শেয়ারFacebookWhatsApp

সামাজিক নিরাপত্তার ধারণাটি অত্যন্ত সময়োপযোগী- ব্যাখ্যা কর।

উত্তর: বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত ও গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে সামাজিক নিরাপত্তা বিষয়টি বিবেচিত হয়ে থাকে। প্রাকৃতিক দুর্যোগ, দুর্ঘটনা, পেশাগত বিপদাপদ, বেকারত্ব, অসুস্থতা, উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যু ইত্যাদি কারণে মানুষ অসহায় অবস্থার সম্মুখীন হয় এবং নিরাপত্তার প্রয়োজন অনুভব করে। এসব আকস্মিক ও শোচনীয় পরিস্থিতি মোকাবিলা করে জীবনধারণের উপযুক্ত পরিবেশ সৃষ্টির লক্ষ্যেই সামাজিক নিরাপত্তা কর্মসূচির প্রবর্তন করা হয়েছে। আর আধুনিক সমাজে জীবনের ঝুঁকি দিন দিন বৃদ্ধি পাওয়ায় সামাজিক নিরাপত্তার ধারণাটি অত্যন্ত সময়োপযোগী বিষয়ে পরিণত হয়েছে।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

সামাজিক নিরাপত্তার ধারণাটি অত্যন্ত সময়োপযোগী- ব্যাখ্যা কর।

উদ্দীপক

প্রদত্ত ছকের আলোকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: [সকল বোর্ড -২০১৬]

উত্তর

Al-Umran বা সংস্কৃতি বিজ্ঞান ধারণাটি সমাজবিজ্ঞানী ইবনে খালদুনের।

উত্তর

বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত ও গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে সামাজিক নিরাপত্তা বিষয়টি বিবেচিত হয়ে থাকে। প্রাকৃতিক দুর্যোগ, দুর্ঘটনা, পেশাগত বিপদাপদ, বেকারত্ব, অসুস্থতা, উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যু ইত্যাদি কারণে মানুষ অসহায় অবস্থার সম্মুখীন হয় এবং নিরাপত্তার প্রয়োজন অনুভব করে। এসব আকস্মিক ও শোচনীয় পরিস্থিতি মোকাবিলা করে জীবনধারণের উপযুক্ত পরিবেশ সৃষ্টির লক্ষ্যেই সামাজিক নিরাপত্তা কর্মসূচির প্রবর্তন করা হয়েছে। আর আধুনিক সমাজে জীবনের ঝুঁকি দিন দিন বৃদ্ধি পাওয়ায় সামাজিক নিরাপত্তার ধারণাটি অত্যন্ত সময়োপযোগী বিষয়ে পরিণত হয়েছে।

উত্তর

উদ্দীপকের সামাজিক চুক্তি মতবাদটির অন্যতম প্রবক্তা হলেন রুশো, হবস্ ও জন লক। এ মতবাদটির গুরুত্ব ও তাৎপর্য নিচে ব্যাখ্যা করা হলো- সামাজিক চুক্তি মতবাদ রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত ঐশ্বরিক মতবাদ ও শক্তিপ্রয়োগ মতবাদের প্রভাব থেকে জনগণকে মুক্তিদান করে। জনগণ দ্বারা চুক্তির মাধ্যমে রাষ্ট্র জন্মলাভ করেছে- এ কথা বলে এ মতবাদ গণতন্ত্র ও সার্বভৌমত্বের জন্ম দিয়েছে। "জনগণের সম্মতির ওপর সরকার প্রতিষ্ঠিত"-এ আদর্শের সন্ধান সামাজিক চুক্তি মতবাদে পাওয়া যায়। জনগণের সম্পত্তি, সাম্য, স্বাধীনতা প্রভৃতি নীতি গণতন্ত্রের জন্য অপরিহার্য এবং এগুলো স্পষ্টভাবে সামাজিক চুক্তি মতবাদে পাওয়া যায়। এছাড়া সার্বভৌমত্বের বিকাশেও সামাজিক চুক্তি মতবাদের অবদান আছে। এ মতবাদে উত্তম সরকারের ভিত্তি স্থাপিত হয়েছে। এ মতবাদে বলা হয়েছে- সরকার পরিচালিত হবে জনগণের সম্মতির ভিত্তিতে। সামাজিক চুক্তি মতবাদের পূর্বে রাষ্ট্র ও সরকারের মধ্যে পার্থক্য নির্দেশ করা হয়নি। এ মতবাদে জন লক রাষ্ট্র ও সরকারের মধ্যে সর্বপ্রথম পার্থক্য দেখিয়েছেন। সামাজিক চুক্তি মতবাদ প্রতিষ্ঠিত হওয়ায় সমাজের সর্বত্র সামোর ভিত্তিতে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়। সামাজিক চুক্তি মতবাদে ন্যায়নীতিও প্রকাশ লাভ করে। এ মতবাদে শক্তির পরিবর্তে যুক্তিকে রাষ্ট্রের ভিত্তি হিসেবে উল্লেখ করা হয়। ১৬৮৮ সালে ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব, ১৭৮৯ সালে ফরাসি বিপ্লব এবং ১৭৭৬ সালের আমেরিকার স্বাধীনতা আন্দোলন সামাজিক চুক্তি মতবাদ দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছে। পরবর্তীকালে রাষ্ট্র দার্শনিকরা এ মতবাদ দ্বারা প্রভাবিত হয়ে রাজনৈতিক চিন্তাধারায় নতুন অবদান রেখেছেন। জনগণের সার্বভৌমত্বের ধারণা ও প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক সরকার ব্যবস্থার বিকাশে সামাজিক চুক্তি মতবাদের অবদান অসামান্য।

উত্তর

উদ্দীপকে '?' চিহ্নিত স্থানে যে প্রতিষ্ঠানটি হবে সেটি হলো রাষ্ট্র। আর রাষ্ট্র উৎপত্তির সর্বাপেক্ষা গ্রহণযোগ্য মতবাদ হলো বিবর্তনমূলক বা ঐতিহাসিক মতবাদ। বিবর্তনমূলক বা ঐতিহাসিক মতবাদের মূল বক্তব্য হলো- রাষ্ট্র কোনো একটি বিশেষ কারণে হঠাৎ করে সৃষ্টি হয়নি। দীর্ঘদিনের বিবর্তনের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তর, বিভিন্ন শক্তি ও উপাদান ধীরে ধীরে পরিবর্তিত হতে হতে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে। যেসব উপাদানের কার্যকারিতার ফলে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে সেগুলো হলো- সংস্কৃতির বন্ধন, রক্তের বন্ধন, ধর্মের বন্ধন, যুদ্ধ বিগ্রহ, অর্থনৈতিক ও রাজনৈতিক চেতনা ও কার্যকলাপ। ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ সম্পর্কে ড. গার্নার বলেন, 'রাষ্ট্র বিধাতার সৃষ্টি নয়, বল প্রয়োগের মাধ্যমেও সৃষ্টি হয়নি বরং ঐতিহাসিক ক্রমবিবর্তনের ফলে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে।' রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত বিভিন্ন মতবাদের মধ্যে ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ সবচেয়ে যুক্তিযুক্ত ও গ্রহণযোগ্য মতবাদ। কারণ এ মতবাদে রাষ্ট্রের উৎপত্তির সার্বিক ব্যাখ্যা পাওয়া যায়। আসলে বর্তমানের রাষ্ট্র বহুযুগের বিবর্তনের ফল।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।