চিত্র-১ এ সামাজিকীকরণের কোন মাধ্যমটির কথা বলা হয়েছে ? ব্যাখ্যা করো ।
উত্তর: দৃশ্য-১ এ সামাজিকীকরণের তথ্য প্রযুক্তি মাধ্যমটির কথা বলা হয়েছে। তথ্য আদান-প্রদানের কৃৎকৌশলই হলো তথ্য প্রযুক্তি। এটি হলো প্রযুক্তিভিত্তিক এক ধরনের যোগাযোগ ব্যবস্থা। তথ্য প্রযুক্তির প্রভূত উন্নতির ফলে তথ্য প্রাপ্তি যেমন সহজলভ্য হয়েছে তেমনই যোগাযোগ করা যাচ্ছে অতি দ্রুত। তথ্য প্রযুক্তির বিস্ময়কর উন্নতি ঘটেছে কম্পিউটার, ডিজিটাল টেলিফোন ও সাবমেরিন ক্যাবলের সহায়তায় ৷ যেখানে সাবমেরিন ক্যাবলের আওতা নেই সেখানে সার্ভারের মাধ্যমে এ যোগাযোগ সম্পন্ন করা হচ্ছে বিকল্প মাধ্যম হিসেবে। ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্বের নাগরিক সমাজ একে অন্যের অতি নিকটে চলে এসেছে। অর্থাৎ তথ্য প্রযুক্তি আধুনিক সমাজে ব্যক্তির সামাজিকীকরণে অন্যতম প্রভাবকের ভূমিকা পালন করছে। উদ্দীপকের দৃশ্য-১ এ দেখা যায়, তিতলির বাসায় ইন্টারনেট সংযোগ থাকায়, সে কম্পিউটার ও ট্যাব ব্যবহার করে। মা-বাবাও তাকে বিভিন্ন ধরনের উদ্ভাবন ও জ্ঞান-বিজ্ঞানের বিষয়ে আগ্রহের সাথে শিক্ষার জন্য এগুলো ব্যবহারের অনুমতি দেন। এসকল উপাদান তথ্য প্রযুক্তির অবিচ্ছেদ্য অংশ। এগুলো ব্যবহার করে সে আধুনিক বিশ্বের নতুন নতুন বিষয়ের সাথে পরিচিত হতে পারবে। অর্থাৎ তথ্য প্রযুক্তি তার সামাজিকীকরণ প্রক্রিয়ায় ভূমিকা রাখবে। তাই বলা যায়, দৃশ্য-১ এ সামাজিকীকরণের তথ্য প্রযুক্তি বাহনটির কথা বলা হয়েছে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
চিত্র-১ এ সামাজিকীকরণের কোন মাধ্যমটির কথা বলা হয়েছে ? ব্যাখ্যা করো ।
উদ্দীপক
দিনাজপুর সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর