শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে আয়েশার মুগ্ধ হওয়া সমাজজীবনে প্রভাব বিস্তারকারী উপাদানের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবের ফল- ব্যাখ্যা দাও।

উত্তর: উদ্দীপকে আয়েশার মুগ্ধ হওয়ার ক্ষেত্রে সমাজজীবনে প্রভাব বিস্তারকারী ভৌগোলিক উপাদান কাজ করেছে। সমাজজীবনের বিভিন্ন ক্ষেত্রে ভৌগোলিক উপাদানের প্রভাব পরিলক্ষিত হয়। পোশাক-পরিচ্ছেদ এর অন্যতম । জলবায়ু ও আবহাওয়ার তারতম্যের কারণে বিভিন্ন অঞ্চলের মানুষ বিভিন্ন ধরনের পোশাক ব্যবহার করে। যেমন— শীতপ্রধান অঞ্চলের মানুষ তুলনামূলক মোটা কাপড় এবং নাতিশীতোষ্ণ অঞ্চলের মানুষ হালকা সুতি কাপড় ব্যবহার করে। আবার একই দেশে ঋতুভেদে গরম, বা হালকা কাপড় ব্যবহার করতে দেখা যায়। ভৌগোলিক কারণে কোনো কোনো অঞ্চলে বিশেষ কোনো পোশাক পরিচিতি লাভ করে। এক্ষেত্রে উদাহরণ হিসেবে বাংলাদেশের রাজশাহী সিল্ক, টাঙ্গাইলের তাঁত, নারায়ণগঞ্জের জামদানির কথা বলা যায়। রাজশাহী অঞ্চলে তুঁত গাছ বেশি জন্মায় । তাই এ অঞ্চলে রেশম চাষ বেশি হয়, যা সিল্ক কাপড় তৈরিতে অবদান রাখছে। আবার নারায়ণগঞ্জে বিশেষ আবহাওয়া এ অঞ্চলে জামদানি শাড়ি তৈরিতে ভূমিকা রাখে। অর্থাৎ দেখা যাচ্ছে একটি নির্দিষ্ট অঞ্চলে উপযুক্ত আবহাওয়া সে অঞ্চলের পোশাক- পরিচ্ছেদের ধরনে প্রভাব বিস্তার করে। উদ্দীপকে লক্ষণীয়, আয়েশার বাবা তার মায়ের জন্য রাজশাহীর সিল্ক, টাঙ্গাইলের তাঁতের শাড়ি এবং নারায়ণগঞ্জের জামদানি কাপড় কেনে। আয়েশা এদেশের পোশাকের বৈচিত্র্য দেখে মুগ্ধ হয়, যা ভৌগোলিক উপাদানেরই প্রত্যক্ষ ফল । উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে তাই বলা যায়, একটি নির্দিষ্ট অঞ্চলের জীবনযাপন এবং পোশাক-পরিচ্ছদের ওপর ভৌগোলিক পরিবেশ প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব বিস্তার করে।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে আয়েশার মুগ্ধ হওয়া সমাজজীবনে প্রভাব বিস্তারকারী উপাদানের …

উদ্দীপক

ইউসুফ সাহেব কন্যা আয়েশাকে নিয়ে বাংলাদেশে বেড়াতে আসেন। আয়েশাকে সবাই বিদেশি ভেবে ভুল করে। কারণ সে দেখতে অনেকটাই জার্মান মায়ের মতো। ইউসুফ সাহেব কন্যাকে বাংলাদেশ ঘুরিয়ে দেখাতে চান এবং বিদেশি স্ত্রীকে দেশি শাড়ি উপহার দিতে চান। তিনি স্ত্রীর জন্য রাজশাহী থেকে সিল্ক শাড়ি, টাঙ্গাইল থেকে তাঁত শাড়ি এবং নারায়ণগঞ্জের ডেমরা থেকে জামদানি শাড়ি কিনেন। বাংলাদেশের এসব বৈচিত্র্যে আয়েশা মুগ্ধ।

Dhaka · 2019

উত্তর

সমাজের সদস্য হিসেবে মানুষ যেসব জ্ঞান-বিজ্ঞান, আচার-বিশ্বাস, শিল্পকলা, নীতিবোধ, আইনকানুন ও অভ্যাস অর্জন করে তার সমষ্টিকেই সংস্কৃতি বলে ।

উত্তর

কাব্য ও কাব্যগ্রন্থ যথাক্রমে অবস্তুগত এবং বস্তুগত সংস্কৃতির উদাহরণ। সংস্কৃতির যে অংশ অদৃশ্য বা উপলব্ধির ওপর নির্ভরশীল তা অবস্তুগত সংস্কৃতি। অন্যদিকে মানুষ দৃশ্যমান যা কিছু তৈরি ও ব্যবহার করে তা বস্তুগত সংস্কৃতি। সুতরাং একজন কবি যখন কবিতা বা কাব্যের কথা চিন্তা করেন তখন তা অবস্তুগত সংস্কৃতির পর্যায়ে থাকে। কিন্তু যখন তিনি কবিতাটি লিখে বইয়ে ছাপান তখন তা বস্তুগত সংস্কৃতির অন্তর্ভুক্ত হয়ে যায় ।

উত্তর

উদ্দীপকের আয়েশা সমাজজীবনে প্রভাব বিস্তারকারী বংশগতি উপাদানের ফল । বংশানুক্রমে জৈব ও মানবিক যে সমস্ত বৈশিষ্ট্য অধস্তন পুরুষের মধ্যে সঞ্ঝালিত হয় তাই বংশগতি। বংশগতি মানুষের দৈহিক আকার ও গঠনে প্রকাশ পায়। বিভিন্ন গোত্র বা বর্ণভেদ তার সাক্ষ্য বহন করে। জীববিজ্ঞানীদের মতে, বংশগত গুণাগুণ শুক্রকীটের মধ্যে সঞ্চারিত হয়ে থাকে এবং এ শুক্রকীট হতে যে শিশুর জন্ম হয় তার মধ্যে বংশগত গুণাগুণ আপনা হতেই প্রকাশ পায়। এ জন্যই দেখা যায় যে, চুলের বর্ণ, হাতের আঙ্গুল, মাথার আকৃতি, দৈহিক গঠন, গায়ের রং, দৈহিক ও মানসিক শক্তি, কর্মদক্ষতা প্রভৃতি গুণাবলি মানুষ পুরুষানুক্রমে লাভ করে থাকে। আবার মানুষের আচার ব্যবহার ও মানসিক অবস্থা এমন অনেক শারীরিক বৈশিষ্ট্যের ওপর নির্ভর করে যা স্পষ্টত বংশগত, যাদের প্রতিক্রিয়া কোনো ধরনের পরিবেশেই বদলানো সম্ভব নয়। চোখের রঙ, রক্তের বিভাগ, আঙ্গুলের ছাপ প্রভৃতি বংশগতির উপাদান সব পরিবেশে একই থাকে। উদ্দীপকের আয়েশার মা হলো বংশগতভাবে জার্মান কিন্তু তার বাবা হলো, বাঙালি। আয়েশা দেখতে তার মায়ের মতো হয়েছে। যা বংশগতি উপাদানকে নির্দেশ করে। তাই বলা যায় যে, আয়েশা বংশগতি উপাদানেরই ফল ।

উত্তর

উদ্দীপকে আয়েশার মুগ্ধ হওয়ার ক্ষেত্রে সমাজজীবনে প্রভাব বিস্তারকারী ভৌগোলিক উপাদান কাজ করেছে। সমাজজীবনের বিভিন্ন ক্ষেত্রে ভৌগোলিক উপাদানের প্রভাব পরিলক্ষিত হয়। পোশাক-পরিচ্ছেদ এর অন্যতম । জলবায়ু ও আবহাওয়ার তারতম্যের কারণে বিভিন্ন অঞ্চলের মানুষ বিভিন্ন ধরনের পোশাক ব্যবহার করে। যেমন— শীতপ্রধান অঞ্চলের মানুষ তুলনামূলক মোটা কাপড় এবং নাতিশীতোষ্ণ অঞ্চলের মানুষ হালকা সুতি কাপড় ব্যবহার করে। আবার একই দেশে ঋতুভেদে গরম, বা হালকা কাপড় ব্যবহার করতে দেখা যায়। ভৌগোলিক কারণে কোনো কোনো অঞ্চলে বিশেষ কোনো পোশাক পরিচিতি লাভ করে। এক্ষেত্রে উদাহরণ হিসেবে বাংলাদেশের রাজশাহী সিল্ক, টাঙ্গাইলের তাঁত, নারায়ণগঞ্জের জামদানির কথা বলা যায়। রাজশাহী অঞ্চলে তুঁত গাছ বেশি জন্মায় । তাই এ অঞ্চলে রেশম চাষ বেশি হয়, যা সিল্ক কাপড় তৈরিতে অবদান রাখছে। আবার নারায়ণগঞ্জে বিশেষ আবহাওয়া এ অঞ্চলে জামদানি শাড়ি তৈরিতে ভূমিকা রাখে। অর্থাৎ দেখা যাচ্ছে একটি নির্দিষ্ট অঞ্চলে উপযুক্ত আবহাওয়া সে অঞ্চলের পোশাক- পরিচ্ছেদের ধরনে প্রভাব বিস্তার করে। উদ্দীপকে লক্ষণীয়, আয়েশার বাবা তার মায়ের জন্য রাজশাহীর সিল্ক, টাঙ্গাইলের তাঁতের শাড়ি এবং নারায়ণগঞ্জের জামদানি কাপড় কেনে। আয়েশা এদেশের পোশাকের বৈচিত্র্য দেখে মুগ্ধ হয়, যা ভৌগোলিক উপাদানেরই প্রত্যক্ষ ফল । উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে তাই বলা যায়, একটি নির্দিষ্ট অঞ্চলের জীবনযাপন এবং পোশাক-পরিচ্ছদের ওপর ভৌগোলিক পরিবেশ প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব বিস্তার করে।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।