চিত্রে রাষ্ট্রের উৎপত্তিসংক্রান্ত কোন মতবাদটিকে ইঙ্গিত করা 'হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: চিত্রে রাষ্ট্রের উৎপত্তিসংক্রান্ত ঐতিহাসিক বা বিবর্তনবাদ মতবাদটিকে ইঙ্গিত করা হয়েছে। রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে ঐতিহাসিক বা বিবর্তনবাদ মতবাদটি আধুনিককালে সর্বাপেক্ষা গ্রহণযোগ্য মতবাদ। যদিও উপযুক্ত প্রমাণ ও দলিলের অভাবে রাষ্ট্রের উৎপত্তি কীভাবে হয়েছে তা আজও সঠিকভাবে নির্ধারিত হয়নি। তবে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা এ বিষয়ে মোটামুটি একমত যে, রাষ্ট্র ঐতিহাসিক বিবর্তনের ফল। রাষ্ট্র বিধাতা কর্তৃক হঠাৎ একদিন সৃষ্টি হয়নি, এটি বলপ্রয়োগের মাধ্যমেও সৃষ্টি হয়নি। রাষ্ট্র কোনো চুক্তির ফলও নয়। এসব ধারণা কাল্পনিক। কাজেই এগুলো রাষ্ট্রবিজ্ঞানীরা বর্জন করেছেন। অধ্যাপক গার্নার এ প্রসঙ্গে বলেন "রাষ্ট্র বিধাতার অমোঘ সৃষ্টি নয়,। এটি দৈহিক বলপ্রয়োগের ফলশ্রুতিও নয়, কোনো প্রস্তাব বা সম্মেলনের ফসল নয়; এমনকি পরিবারের সম্প্রসারণের মধ্য দিয়েও এর জন্ম হয়নি" বস্তুত বহু যুগের, বহু কালের এবং বিভিন্ন উপাদানের সংমিশ্রণে বিভিন্ন স্তর পেরিয়ে রাষ্ট্র তার বর্তমান পর্যায়ে এসে পৌঁছেছে। এটি এক ক্রমবিবর্তন প্রক্রিয়ারই ফলস্বরূপ। রাষ্ট্রের উৎপত্তির ক্ষেত্রে বিবর্তনবাদী প্রক্রিয়ার বিভিন্ন উপাদান কাজ করেছে। এসব উপাদানের মধ্যে রক্তের সম্পর্ক, ধর্মীয় বন্ধন, যুদ্ধবিগ্রহ, অর্থনৈতিক ব্যবস্থা এবং সর্বোপরি রাজনৈতিক চেতনা সবিশেষ উল্লেখযোগ্য।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
চিত্রে রাষ্ট্রের উৎপত্তিসংক্রান্ত কোন মতবাদটিকে ইঙ্গিত করা 'হয়েছে? …
উত্তর
উত্তর
উত্তর
উত্তর