শেয়ারFacebookWhatsApp

সামাজিকীকরণ একটি জীবনব্যাপী প্রক্রিয়া। -ব্যাখ্যা কর।

উত্তর: সামাজিকীকরণ একটি জীবনব্যাপী প্রক্রিয়া। শৈশবে এ সামাজিকীকরণ প্রক্রিয়া শুরু হয়ে আজীবন চলতে থাকে। রপরিবর্তনশীল সমাজের সাথে খাপ খাইয়ে চলতে মানুষকে প্রতিনিয়তই সামাজিকীকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। একমাত্র মৃত্যুর মধ্য দিয়েই সামাজিকীকরণের পরিসমাপ্তি ঘটে। তাই সামাজিকীকরণকে একটি জীবনব্যাপী প্রক্রিয়া বলা হয়ে থাকে।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

সামাজিকীকরণ একটি জীবনব্যাপী প্রক্রিয়া। -ব্যাখ্যা কর।

উদ্দীপক

সেতুর বয়স ৮ বছর। সে মুরব্বিদের দেখলে সালাম দেয়। কেউ খারাপ কাজ করলে সে তাদেরকে নিষেধ করে। সেতুর বাবা-মা ছোটবেলা থেকেই সেতুকে আদব-কায়দা শিক্ষা দিয়েছেন।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025

উত্তর

বিশ্বায়নের মূল কথা হলো পণ্যের তথ্য ও শ্রমের অবাধ প্রবাহ বিদ্যমান থাকা।

উত্তর

সামাজিকীকরণ একটি জীবনব্যাপী প্রক্রিয়া। শৈশবে এ সামাজিকীকরণ প্রক্রিয়া শুরু হয়ে আজীবন চলতে থাকে। রপরিবর্তনশীল সমাজের সাথে খাপ খাইয়ে চলতে মানুষকে প্রতিনিয়তই সামাজিকীকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। একমাত্র মৃত্যুর মধ্য দিয়েই সামাজিকীকরণের পরিসমাপ্তি ঘটে। তাই সামাজিকীকরণকে একটি জীবনব্যাপী প্রক্রিয়া বলা হয়ে থাকে।

উত্তর

উদ্দীপকের সেতুর এমন ব্যবহারের কারণ হলো সুষ্ঠু সামাজিকীকরণ। সামাজিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে মানব শিশু ক্রমেই সামাজিক মানুষে পরিণত হয়ে ওঠে। কারণ শিশু জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন মাধ্যমে অভিজ্ঞতা অর্জন ও খাপ খাইয়ে নেওয়ার যে শিক্ষা ধাপে ধাপে গ্রহণ করে তাই হচ্ছে সামাজিকীকরণ প্রক্রিয়া। সামাজিকীকরণ ব্যক্তিকে তার সামাজিক জগতে অনুপ্রবেশ করাতে সাহায্য করে এবং সমাজের সভ্য সদস্য হিসেবে গড়ে তোলে। ব্যক্তির সামাজিকীকরণ যদি সুষ্ঠু না হয় তবে ব্যক্তির মধ্যে অসৎ গুণাবলির বিকাশ ঘটে। উদ্দীপকে লক্ষণীয়, ৮ বছর বয়সী সেতু মুরব্বিদের দেখলে সালাম দেয়। কেউ খারাপ কাজ করলে সে তাদেরকে নিষেধ করে। অর্থাৎ তার মধ্যে কাঙ্ক্ষিত সামাজিক মূল্যবোধের বহিঃপ্রকাশ ঘটেছে, যা সে সুষ্ঠু সামাজিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে অর্জন করে। তাই বল যায়, সেতুর এমন আচরণের কারণ হলো সুষ্ঠু সামাজিকীকরণ প্রক্রিয়া।

উত্তর

সেতুর পরিবার সেতুকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে সামাজিকীকরণ সাহায্য কারে- প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। শিশুর সামাজিকীকরণে পরিবার প্রাথমিক বাহন হিসেবে কাজ করে। শিশুর শিক্ষার প্রথম হাতেখড়ি হয় পরিবারেই। আর শিশুরা যেহেতু অনুকরণপ্রিয় সেহেতু পারিবারিক পরিবেশে শিশু যা শেখে, ব্যক্তিত্ব গঠনে তা আজীবন ভূমিকা পালন করে। এজন্য দেখা যায়, মা-বাবা যে আদর্শ ও সংস্কৃতিতে বিশ্বাস করে, শিশুরাও সাধারণত সেই আদর্শ ও সংস্কৃতিতে বিশ্বাসী হয়। তাই সামাজিকীকরণের বিভিন্ন উপাদানের মধ্যে পরিবারই শিশুর সামাজিকীকরণের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে থাকে। উদ্দীপকে দেখা যায়, সেতুর বাবা-মা তাকে ছোটবেলা থেকেই বিভিন্ন আদব-কায়দা শিখিয়েছে, যা সামাজিকীকরণে পরিবার বাহনটির ভূমিকা বহিঃপ্রকাশ। আদর্শ মানুষ হতে হলে প্রয়োজন সমাজের স্বীকৃত রীতিনীতি, মূল্যবোধ প্রভৃতি সম্পর্কে জানা ও সামগ্রিক স্বার্থে তা পালন করা। আর পরিবারই শিশুকে এসবের সাথে পরিচয় করিয়ে দেয় এবং সুষ্ঠুভাবে মেনে চলতে সাহায্য করে। সেতুর পরিবারও তাকে এসব শিখিয়েছে বলে তার সুষ্ঠু সামাজিকীকরণ হয়েছে এবং সে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠেছে। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, ব্যক্তির সুষ্ঠু সামাজিকীকরণ এবং আদর্শ ব্যক্তিত্ব গঠনে পরিবারের গুরুত্ব অপরিসীম।
HSCSociology 1st Paperভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।