাখ্যা করেছেন। সামাজিক পরিবর্তনের তাত্ত্বিক ভিত্তি হিসেবে চক্রাকার এবং রৈখিক উভয় মতবাদই যৌক্তিক হলেও ইতিহাসের আলোকে বলা যায়, চক্রাকার মতবাদ তুলনামূলক বেশি গ্রহণীয়। উপরের আলোচনার মাধ্যমে এটি বোঝা যায় যে, সমাজ পরিবর্তনের ব্যাখ্যা হিসেবে চক্রাকার মতবাদ যৌক্তিক এবং বেশি গ্রহণযোগ্য।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে উক্ত মতবাদটির যৌক্তিকতা বিশ্লেষণ করো।
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর