শেয়ারFacebookWhatsApp

“এটি এমন এক প্রক্রিয়া, যার মাধ্যমে মানবশিশু সমাজের একজন কাঙ্ক্ষিত পূর্ণাঙ্গ সদস্য হিসেবে গড়ে ওঠে”।- বিশ্লেষণ করো।

উত্তর: উদ্দীপকে নির্দেশিত বিষয় বা সামাজিকীকরণ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে মানবশিশু সমাজের একজন কাঙ্ক্ষিত পূর্ণাঙ্গ সদস্য হিসেবে গড়ে ওঠে। একটি মানবশিশু যখন জন্মগ্রহণ করে তখন তার মুখ্য সামাজিকীকরণ পরিবারেই সম্পন্ন হয়। এ প্রক্রিয়ায় সে সমাজের মানুষের সাথে মিলেমিশে চলতে শেখে এবং শেখে কীভাবে সবার সাথে আচরণ করতে হয়। এছাড়া সামাজিকীকরণ প্রক্রিয়া সমাজস্থ ব্যক্তিদের ঘনিষ্ঠ যোগাযোগে উৎসাহ যোগায়। এ প্রক্রিয়ার মাধ্যমে শিশু সামাজিক শিক্ষা গ্রহণ করে। সমাজের বিভিন্ন প্রথা, রীতিনীতি, বিধি-নিষেধ, নিয়ম-কানুন প্রভৃতি সম্পর্কে সে এ প্রক্রিয়ার মাধ্যমে জ্ঞান লাভ করে। শিশুর সামাজিকীকরণে বিভিন্ন উপাদান প্রভাবক হিসেবে কাজ করে, যেমন-শিক্ষা প্রতিষ্ঠান, সঙ্গীদল, ধর্মীয় প্রতিষ্ঠান, গণমাধ্যম, জ্ঞাতিগোষ্ঠী ইত্যাদি। এসব উপাদান বিভিন্নভাবে তাকে সামাজিক মানুষ হিসেবে গড়ে উঠতে সহযোগিতা করে। উপরের আলোচনায় প্রতীয়মান হয় যে, একমাত্র সামাজিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমেই একজন ব্যক্তি পূর্ণাঙ্গ সামাজিক সদস্য হিসেবে গড়ে ওঠে।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

“এটি এমন এক প্রক্রিয়া, যার মাধ্যমে মানবশিশু সমাজের একজন কাঙ্ক্ষিত …

উদ্দীপক

মানব শিশু যখন জন্মগ্রহণ করে তখন অন্যান্য প্রাণী শাবকের সাথে তার মৌলিক পার্থক্য খুব কম থাকে। কিন্তু শিশুটি যত বড় হতে থাকে অন্যান্য প্রাণী থেকে তার মধ্যে স্বতন্ত্র বৈশিষ্ট্য এবং পার্থক্য ক্রমশ প্রকট হয়ে ওঠে। এ পার্থক্যের মূলে সামাজিক শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমাজই তাকে সামাজিক করে তোলে। আর তাই এটি জন্ম থেকে শুরু হয়ে বিরামহীনভাবে ব্যক্তির মৃত্যু পর্যন্ত চলে ।

Comilla · 2019

উত্তর

সমাজবিজ্ঞানের অন্যতম কেন্দ্রীয় প্রত্যয় হলো সমাজ ।

উত্তর

প্রতিষ্ঠান বলতে সামাজিক কার্যপ্রণালির প্রতিষ্ঠিত প্রথা-প্রক্রিয়াকে বোঝায়। প্রতিষ্ঠান এমন এক ধরনের যন্ত্র যার মাধ্যমে সমাজ তার কার্যাবলি নিয়ন্ত্রণ করে থাকে। সমাজবিজ্ঞানী বোগারডাস প্রতিষ্ঠানের সংজ্ঞায় বলেন, প্রতিষ্ঠান হচ্ছে সমাজের একটি কাঠামো বিশেষ, যা প্রধানত সুপ্রতিষ্ঠিত পদ্ধতির মাধ্যমে জনগণের চাহিদা পূরণ করে। প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে প্রতিষ্ঠান ব্যক্তিবর্গের নিয়ন্ত্রণের উপায়, মানুষের যৌথ কর্মকাণ্ডের ওপর নির্ভরশীল, প্রতিষ্ঠানের নিয়ম-কানুন সবাই বাধ্যতামূলকভাবে মেনে চলে, প্রতিষ্ঠান মানুষের মুখ্য চাহিদা পূরণের লক্ষ্যে গঠিত হয় ইত্যাদি।

উত্তর

উদ্দীপকে সমাজবিজ্ঞানের সামাজিকীকরণ প্রক্রিয়ার ইঙ্গিত রয়েছে। সামাজিকীকরণ হলো এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে একজন মানুষ সমাজে বসবাসের উপযোগী হয়ে ওঠে। এটি একটি আজীবন প্রক্রিয়া, যা ব্যক্তির জন্ম হতে মৃত্যু পর্যন্ত চলতে থাকে। এ প্রক্রিয়া ব্যক্তিকে গোষ্ঠীর অন্যান্য সদস্যদের সাথে মিলেমিশে থাকার ক্ষেত্রে সহায়তা করে। সমাজবিজ্ঞানী অগবার্ন ও নিমকফ-এর মতে “ব্যক্তি যে প্রক্রিয়ার মাধ্যমে দলের আদর্শ মেনে চলতে শেখে তাকে সামাজিকীকরণ বলে।” এ প্রক্রিয়া ব্যক্তিকে দলের অন্য সদস্যদের সাথে মিলেমিশে চলতে এবং সামাজিক ক্রিয়াকলাপের সাথে খাপ খাওয়াতে সক্ষম করে তোলে। ফলে মানুষ গোষ্ঠী জীবনে দলবদ্ধ হয়ে কাজ করা এবং সামাজিক ভূমিকায় অবতীর্ণ হওয়ার গুণ অর্জন করতে পারে। উদ্দীপকেও এ প্রক্রিয়ার প্রতিফলন লক্ষ করা যায়। উদ্দীপকে বলা হয়েছে, মানব শিশু জন্মগ্রহণের পর অন্যান্য প্রাণীর সাথে তার মৌলিক পার্থক্য খুব কম থাকে। কিন্তু শিশুটি বড় হওয়ার সাথে সাথে সামাজিক শিক্ষার ফলে অন্যান্য প্রাণীর থেকে স্বতন্ত্র বৈশিষ্ট্য প্রকট হয়ে ওঠে। সমাজই তাকে সামাজিক করে তোলে। এটি জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত চলতে থাকে। উক্ত প্রক্রিয়াটি উপরে আলোচিত সামাজিকীকরণ প্রক্রিয়ার সাথে সাদৃশ্যপূর্ণ । কেননা সামাজিকীকরণই ব্যক্তির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলে এবং মানুষকে সমাজের কাঙ্ক্ষিত সদস্য হিসেবে গড়ে তোলে ।

উত্তর

উদ্দীপকে নির্দেশিত বিষয় বা সামাজিকীকরণ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে মানবশিশু সমাজের একজন কাঙ্ক্ষিত পূর্ণাঙ্গ সদস্য হিসেবে গড়ে ওঠে। একটি মানবশিশু যখন জন্মগ্রহণ করে তখন তার মুখ্য সামাজিকীকরণ পরিবারেই সম্পন্ন হয়। এ প্রক্রিয়ায় সে সমাজের মানুষের সাথে মিলেমিশে চলতে শেখে এবং শেখে কীভাবে সবার সাথে আচরণ করতে হয়। এছাড়া সামাজিকীকরণ প্রক্রিয়া সমাজস্থ ব্যক্তিদের ঘনিষ্ঠ যোগাযোগে উৎসাহ যোগায়। এ প্রক্রিয়ার মাধ্যমে শিশু সামাজিক শিক্ষা গ্রহণ করে। সমাজের বিভিন্ন প্রথা, রীতিনীতি, বিধি-নিষেধ, নিয়ম-কানুন প্রভৃতি সম্পর্কে সে এ প্রক্রিয়ার মাধ্যমে জ্ঞান লাভ করে। শিশুর সামাজিকীকরণে বিভিন্ন উপাদান প্রভাবক হিসেবে কাজ করে, যেমন-শিক্ষা প্রতিষ্ঠান, সঙ্গীদল, ধর্মীয় প্রতিষ্ঠান, গণমাধ্যম, জ্ঞাতিগোষ্ঠী ইত্যাদি। এসব উপাদান বিভিন্নভাবে তাকে সামাজিক মানুষ হিসেবে গড়ে উঠতে সহযোগিতা করে। উপরের আলোচনায় প্রতীয়মান হয় যে, একমাত্র সামাজিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমেই একজন ব্যক্তি পূর্ণাঙ্গ সামাজিক সদস্য হিসেবে গড়ে ওঠে।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।