উদ্দীপকে '?' চিহ্নিত সামাজিকীকরণ প্রক্রিয়াটি প্রযোজ্য।
সামাজিকীকরণ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একজন ব্যক্তি সমাজের কঙ্ক্ষিত সদস্য হিসেবে গড়ে ওঠে। এটি একজন ব্যক্তিকে সমাজের অন্য সদস্যদের সাথে মিলেমিশে চলতে এবং বিদ্যমান সামাজিক পরিবেশে খাপ খাইয়ে চলতে সক্ষম করে তোলে। ব্যক্তিজীবনে সামাজিকীকরণের বিভিন্ন মাধ্যম ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশে ভূমিকা পালন করে। সামাজিকীকরণের এসব মাধ্যমের মধ্যে রয়েছে-পরিবার, খেলার সাথি, ধর্মীয় প্রতিষ্ঠান, গণমাধ্যম, শিক্ষাপ্রতিষ্ঠান, জ্ঞাতিসম্পর্ক ইত্যাদি। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এসব মাধ্যম ব্যক্তিকে সমাজের সাথে তালমিলিয়ে চলতে সাহায্য করে।
উদ্দীপকের ছকে, খেলার সাথি, গণমাধ্যম, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও পরিবার উল্লেখ রয়েছে। এসব উপাদন উপরে আলোচিত। সামাজিকীকরণের মাধ্যম হিসেবে কাজ করে। সুতরাং বলা যায়, '?' চিহ্নিত স্থানে সামাজিকীকরণ প্রত্যয়টি নির্দেশিত হয়েছে।