উদ্দীপকে রোহানের সামাজিকীকরণে কোন বিষয়টির প্রভাব ফেলেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের রোহানের সামাজিকীকরণে তথ্যপ্রযুক্তি বিষয়টি প্রভাব ফেলেছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : তথ্যপ্রযুক্তি এক ধরনের প্রযুক্তিভিত্তিক যোগাযোগ ব্যবস্থা, যার মাধ্যমে তথ্য খুব সহজে আদান প্রদান করা যায়। তবে তথ্যপ্রযুক্তির উন্নতির ফলে বর্তমানে তথ্যপ্রাপ্তি যেমন সহজলভ্য হয়েছে তেমনি যোগাযোগ করা যাচ্ছে অতি দ্রুত। আর এই উন্নতি ঘটছে কম্পিউটার, স্মার্টফোন, সাবমেরিন ক্যাবল ইত্যাদি সহায়তার। ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্বের মানুষ এখন একে অপরের অত্যন্ত নিকটে চলে এসেছে। যে কোন সময় যেকোন কেউ যোগাযোগ করতে পারছে যে কারো সাথে। তথ্য প্রযুক্তির প্রভাবে বর্তমানে উন্নত চিকিৎসা পদ্ধতি, উৎপাদন পদ্ধতি, মহাকাশ গবেষণা, যানবাহনসহ প্রত্যেকটি ক্ষেত্রে অসামান্য অগ্রগতি হয়েছে। এছাড়া ও ইন্টারনেটের মাধ্যমে বর্তমানে পড়াশুনার ও সুযোগ সৃষ্টি হয়েছে। একই সাথে বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে এই ইন্টারনেট, মোবাইল, কম্পিউটার। গান শোনা, ভিডিও দেখা, গেমস খেলা ইত্যাদি সবকিছুই করা যাচ্ছে মোবাইল-কম্পিউটার ব্যবহার করে। উদ্দীপকের রোহানও পড়াশোনা আর সুবিধার্থে ইন্টারনেট ব্যবহার শুরু করে। তবে পরবর্তীতে সে কম্পিউটারে গেমস খেলা শুরু করে এবং বন্ধুদের সাথে ফেসবুকে এবং মোবাইলে সময় কাটাতে থাকে। তাই বলা যায়, উদ্দীপকের রোহানের সামাজিকীকরণে তথ্যপ্রযুক্তি বিষয়টি প্রভাব ফেলেছে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে রোহানের সামাজিকীকরণে কোন বিষয়টির প্রভাব ফেলেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর