তুমি কি মনে কর, উক্ত উপাদানটি সমাজব্যবস্থাকে নানাভাবে প্রভাবিত করে? উত্তরের পক্ষে যুক্তি দাও।
উত্তর: হ্যাঁ, আমি মনে করি, সাংস্কৃতিক উপাদান সমাজব্যবস্থাকে নানাভাবে প্রভাবিত করে। বস্তুত সমাজজীবনে সাংস্কৃতিক উপাদানের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন- সামাজিক সম্পর্ক নির্ধারণে সাংস্কৃতিক উপাদানের প্রভাব অনস্বীকার্য। সমাজজীবনে যুগে যুগে সামাজিক সম্পর্ক সৃষ্টির ক্ষেত্রে উৎপাদন কৌশল বা সাংস্কৃতিক উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মানুষের অভ্যাস ও রুচিবোধ জাগ্রত করা এবং পরিচালনার ক্ষেত্রেও সাংস্কৃতিক উপাদান কার্যকর ভূমিকা পালন করে তাকে। যেমন- কৃষকের অভ্যাস ও রুচিবোধ তার পরিবারের সদস্যরা রপ্ত করে। আবার শিল্পপতির ছেলে-মেয়েরা তাদের অভ্যাস ও রুচিবোধের বিষয়গুলো পরিবারের কাছ থেকেই রপ্ত করে। সাংস্কৃতিক উপাদানের দ্বারা এ বিষয়গুলো রপ্ত করা হয়। সমাজজীবনে অর্থব্যবস্থার ওপরও সাংস্কৃতিক উপাদানের প্রভাব অপরিসীম। কৃষিকাজের সূচনার মাধ্যমে সমাজে যখন স্থিতিশীলতার সৃষ্টি হয় তখন মানুষের মধ্যে অর্থনৈতিক সচ্ছলতার আগমন ঘটে। আবার যখন শিল্পসমাজের উত্তরণ ঘটে তখন ব্যক্তিগত মালিকানার প্রভাবে অর্থব্যবস্থার উন্নয়নে মানুষ তৎপর হয়ে ওঠে। এর মূল কারণ হিসেবে সাংস্কৃতিক উপাদানই ভূমিকা রেখেছে। মানুষের পেশাগত বৈচিত্র্য আনয়নের ক্ষেত্রেও সাংস্কৃতিক উপাদান ক্রিয়াশীল। যুগে যুগে ভিন্ন পেশায় আসার ক্ষেত্রে মানুষকে সাংস্কৃতিক উপাদান প্রভাবিত করেছে। এছাড়া সামাজিক উন্নয়ন ও গতিশীলতার ক্ষেত্রেও সাংস্কৃতিক উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে। পরিশেষে বলা যায় যে, সমাজব্যবস্থার সাথে সাংস্কৃতিক উপাদান অঙ্গাঙ্গিভাবে জড়িত। সাংস্কৃতিক উপাদানের প্রভাবে সমাজজীবনে পরিবর্তন লক্ষ করা যায়।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
তুমি কি মনে কর, উক্ত উপাদানটি সমাজব্যবস্থাকে নানাভাবে প্রভাবিত করে?…
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর