মিশ্র অর্থব্যবস্থা বলতে কী বোঝ?
উত্তর: মিশ্র অর্থব্যবস্থা হলো এমন এক ধরনের অর্থব্যবস্থা, যেখানে সম্পদের ব্যক্তিগত মালিকানা ও রাষ্ট্রীয় মালিকানা উভয়ই স্বীকৃত হয়ে থাকে। এ অর্থব্যবস্থায় সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগ অবস্থান করে, ধনতন্ত্র ও সমাজতন্ত্রের সংমিশ্রণ ঘটে এবং ধনতন্ত্রের মতো সম্পত্তির ব্যক্তিগত মালিকানা, মুনাফা অর্জন এবং ব্যক্তিগত উদ্যোগের স্বাধীনতা থাকে। জনকল্যাণ ও জাতীয় নিরাপত্তা বিষয়ক কিছু খাত রাষ্ট্রীয় মালিকানায় থাকে এবং অন্যান্য উৎপাদন ও সেবাখাতগুলো ব্যক্তিমালিকানায় থাকে। অতএব, ধনতান্ত্রিক অর্থব্যবস্থার কিছু বৈশিষ্ট্যের সাথে সমাজতান্ত্রিক অর্থনীতির কিছু বৈশিষ্ট্যের মিশ্রণে যে স্বতন্ত্র একটি অর্থব্যবস্থা সৃষ্টি হয় তাকে মিশ্র অর্থনীতি বলা হয়।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
মিশ্র অর্থব্যবস্থা বলতে কী বোঝ?
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর