উদ্দীপকের '?' চিহ্নিত স্থানে সমাজজীবনের কোন উপাদানটি প্রযোজ্য হবে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের '?' চিহ্নিত স্থানে সমাজজীবনে প্রভাব বিস্তারকারী ভৌগোলিক উপাদানটি প্রযোজ্য হবে। সমাজজীবনে প্রভাব বিস্তারকারী উপাদানসমূহের মধ্য থেকে চারটি উপাদানকে সমাজবিজ্ঞানীরা মৌলিক উপাদান বলে উল্লেখ করেছেন। যথা- ১. জৈবিক উপাদান, ২. ভৌগোলিক উপাদান, ৩. সাংস্কৃতিক উপাদান এবং ৪. সামাজিক উপাদান। এ সমস্ত উপাদান ব্যক্তিজীবনে যেমন প্রভাব বিস্তার করে তেমনি ব্যক্তির সমাজজীবনকেও প্রভাবিত করে । প্রাকৃতিক উপাদানসমূহ নিয়ে গড়ে ওঠা পরিবেশকে ভৌগোলিক পরিবেশ বলে। অন্যভাবে বলা যায়, ভৌগোলিক পরিবেশ বলতে প্রাকৃতিক জলবায়ু, তাপমাত্রা, মৃত্তিকা, জলের অবস্থান ও গতি, বনাঞ্চল, ঋতু, পশুপাখি, ঝড়-বৃষ্টি, ভূমিকম্প ইত্যাদিকে বোঝায়। অর্থাৎ জৈব-সামাজিক উপাদান এবং মানবসৃষ্ট কৃত্রিম পরিবেশ বাদে প্রায় সবই ভৌগোলিক পরিবেশের অন্তর্গত। উদ্দীপকের উল্লখিত চিত্রে সমাজজীবনে প্রভাব বিস্তারকারী চারটি উপাদানের অন্যতম ভৌগোলিক উপাদান অনুপস্থিত। তাই নিশ্চিতভাবেই বলা যায়, '?' চিহ্নিত স্থানটিতে ভৌগোলিক উপাদান প্রযোজ্য হবে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের '?' চিহ্নিত স্থানে সমাজজীবনের কোন উপাদানটি প্রযোজ্য হবে? …
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর