. “ছক-২ এ উল্লিখিত বাহনটি সামাজিকীকরণে শক্তিশালী ভূমিকা রাখতে সক্ষম” তুমি কি একমত?উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: “ছক-২ এ উল্লেখিত বাহন তথা গণমাধ্যম সামাজিকীকরণে শক্তিশালী ভূমিকা রাখতে সক্ষম”— মন্তব্যটির সাথে আমি একমত । সমাজের বৃহৎ জনগোষ্ঠীর নিকট সংবাদ, দেশের ইতিহাস, ঐতিহ্য, ধ্যান- ধারণা, বিনোদন, প্রভৃতি পরিবেশনের মাধ্যম হলো গণমাধ্যম। যেমন- পত্রিকা, রেডিও, টেলিভিশন, চলচ্চিত্র হলো গণমাধ্যমের কয়েকটি উদাহরণ । উদ্দীপকের ছক-২ এ তিতাস একটি নদীর নাম' এবং 'ভোরের কাগজ উল্লেখ করা হয়েছে। যা যথাক্রমে চলচ্চিত্র ও পত্রিকা। অর্থাৎ ছক-২ গণমাধ্যমকে নির্দেশ করছে। সমাজের বৃহৎ জনগোষ্ঠীর মাঝে সংবাদ পৌছে দেওয়ার প্রধান মাধ্যম হলো দেশের গণমাধ্যম। আধুনিক যুগের সংস্কৃতি গড়ে উঠেছে গণমাধ্যমকে কেন্দ্র করে । গণমাধ্যমগুলো সামাজিকীকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বাহন হিসেবে ব্যাপক প্রভাব বিস্তার করছে। সংবাদপত্রের মাধ্যমে দেশের ইতিহাস- ঐতিহ্য, সংস্কৃতি, অর্থনীতিসহ বিভিন্ন বিষয়বস্তুর ওপর সংবাদ প্রকাশিত হয়। শিশু-কিশোররা এসব পাঠ করে মনের খোরাক মেটায়। বেতার আমাদের জীবনে শিক্ষা ও আনন্দ দান করে। টেলিভিশনের মাধ্যমে প্রচারিত বিভিন্ন গঠনমূলক অনুষ্ঠান ব্যক্তির জীবনের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। বিভিন্ন ক্ষেত্রে ব্যক্তির সচেতনতা বৃদ্ধি পায় এবং বিজ্ঞানমনস্কতা ও মানসিক স্বাস্থ্য বিকশিত হয়। সামাজিক ও জীবনভিত্তিক চলচ্চিত্র ব্যক্তির ওপর গভীর প্রভাব ফেলে। উপরের আলোচনা থেকে বোঝা যায় যে, ব্যক্তির সামাজিকীকরণে গণমাধ্যম অত্যন্ত শক্তিশালী ভূমিকা পালন করে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
. “ছক-২ এ উল্লিখিত বাহনটি সামাজিকীকরণে শক্তিশালী ভূমিকা রাখতে সক্ষম…
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর