শেয়ারFacebookWhatsApp

একজন অপরাধ বিজ্ঞানীর নাম লিখ।

উত্তর: একজন অপরাধ বিজ্ঞানীর নাম হলো রাফায়েল গারোফেলো।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

একজন অপরাধ বিজ্ঞানীর নাম লিখ।

উদ্দীপক

সাদিক সাহেব একজন সরকারি কর্মকর্তা। একদিন একটি প্রভাবশালী ঠিকাদারী প্রতিষ্ঠান তাদেরকে একটি কাজ পাইয়ে দেয়ার জন্য সাদিক সাহেবকে ঘুষ দিতে চায়। কিন্তু সাদিক সাহেব তাদের এই অনৈতিক প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং তাদের বোঝান, যোগ্যতা থাকলে কাজ পেতে ঘুষ লাগে না।

Comilla · 2019

উত্তর

একজন অপরাধ বিজ্ঞানীর নাম হলো রাফায়েল গারোফেলো।

উত্তর

সম্প্রদায় বলতে একটি অঞ্চলে সাধারণ জীবনযাপন প্রণালি সম্বলিত জনগোষ্ঠীকে বোঝায়। সম্প্রদায় হলো নির্দিষ্ট অঞ্চলে বসবাসরত এমন একটি জনসমষ্টি যারা কোনো বিশেষ স্বার্থের অংশীদার না হয়ে নিজেদের একটি অভিন্ন জীবনযাত্রার অংশ মনে করে। সম্প্রদায় গড়ে ওঠার ভিত্তি দুটি: যথা— ১. একই অঞ্চলে বসবাস ও ২. সম মানসিকতা সম্পন্ন মানুষ।

উত্তর

উদ্দীপকে সাদিক সাহেবের মধ্যে নৈতিকতা নামক গুণটির উপস্থিতি লক্ষ করা যায়। নৈতিকতা একটি চারিত্রিক গুণ ও মূল্যবোধ। এর অর্থ হলো ভালো এবং মন্দের পার্থক্য করার জ্ঞান, ধারণা বা ক্ষমতা। বস্তুত এটি হলো ব্যক্তিগত বা সাংস্কৃতিক মূল্যবোধ, আচারবিধি বা সামাজিক লোকরীতি। যার মধ্যে নৈতিকতা নামক গুণ থাকে সে ভালো ও মন্দের মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারে এবং নিজেকে ভালো পথে পরিচালিত করে। নৈতিকতা সর্বদা ভালো কিছুর সন্ধান দেয় এবং সামাজিক সংহতি, সম্প্রীতি ও সহনশীলতা চায়। উদ্দীপকের সাদিক সাহেবের মধ্যে নৈতিকতার গুণ লক্ষ করা যায়। কারণ ঘুষ দেয়া এবং নেয়া সামাজিক দৃষ্টিতে একটি খারাপ কাজ এবং তিনি এটিকে প্রত্যাখান করেছেন। সমাজে বিভিন্ন অনৈতিক কাজ রয়েছে যেগুলো মানুষের নৈতিকতার অভাবে সংঘটিত হয়। সাদিক সাহেব ভালো এবং মন্দের মধ্যে পার্থক্য করতে পেরেছেন, অর্থাৎ- নিজের নৈতিকতার পরিচয় দিয়েছেন।

উত্তর

সমাজকে দুর্নীতিমুক্ত করতে হলে উদ্দীপকের সাদিক সাহেবের মতো লোক খুবই প্রয়োজন। নৈতিকতা সমাজ ও ব্যক্তি জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সামাজিক নিয়ন্ত্রণে ও দুর্নীতি প্রতিরোধে ব্যক্তির নৈতিক শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি মানুষের বিবেককে জাগ্রত করে এবং সব ধরনের অপরাধমূলক কাজ হতে দূরে রাখে। সমাজকে দুর্নীতিমুক্ত করতে নৈতিক গুণসম্পন্ন মানুষের অবদান অনস্বীকার্য। সমাজে দুর্নীতি দিন দিন বেড়েই চলেছে। যার অন্যতম কারণ হলো মানুষের মধ্যে নৈতিকতার অভাব। উদ্দীপকের সাদিক সাহেবের মতো প্রত্যেকে যদি নৈতিক শক্তিতে বলিয়ান হয়ে অপরাধমূলক কাজকে প্রতিহত করে তাহলে সমাজ ধীরে ধীরে দুর্নীতিমুক্ত হবে। কিন্তু সেজন্য সর্বপ্রথম প্রয়োজন নৈতিক গুণাবলিসম্পন্ন মানুষ । সমাজে এ ধরনের মানুষের সংখ্যা বৃদ্ধি পেলে প্রত্যেকে ভালো এবং মন্দকে আলাদাভাবে বুঝতে শিখবে। এর ফলে যখনই কেউ অন্যায় কাজে লিপ্ত হবে তখনই নৈতিকতার প্রশ্নে তা প্রতিহত হবে। আমাদের সমাজে এ ধরনের লোকের সংখ্যা কম থাকার ফলে দুর্নীতি দিন দিন বেড়েই চলেছে। সর্বোপরি নৈতিকতা মানুষের চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন এবং ধর্ম, পরিবার, সমাজ, রাষ্ট্রে মূল্যবোধের চর্চাকে উৎসাহিত করে। পরিশেষে বলা যায়, নৈতিকতার আদর্শে অনুপ্রাণিত একজন মানুষই সমাজকে দুর্নীতিমুক্ত করতে পারে। যেমনটি আমরা উদ্দীপকের ঘটনায় লক্ষ করি।
HSCSociology 1st PaperComilla 2019
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।