শেয়ারFacebookWhatsApp

'Dictionary of Sociology [গণিত] কার লেখা?

উত্তর: Dictionary of Sociology লিখেছেন William P. Scott.

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

'Dictionary of Sociology কার লেখা?

উদ্দীপক

মি. নিলয় সাহেব একজন স্বনামধন্য ব্যবসায়ী। ব্যবসার অর্থনৈতিক উন্নয়ন তার ভাবনার মূল বিষয়। তিনি পুঁজিবাদী অর্থব্যবস্থার পক্ষে। কেননা তিনি মনে করেন অন্যান্য অর্থব্যবস্থা যেমন মিশ্র অর্থব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার চেয়ে পুঁজিবাদী অর্থব্যবস্থা ব্যবসায় বাণিজ্যের জন্য বেশি অনুকূল এবং অধিক মুনাফা অর্জন করা সম্ভব।

উত্তর

Dictionary of Sociology লিখেছেন William P. Scott.

উত্তর

মিশ্র অর্থব্যবস্থা হলো এমন এক ধরনের অর্থব্যবস্থা, যেখানে সম্পদের ব্যক্তিগত মালিকানা ও রাষ্ট্রীয় মালিকানা উভয়ই স্বীকৃত হয়ে থাকে। এ অর্থব্যবস্থায় সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগ অবস্থান করে, ধনতন্ত্র ও সমাজতন্ত্রের সংমিশ্রণ ঘটে এবং ধনতন্ত্রের মতো সম্পত্তির ব্যক্তিগত মালিকানা, মুনাফা অর্জন এবং ব্যক্তিগত উদ্যোগের স্বাধীনতা থাকে। জনকল্যাণ ও জাতীয় নিরাপত্তা বিষয়ক কিছু খাত রাষ্ট্রীয় মালিকানায় থাকে এবং অন্যান্য উৎপাদন ও সেবাখাতগুলো ব্যক্তিমালিকানায় থাকে। অতএব, ধনতান্ত্রিক অর্থব্যবস্থার কিছু বৈশিষ্ট্যের সাথে সমাজতান্ত্রিক অর্থনীতির কিছু বৈশিষ্ট্যের মিশ্রণে যে স্বতন্ত্র একটি অর্থব্যবস্থা সৃষ্টি হয় তাকে মিশ্র অর্থনীতি বলা হয়।

উত্তর

মি. নিলয় বেশকিছু কারণে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার পক্ষে। সেগুলো নিচে তুলে ধরা হলো- সম্পদের ব্যক্তিগত মালিকানা: ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় জমি, কলকারখানা ও অন্যান্য সম্পত্তির ব্যক্তিগত মালিকানা ও অবাধ ব্যবহার বজায় থাকে। বেসরকারি উদ্যোগ বেসরকারি উদ্যোগের ক্ষেত্রে কোনো সরকারি হস্তক্ষেপ বা নিয়ন্ত্রণ থাকে না এবং ব্যক্তি তার ইচ্ছা অনুযায়ী কলকারখানা, ব্যবসায় বাণিজ্য ইত্যাদি কাজকর্ম করে সম্পদ অর্জন করে। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা: ধনতন্ত্রে সব অর্থনৈতিক কাজ স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হয়। চাহিদা ও যোগানের দ্বারা দ্রব্যের দাম নির্ধারিত হয় এবং এ দামের ভিত্তিতেই উৎপাদন ও ভোগকার্য চলে। ভোক্তার স্বাধীনতা: ভোগের ক্ষেত্রে প্রত্যেক ব্যক্তি পূর্ণ স্বাধীনতা ভোগ করে। অর্থাৎ, ভোক্তা তার নিজস্ব সামর্থ্য, ইচ্ছা ও পছন্দ অনুযায়ী যেকোনো দ্রব্য অবাধে ভোগ করতে পারে। অবাধ প্রতিযোগিতা ধনতন্ত্রে অসংখ্য উৎপাদনকারীর মধ্যে অবাধ প্রতিযোগিতা চলে। এতে নতুন আবিষ্কার সম্ভব হয় এবং দ্রব্যের দাম কমতে থাকে। মুনাফা অর্জন: ধনতন্ত্রে যাবতীয় উৎপাদনের লক্ষ্য হলো মুনাফা অর্জন। বেশি মুনাফার সম্ভাবনা থাকলে সেক্ষেত্রে বিনিয়োগ বেশি হয়। এর ফলে কোনো কোনো দ্রব্যের বেশি উৎপাদন এবং অন্যক্ষেত্রে কম উৎপাদন হতে পারে। সুতরাং বলা যায়, ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় দেশের উৎপাদনকার্য, ব্যবসায় বাণিজ্য প্রভৃতি কাজকর্ম সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে চলে এবং এ কারণেই মি. নিলয় ধনতান্ত্রিক অর্থব্যবস্থার পক্ষে।

উত্তর

সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সম্পদ ও উৎপাদনের উপকরণগুলো রাষ্ট্রীয় মালিকানাধীন থাকে। কোনো দ্রব্য কতটুকু এবং কীভাবে উৎপাদিত হবে তা সরকারের কেন্দ্রীয় পরিকল্পনার দ্বারা নির্ধারিত হয়। সমাজতন্ত্রে ব্যক্তিগত মুনাফা অর্জনের সুযোগ থাকে না। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সাধারণ কতকগুলো বৈশিষ্ট্য রয়েছে। বৈশিষ্ট্যগুলো নিচে বিশ্লেষণ করা হলো- সম্পদের রাষ্ট্রীয় মালিকানা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় জমি, কলকারখানা, খনি ও অন্যান্য সম্পদের ওপর রাষ্ট্রীয় বা সামাজিক মালিকানা বজায় থাকে। দেশের জনগণ বা রাষ্ট্র সব সম্পদের মালিক। এসব সম্পদ থেকে যে আয় হয় তা সমাজের জন্য ব্যয় করা হয়। ব্যক্তিগত উদ্যোগ অনুপস্থিত: সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সম্পদের ব্যক্তিগত মালিকানা না থাকায় উৎপাদন, ব্যবসায় বাণিজ্য প্রভৃতি ক্ষেত্রে কোনো ব্যক্তিগত উদ্যোগ নেই। এর ফলে কোনো ব্যক্তিগত মুনাফা অর্জনেরও সুযোগ নেই। রাষ্ট্রীয় উদ্যোগে শিল্প, কৃষি, ব্যবসায় বাণিজ্য প্রভৃতি কর্মকান্ড পরিচালিত হয়। কেন্দ্রীয় পরিকল্পনা: সমাজতান্ত্রিক দেশে একটি কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ থাকে। দেশে কোন দ্রব্য কী পরিমাণে এবং কীভাবে উৎপাদিত হবে তা কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ দ্বারা নির্ধারিত হয়। ভোক্তার স্বাধীনতার সীমাবদ্ধতা: সমাজতন্ত্রে ভোক্তার স্বাধীনতা সীমিত। এজন্য ভোক্তা তার ইচ্ছামতো অর্থ ব্যয় করে যেকোনো রকম দ্রব্য প্রচুর পরিমাণে ভোগ করতে পারে না। কেননা সমাজতান্ত্রিক দেশে কেবলমাত্র সরকারি উদ্যোগে সমাজের প্রয়োজন অনুযায়ী দ্রব্যসামগ্রী উৎপাদন ও আমদানি করা হয়। পরিশেষে বলা যায়, কার্ল মার্কস এবং এঙ্গেলস সমাজতন্ত্রের প্রধান প্রবক্তা। রাশিয়ায় সমাজতন্ত্র পতনের পরও পৃথিবীর কোনো কোনো দেশে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা চালু আছে। তবে সব দেশে সমাজতন্ত্রের রূপ এক রকম নয়।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।