শেয়ারFacebookWhatsApp

. ছকটিতে সম্পত্তির কোন দিকটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: ছকটিতে বিভিন্ন সমাজে সম্পত্তির বিবর্তনের ধারা প্রতিফলিত হয়েছে। সমাজের উৎপাদন ব্যবস্থা ও জীবিকা নির্বাহের পদ্ধতির ওপর ভিত্তি করে সম্পত্তির ধারণা ও মালিকানার রূপ সমাজে গড়ে উঠেছে। ফলে আদিম সমাজ থেকে শুরু করে বর্তমানকাল পর্যন্ত সম্পত্তির বিকাশ ও মালিকানার ক্ষেত্রে রদবদল ও বিবর্তন দেখা দিয়েছে। প্রদত্ত ছকচিত্রটি দ্বারা বিভিন্ন যুগের সম্পত্তি সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। আদিম সমাজে প্রকৃতিতে অজস্র সম্পদ থাকলেও তা ছিল মানুষের ব্যবহারের বাইরে। তাই তখন প্রকৃত অর্থনৈতিক সম্পত্তি ছিল খুবই কম। আদিম সমাজে মানুষ ফলমূল সংগ্রহ করে, মৎস্য বা পশু শিকার করে জীবিকা নির্বাহ করত। এ সমাজে ভূমিতে ব্যক্তিগত মালিকানা ছিল অনুপস্থিত। সমাজবিজ্ঞানীদের মতে, পশুপালনের এ যাযাবর জীবনেই ব্যক্তিগত সম্পত্তির আবির্ভাব ঘটে। পশুচারণ সমাজে অনিশ্চয়তা বেশ কিছুটা দূর হয়। এ স্তরে বিনিময় ব্যবস্থার প্রচলন। দেখা যায়। সীমিত পরিসরে ব্যবসায় বাণিজ্যের প্রচলন শুরু হয়। এ সময়ও ভূমিতে ব্যক্তিগত মালিকানা দেখা দেয়নি। কৃষি যুগে কৃষি কাজে নিয়োজিত ব্যক্তিরা তাদের জমির ওপর অধিকার দাবি করে এবং এভাবে ধীরে ধীরে ভূসম্পত্তিতে ব্যক্তিমালিকানা সৃষ্টি হয়। সর্বোপরি 1 শিল্পযুগে উৎপাদন পদ্ধতিতে একটি বৈপ্লবিক পরিবর্তন আসে। এ যুগে প্রত্যেকেই ব্যক্তিগত সম্পত্তিকে উৎপাদনের কাজে ব্যবহার করে মুনাফা অর্জন করতে থাকে।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

. ছকটিতে সম্পত্তির কোন দিকটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর

সম্পত্তি হলো কোনো দ্রব্য, বিষয় বা বস্তু ভোগদখল এবং নিয়ন্ত্রণ করার সমাজস্বীকৃত নিরঙ্কুশ অধিকার।

উত্তর

সমতাভিত্তিক আদিম সমাজকেই আদিম সাম্যবাদ বলা হয়। আদিম সমাজে কোনো শ্রেণিভেদ ছিল না। কোনো শ্রেণিভেদ না থাকার কারণে এ সমাজব্যবস্থাকে আদিম সাম্যবাদী সমাজ বলা হয়। এ সমাজব্যবস্থার অভ্যুদয় হয়েছিল আজ থেকে বিশ লাখ বছর আগে এবং আট/নয় হাজার বছর পূর্ব পর্যন্ত এ সমাজব্যবস্থা টিকে ছিল। এ সমাজে উৎপাদন শক্তি ছিল খুবই সরল ও অনুন্নত। এখানে সম্পত্তির কোনোরূপ ব্যক্তিমালিকানা ছিল না।

উত্তর

ছকটিতে বিভিন্ন সমাজে সম্পত্তির বিবর্তনের ধারা প্রতিফলিত হয়েছে। সমাজের উৎপাদন ব্যবস্থা ও জীবিকা নির্বাহের পদ্ধতির ওপর ভিত্তি করে সম্পত্তির ধারণা ও মালিকানার রূপ সমাজে গড়ে উঠেছে। ফলে আদিম সমাজ থেকে শুরু করে বর্তমানকাল পর্যন্ত সম্পত্তির বিকাশ ও মালিকানার ক্ষেত্রে রদবদল ও বিবর্তন দেখা দিয়েছে। প্রদত্ত ছকচিত্রটি দ্বারা বিভিন্ন যুগের সম্পত্তি সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। আদিম সমাজে প্রকৃতিতে অজস্র সম্পদ থাকলেও তা ছিল মানুষের ব্যবহারের বাইরে। তাই তখন প্রকৃত অর্থনৈতিক সম্পত্তি ছিল খুবই কম। আদিম সমাজে মানুষ ফলমূল সংগ্রহ করে, মৎস্য বা পশু শিকার করে জীবিকা নির্বাহ করত। এ সমাজে ভূমিতে ব্যক্তিগত মালিকানা ছিল অনুপস্থিত। সমাজবিজ্ঞানীদের মতে, পশুপালনের এ যাযাবর জীবনেই ব্যক্তিগত সম্পত্তির আবির্ভাব ঘটে। পশুচারণ সমাজে অনিশ্চয়তা বেশ কিছুটা দূর হয়। এ স্তরে বিনিময় ব্যবস্থার প্রচলন। দেখা যায়। সীমিত পরিসরে ব্যবসায় বাণিজ্যের প্রচলন শুরু হয়। এ সময়ও ভূমিতে ব্যক্তিগত মালিকানা দেখা দেয়নি। কৃষি যুগে কৃষি কাজে নিয়োজিত ব্যক্তিরা তাদের জমির ওপর অধিকার দাবি করে এবং এভাবে ধীরে ধীরে ভূসম্পত্তিতে ব্যক্তিমালিকানা সৃষ্টি হয়। সর্বোপরি 1 শিল্পযুগে উৎপাদন পদ্ধতিতে একটি বৈপ্লবিক পরিবর্তন আসে। এ যুগে প্রত্যেকেই ব্যক্তিগত সম্পত্তিকে উৎপাদনের কাজে ব্যবহার করে মুনাফা অর্জন করতে থাকে।

উত্তর

সম্পত্তি সামাজিক সৃষ্টি; সংস্কৃতির ফলশ্রুতি- প্রশ্নের এ উক্তিটির সাথে আমি একমত। আদিম যুগে মানুষের ব্যক্তিগত সম্পত্তি সম্পর্কে কোনো ধারণা ছিল না। শ্রেণিহীন ও শোষণহীন সমাজব্যবস্থায় মানুষ প্রকৃতি হতে ফলমূল সংগ্রহ, পশু ও মৎস্য শিকার ইত্যাদি করে জীবনধারণ করত। প্রকৃতির সবকিছুতে তাদের সবার সমান অধিকার স্বীকৃত ছিল। তাই আমরা একবাক্যেই বলতে পারি, প্রাথমিক পর্যায়ে সম্পত্তি সামাজিকভাবেই সৃষ্টি হয়েছিল। প্রাকৃতিক সব সম্পদের ওপর প্রথমে সমষ্টিগত মালিকানা থাকলেও পরবর্তীতে ব্যক্তিগত সম্পত্তির ধারণা বিকশিত হয়। কারণ সামাজিক দৃষ্টিকোণ থেকে যে উৎপাদনকে আমরা সম্পত্তি বলে আখ্যায়িত করছি এসব উপাদানের ব্যবহার পরিচর্যার মাধ্যমে তা ব্যবহার উপযোগী ও আর্থিক মানদন্ডে মূল্যবান হিসেবে পরিগণিত হয়। অর্থাৎ এখানে সম্পত্তির ক্ষেত্রে ব্যবহারবিধি ও পরিবর্ধনের কৌশলগত নানা দিক ক্রিয়াশীল থাকায় এক বাক্যেই বলা যায়, সম্পত্তির ক্ষেত্রেও সংস্কৃতির প্রভাব বিদ্যমান ছিল। পরিশেষে প্রশ্নের উক্তিটির সাথে আমি একমত পোষণ করে বলতে পারি সম্পত্তি সামাজিক সৃষ্টি; সংস্কৃতির ফলশ্রুতি।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।