উদ্দীপকে রানাকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে কী কী করণীয় রয়েছে বলে তুমি মনে কর ? যুক্তি দাও ।
উত্তর: রানাকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে তার পরিবারের সদস্যদের সঠিক ভূমিকা পালন করা প্রয়োজন বলে আমি মনে করি। আমরা জানি, পরিবার হলো শিশুর সামাজিকীকরণের প্রাথমিক বাহন । শিশু গৃহ-পরিবেশে তার পিতা-মাতার ধ্যান-ধারণা ও মূল্যবোধ দ্বারা প্রভাবিত হয়। শিশু পিতা-মাতার মাধ্যমে সামাজিক আদর্শে বিশ্বাসী হয় । পরিবারের ধারা কী রকম, সেখানে কী ধরনের প্রথা, রীতিনীতি প্রচলিত তার ওপর ভিত্তি করে শিশুর একটা নিজস্ব জীবনধারা গড়ে ওঠে। উদ্দীপকে রানাকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে তার পিতা-মাতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এক্ষেত্রে পিতা-মাতার মধ্যে সুসম্পর্ক রাখা, সন্তানদের সময় দেওয়া এবং তারা কী করছে, কোথায় যাচ্ছে ইত্যাদি সম্পর্কে পিতা-মাতার খবর রাখা ইত্যাদি একটি সুস্থ সুন্দর পারিবারিক পরিবেশ তৈরি করতে পারে। যা রানাকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে কার্যকর ভূমিকা রাখবে। উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, সামাজিকীকরণের একটি গুরুত্বপূর্ণ বাহন হিসেবে পরিবারের সদস্যরা যদি তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন থাকেন এবং তা যথারীতি পালন করেন তাহলে উদ্দীপকের রানার মতো কিশোররা সুস্থ জীবনযাপন করতে সক্ষম হবে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে রানাকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে কী কী করণীয় রয়েছে বলে তু…
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর