উপরের ছকে 'ক' চিহ্নিত স্থানে সমাজজীবনের প্রভাব বিস্তারকারী যে উপাদানটির ইঙ্গিত রয়েছে তা বর্ণনা কর।
উত্তর: ছকের 'ক' চিহ্নিত স্থানে সমাজজীবনে প্রভাববিস্তারকারী সাংস্কৃতিক উপাদানের ইঙ্গিত রয়েছে। সামজজীবনকে যেসব উপাদান প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত করে সেসবের মধ্যে সংস্কৃতি তথা কৃৎকৌশল অন্যতম। সংস্কৃতি হলো মানুষের সামগ্রিক জীবনব্যবস্থা। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা যেসব কার্যসাধন করি সবই সংস্কৃতির আওতাভুক্ত। সংস্কৃতি বলতে সামাজিক নৃবিজ্ঞানীরা মানবসৃষ্ট সব বস্তুগত ও অবস্তুগত উপকরণকে বুঝিয়ে থাকেন। সংস্কৃতির যে উপাদান বাস্তবরূপ ধারণ করে তাকে সংস্কৃতির বস্তুগত উপাদান বলা হয়। যেমন- ঘরবাড়ি, কলকারখানা, যন্ত্রপাতি ইত্যাদি। অন্যদিকে সংস্কৃতির যে উপাদানটি উপলব্ধি করা যায় তাকে অবস্তুগত সংস্কৃতি বলে। যেমন- গান-বাজনা, নৃত্য, কবিতা ইত্যাদি। উদ্দীপকে উল্লিখিত ছকে সমাজের একটি উপাদানের কিছু চিত্র হিসেবে পৌষ মেলা, নবান্ন উৎসব, ভাওয়াইয়া গান, পহেলা বৈশাখ, তাঁতশিল্প ও মহানগর নাট্যমঞ্চকে দেখানো হয়েছে, যা সাংস্কৃতিক উপাদানের অন্তর্ভুক্ত বস্তুগত সংস্কৃতি ও অবস্তুগত সংস্কৃতির উদাহরণ। সুতরাং বলা যায়, ছকের 'ক' চিহ্নিত স্থানে সাংস্কৃতিক উপাদানের ইঙ্গিত রয়েছে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উপরের ছকে 'ক' চিহ্নিত স্থানে সমাজজীবনের প্রভাব বিস্তারকারী যে উপাদা…
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর