.দৃশ্যপট-১ ও দৃশ্যপট-২-এ ম্যাক্স ওয়েবারের বর্ণিত যে দুটি প্রত্যয়কে ইঙ্গিত করা হয়েছে তাদের মৌলিক পার্থক্যগুলো নির্দেশ কর।
উত্তর: উদ্দীপকের দৃশ্যপট-১ ও দৃশ্যপট-২ এ যথাক্রমে ম্যাক্স ওয়েবারের ঐন্দ্রজালিক কর্তৃত্ব এবং যৌক্তিক কর্তৃত্ব প্রতিফলিত হয়েছে। দৃশ্যপট-১ এ ছাত্রনেতাদের ডাকা ধর্মঘটে সাড়া দিয়ে সবাই ক্লাস পরীক্ষা পরিত্যাগ করেছে যা সম্মোহনী বা ঐন্দ্রজালিক কর্তৃত্বের বহিঃপ্রকাশ। আর দৃশ্যপট-২ এ অধ্যাপক তার আইনসিদ্ধ ক্ষমতা প্রয়োগ করেছেন যা ম্যাক্স ওয়েবারের যৌক্তিক বা আইনসিদ্ধ কর্তৃত্বকে নির্দেশ করেছে। এ উভয় কর্তৃত্বের মাঝে বেশকিছু মৌলিক পার্থক্য রয়েছে। যেমন- ঐন্দ্রজালিক কর্তৃত্ব হলো সেই কর্তৃত্ব যা ব্যক্তির অসাধারণ গুণাবলি, আবেগ আপ্লুত মনোভঙ্গি, বীরত্ব প্রভৃতি চারিত্রিক দৃঢ়তার কারণে প্রতিষ্ঠিত হয়। অন্যদিকে, যৌক্তিক, আইনসংগত ও বিধিবিধান দ্বারা ল প্রাপ্ত ক্ষমতার প্রয়োগে প্রতিষ্ঠিত কর্তৃত্ব হলো যৌক্তিক কর্তৃত্ব। যৌক্তিক কর্তৃত্বের মূলভিত্তি হলো আইন বা বিধান। কিন্তু ঐন্দ্রজালিক কর্তৃত্বের কোনো আইনি ভিত্তি বা বাধ্যবাধকতা নেই। যৌক্তিক কর্তৃত্বের অবাধ্য হওয়া আইনগত দণ্ডনীয় হতে পারে। কিন্তু ঐন্দ্রজালিক কর্তৃত্বের ব্যক্তি স্বাধীন থাকে এবং না মানলে শাস্তির সম্ভাবনা নেই। যৌক্তিক কর্তৃত্ব সর্বত্র স্বীকৃত থাকলেও ঐন্দ্রজালিক কর্তৃত্বের বিরোধী পক্ষের শক্তি থাকতে পারে। যৌক্তিক কর্তৃত্ব স্থির এবং হস্তান্তরযোগ্য। কিন্তু ঐন্দ্রজালিক কর্তৃত্ব ব্যক্তিভেদে ভিন্ন রূপ হয় এবং এটি হস্তান্তরযোগ্য নয়। পরিশেষে বলা যায় যে, উদ্দীপকে প্রতিফলিত ম্যাক্স ওয়েবারের কর্তৃত্বের দুটি রূপের মধ্যে উপরিউক্ত মৌলিক পার্থক্যসমূহই পরিলক্ষিত হয়।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
.দৃশ্যপট-১ ও দৃশ্যপট-২-এ ম্যাক্স ওয়েবারের বর্ণিত যে দুটি প্রত্যয়কে …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর