উদ্দীপকের চিত্র-১ ও চিত্র-২-এ উল্লেখিত মাধ্যম দুটির তুলনা করো ।
উত্তর: উদ্দীপকের দৃশ্য-১ এবং দৃশ্য-২ এ যথাক্রমে সামাজিকীকরণের তথ্য প্রযুক্তি ও সঙ্গীদল মাধ্যম দুটির কথা বলা হয়েছে। সামাজিকীকরণে পরিবারের পরই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সমবয়সি ও সঙ্গীদল। খেলার সাথি বা সমবয়সিদের সাথে শিশুরা সবচেয়ে বেশি স্বতঃস্ফূর্ত ও প্রাণবন্ত থাকে। যা একদিকে যেমন সহযোগিতা ও প্রতিযোগিতার মনোভাব বৃদ্ধি করে তেমনি নিজস্ব মূল্যবোধ গঠনে সাহায্য করে। উদ্দীপকের দৃশ্য-২ অনুযায়ী, রিমা মাঠে বন্ধুদের সাথে সারাদিন আনন্দে কাটায়। সে তার সঙ্গীদল দ্বারা বেশ প্রভাবিত। যা সামাজিকীকরণে সঙ্গীদল নামক মাধ্যমের ভূমিকার প্রতি ইঙ্গিত করে । সামাজিকীকরণে সঙ্গীদল ও তথ্য প্রযুক্তি উভয়েরই প্রয়োজনীয়তা রয়েছে। কারণ, সঙ্গীদলের কাছ থেকে শিশু আচরণগত শিক্ষা এবং তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শিশু আধুনিক যোগাযোগ ব্যবস্থার শিক্ষা অর্জন করে। সমবয়সিদের সাথে খেলাধুলার মাধ্যমে শিশু নিজের সামর্থ্য ও সীমাবদ্ধতা সম্পর্কে জ্ঞানার্জন করে। যা তাকে আত্মবিশ্বাসী হতে সাহায্য করে। পক্ষান্তরে কম্পিউটার, ইন্টারনেট প্রভৃতি প্রযুক্তিগত উপাদান ব্যবহার করে সে বিশ্ব সংস্কৃতির সংস্পর্শে আসতে পারে। ফলে আধুনিক বিশ্বের নিত্যনতুন আবিষ্কার সম্পর্কে জানতে পারে। যা তার মধ্যে উদ্ভাবনী চেতনার উদ্রেক ঘটাতে পারে। উপরের আলোচনার প্রেক্ষিতে একথা বলা যায়, বর্তমানে সামাজিকীকরণে সঙ্গীদল এবং তথ্য প্রযুক্তি সমানভাবে গুরুত্বপূর্ণ ।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের চিত্র-১ ও চিত্র-২-এ উল্লেখিত মাধ্যম দুটির তুলনা করো ।
উদ্দীপক
দিনাজপুর সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর