ছক-১ সামাজিকীকরণের কোন বাহনকে নির্দেশ করছে? ব্যাখ্যা করো।
উত্তর: ছক-১ সামাজিকীকরণের বাহন পরিবারকে নির্দেশ করছে। শিশুর সামাজিকীকরণে পরিবার প্রাথমিক বাহন হিসেবে কাজ করে, শিশুর শিক্ষার প্রথম হাতেখড়ি হয় পরিবারেই আর শিশুরা যেহেতু অনুকরণপ্রিয় সেহেতু পারিবারিক পরিবেশে শিশু যা শেখে, ব্যক্তিত্ব গঠনে তা আজীবন ভূমিকা পালন করে। এজন্য দেখা যায়, বাবা-মা যে আদর্শ ও সংস্কৃতিতে বিশ্বাস করে, শিশুরাও সাধারণত সেই আদর্শ ও সংস্কৃতিতে বিশ্বাসী হয়। তাই সামাজিকীকরণের বিভিন্ন উপকরণের মধ্যে পরিবারই শিশুর সামাজিকীকরণের ক্ষেত্রে অধিক প্রভাব বিস্তার করে থাকে । উদ্দীপকের ছক-১ এ উল্লেখ করা হয়েছে, সামাজিকীকরণের প্রাথমিক বাহন এবং অনানুষ্ঠানিক শিক্ষাঙ্গন। যা সামাজিকীকরণের বাহন পরিবারকেই প্রতিফলিত করে। তাই বলা যায়, এটি ছক-১ এ সামাজিকীকরণের 'পরিবার' বাহনটিকেই নির্দেশ করছে ।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
ছক-১ সামাজিকীকরণের কোন বাহনকে নির্দেশ করছে? ব্যাখ্যা করো।
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর